Main Menu

Thursday, September 24th, 2026

 

ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজে অনার্স-মাস্টার্সে ৮ নতুন বিষয় অনুমোদন

ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজে স্নাতক (অনার্স) পর্যায়ে চারটি এবং স্নাতকোত্তর (মাস্টার্স) শেষ পর্বে চারটি নতুন বিষয় অন্তর্ভুক্তির অনুমোদন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এতে কলেজটির উচ্চশিক্ষার সুযোগ আরও বিস্তৃত হলো। বুধবার (২৩ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি কলেজ-৪ শাখা থেকে এ সংক্রান্ত অনুমোদন দেওয়া হয়। শিক্ষা মন্ত্রণালয়ের চিঠি অনুযায়ী, ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষ থেকে অনার্স পর্যায়ে উদ্ভিদবিদ্যা, প্রাণিবিদ্যা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং ফিন্যান্স ও হিসাববিজ্ঞান বিষয়ে পাঠদানের সুযোগ তৈরি হয়েছে। অন্যদিকে, ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষ থেকে মাস্টার্স শেষ পর্বে বাংলা, দর্শন, রাষ্ট্রবিজ্ঞান ও সমাজবিজ্ঞান বিষয়ে পাঠদানের অনুমোদন দেওয়া হয়েছে। জানা গেছে,Read More


পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। পরে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। সেখানে নেতাকর্মীরা প্রতিবাদ সমাবেশে মিলিত হন। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সাংগঠনিক সম্পাদক ডা. মজিবুল্লাহ মুজিব। বিশেষ অতিথি ছিলেন মহানগর দক্ষিণের নেতা ডা. নাঈম, ব্রাহ্মণবাড়িয়া জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আখতার হোসেন, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মোহাম্মদ আবেদ হোসেনRead More


ব্রাহ্মণবাড়িয়ায় সার সংকট নেই, মজুত করলে ডিলারশিপ বাতিল: জেলা প্রশাসক মো. আবুসাঈদ

ব্রাহ্মণবাড়িয়ায় সার সংকট নেই জানিয়ে কোনো ডিলার সার মজুত বা সরকারি মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করলে ডিলারশিপ বাতিলসহ জরিমানা করা হবে বলে সতর্ক করেছেন জেলা প্রশাসক মো. আবুসাঈদ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বেলা ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ের মিলনায়তনে সার ডিলার ও সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ সতর্কবার্তা দেন। জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ সভার আয়োজন করে। সভায় বিসিআইসি ও বিএডিসির সার ডিলারদের সার বিতরণ, কৃষি উপকরণের সুষ্ঠু সরবরাহ, কৃষক কার্ড বিতরণ ও কৃষি উৎপাদন বৃদ্ধিসহ মাঠপর্যায়ে কৃষকদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করা হয়। প্রধান অতিথির বক্তব্যে জেলাRead More


নবীনগরে পূর্ববিরোধের জেরে হামলায় আহত যুবকের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় পূর্ববিরোধের জেরে হামলায় গুরুতর আহত মো. ইকবাল (৪০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় কুমিল্লার দেবিদ্বারে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে সোমবার (২১ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার খাগাতুয়া গ্রামের ভোরের বাজার এলাকায় হামলার শিকার হন ইকবাল। তিনি ওই গ্রামের উত্তরপাড়ার বাসিন্দা। স্থানীয় সূত্র জানায়, পূর্ববিরোধের জেরে ইকবালের ওপর হামলা চালানো হয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে প্রথমে বাঞ্ছারামপুরে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য দেবিদ্বারে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সন্ধ্যায় তার মৃত্যু হয়। স্থানীয়Read More


ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন থেকে নামার সময় সোনার চেইন ছিনতাই চেষ্টায় দুই নারী গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে নামার সময় এক যাত্রীর গলার সোনার চেইন ছিনিয়ে নেওয়ার চেষ্টার ঘটনায় দুই নারীকে গ্রেপ্তার করেছে রেলওয়ে পুলিশ। পুলিশ বলছে, তারা সংঘবদ্ধ নারী ছিনতাইকারী চক্রের সদস্য। গ্রেপ্তাররা হলেন—হবিগঞ্জ সদর থানার উছাইল (চারিনাও) গ্রামের দুলাল মিয়ার স্ত্রী মোছা. শাহেনা আক্তার শাহানা (৩৪) ও আদিস মিয়ার স্ত্রী নাসিমা বেগম (৩৯)। ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. শাহ আলমের বরাত দিয়ে জানা যায়, মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে আখাউড়া রেলওয়ে স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্ম থেকে স্থানীয়দের সহায়তায় ওই দুই নারীকে আটক করা হয়। এ ঘটনায় মামলা হয়েছে। মামলার এজাহারRead More


সরাইলে ১১ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা ১ লাখ ১১ হাজার টাকা

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে অভিযান চালিয়ে ১১টি অবৈধ গ্যাস সংযোগের রাইজার উচ্ছেদ ও নিষ্ক্রিয় করেছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (বিজিডিসিএল)। এ সময় অবৈধ গ্যাস সংযোগ নেওয়ার দায়ে নয়জনকে মোট ১ লাখ ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) সরাইল উপজেলার পূর্ব বড্ডাপাড়া এলাকার ২ নম্বর ওয়ার্ডে এ অভিযান পরিচালনা করা হয়। মঙ্গলবার বিজিডিসিএল কুমিল্লা কার্যালয়ের জনসংযোগ বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে। ব্রাহ্মণবাড়িয়া এলাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈকত ভট্টাচার্যের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের এরিয়া বিতরণ কার্যালয়ের কর্মকর্তারা অংশ নেন। অভিযানকালে ওই এলাকায় অবৈধভাবে স্থাপন করা ১১টিRead More


তিন বছরেও শেষ হয়নি নাসিরনগরের মাইকিং করা সেই সড়কের কাজ, দুর্ভোগে ৮০ হাজার মানুষ

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা সদরের কলেজ মোড় থেকে পূর্বভাগ ইউনিয়নের ভুবন গ্রাম পর্যন্ত ৯ কিলোমিটার সড়কের নির্মাণকাজ তিন বছরেও শেষ হয়নি। দীর্ঘদিন ধরে চলমান নির্মাণকাজ অসম্পূর্ণ থাকায় বৃষ্টি হলেই সড়কজুড়ে কাদা ও খানাখন্দ সৃষ্টি হচ্ছে। এতে নাসিরনগর সদরসহ অন্তত চারটি ইউনিয়নের প্রায় ৮০ হাজার মানুষ দুর্ভোগে পড়েছেন। সড়কের বেহাল দশা নিয়ে সম্প্রতি স্থানীয় এক বাসিন্দার মাইকিংয়ের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। গত ৯ আগস্ট সৈয়দ মৌলুদ নামে ওই ব্যক্তি মাইকিং করে সড়কটি দ্রুত সংস্কারের জন্য স্থানীয় সংসদ সদস্য এম এ হান্নানের দৃষ্টি আকর্ষণ করেন। মাইকিংয়ে তিনি গোকর্ণ ইউনিয়নের মানুষের দুর্ভোগের কথাRead More


This site is protected by wp-copyrightpro.com