Saturday, October 3rd, 2026
নাসিরনগরে কিশোরীকে নির্যাতনের অভিযোগ, খুন্তির ছ্যাঁকা দিয়ে নির্যাতন
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে এক কিশোরীকে বাড়িতে আটকে রেখে অনৈতিক কাজে বাধ্য করা, শারীরিক নির্যাতন এবং গরম খুন্তির ছ্যাঁকা দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি ধামাচাপা দিতে ৫০ হাজার টাকার বিনিময়ে আপস-মীমাংসার চেষ্টার অভিযোগও পাওয়া গেছে। স্থানীয় সূত্র ও ভুক্তভোগী পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা গেছে, উপজেলার ১৩ বছর বয়সী এক কিশোরীর মা সিলেটের শায়েস্তাগঞ্জে একটি প্রতিষ্ঠানে চাকরি করেন এবং বাবা দিনমজুর। পারিবারিক অভাব-অনটনের কারণে প্রায় এক বছর আগে তাকে দূর সম্পর্কের এক আত্মীয়ের বাড়িতে কাজের জন্য পাঠানো হয়। অভিযোগ রয়েছে, সেখানে তাকে দীর্ঘদিন ধরে অনৈতিক কর্মকাণ্ডে বাধ্য করার চেষ্টা করা হয়। এতেRead More



















