Wednesday, October 7th, 2026
মাওলানা সাহেব‘আপনার নিজের লোকরাই বেঈমানি করেছে, বিএনপির লোক বেইমানি করেনি’
ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনে নির্বাচনী মাঠে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে ‘মুনাফেকি’ ও বিশ্বাসঘাতকতার অভিযোগের জবাব দিয়েছেন আশুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান সিরাজ। তিনি দাবি করেছেন, বিএনপির নেতাকর্মীরা নয়, মাওলানা জুনায়েদ আল হাবিবের নিজের লোকজনই তার সঙ্গে বেঈমানি করেছেন। মাওলানা জুনায়েদ আল হাবিব সম্প্রতি অভিযোগ করেন, নির্বাচনী মাঠে বিএনপির কিছু নেতাকর্মী তার সঙ্গে প্রতারণা ও ‘মুনাফেকি’ করেছেন। এর পরিপ্রেক্ষিতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে শাহজাহান সিরাজ লিখেছেন, **“মাওলানা জুনায়েদ আল হাবিব সাহেব, আপনার নিজের লোকরাই আপনার সাথে বেঈমানি করেছে। বিএনপির লোক বেইমানি করে নাই।”** শাহজাহান সিরাজের এই বক্তব্যে জুনায়েদ আলRead More
স্বরাষ্ট্রমন্ত্রীর নামে ভুয়া উক্তি পোস্ট, সমালোচনায় রুমিন ফারহানা
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের নামে একটি ভুয়া উক্তি সম্বলিত ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করায় সমালোচনার মুখে পড়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা। তার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে প্রকাশিত ওই ফটোকার্ডে দাবি করা হয়, স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, ‘বিএনপিকে কেউ চাঁদাবাজ বললে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ ফটোকার্ডটি শেয়ার করে রুমিন ফারহানা মন্তব্য করেন, ‘একটি দলের ৯৯ দশমিক ৯৯ শতাংশ চাঁদাবাজ হলেই কি তাকে চাঁদাবাজ দল বলা যায় নাকি? কখনোই না।’ একই ফটোকার্ড জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ছাত্রসংগঠন জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল্লাহর ফেসবুক আইডিতেও পোস্ট করা হয়। সেখানে লেখাRead More
নাসিরনগরে সহপাঠীদের সঙ্গে খেলাধুলার পরই অসুস্থ, স্কুলেই প্রাণ গেল শিশুর
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বিদ্যালয়ে হঠাৎ অসুস্থ হয়ে কুলসুম আক্তার (৮) নামে দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে উপজেলার সদর ইউনিয়নের নাসিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। নিহত কুলসুম আক্তার নাসিরপুর গ্রামের সৌদি আরবপ্রবাসী মো. জয়নাল মিয়ার মেয়ে এবং নাসিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী। বিদ্যালয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, সকালে বাড়িতে খাবার প্রস্তুত না হওয়ায় কুলসুম মুড়ি ও চা খেয়ে বিদ্যালয়ে যায়। সেখানে সহপাঠীদের সঙ্গে কিছুক্ষণ খেলাধুলা করার পর বিদ্যালয়ের টিউবওয়েল থেকে পানি পান করে। পরে বিদ্যালয়ের দ্বিতীয় তলায় ওঠার সময় হঠাৎ মাথা ঘুরেRead More
গত বছরের চেয়ে ৫০ মণ্ডপ বেশি, ব্রাহ্মণবাড়িয়ায় ৬২৮ মণ্ডপে দুর্গাপূজা
ব্রাহ্মণবাড়িয়ায় আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে জেলা প্রশাসন। এ বছর জেলার ৯টি উপজেলায় মোট ৬২৮টি মণ্ডপে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে, যা গত বছরের তুলনায় ৫০টি বেশি। মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত দুর্গাপূজা প্রস্তুতিমূলক সভায় এ তথ্য জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আবুসাঈদ। সভায় জানানো হয়, গত বছর জেলায় ৫৭৮টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হলেও এবার সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬২৮-এ। এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় ৮৫টি, নাসিরনগরে ১৪২টি, নবীনগরে ১৩২টি, বিজয়নগরে ৬৪টি, সরাইলে ৫৬টি, কসবায় ৫৬টি,Read More



















