Main Menu

Monday, September 21st, 2026

 

নবীনগরে নিখোঁজের ৪৮ ঘণ্টা পর শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নিখোঁজের প্রায় ৪৮ ঘণ্টা পর মিম (৭) নামে এক মাদরাসাছাত্রীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি এলাকায় শোক ও চাঞ্চল্যের সৃষ্টি করেছে। সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের বিদ্যাকুট গ্রামের একটি পুকুরপাড়সংলগ্ন ঝোপ থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। নিহত মিম ওই গ্রামের মিজানুর রহমানের মেয়ে। পুলিশ ও পরিবারের সদস্যরা জানান, শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় মিম। পরিবারের পক্ষ থেকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পরও তার সন্ধান পাওয়া যায়নি। সোমবার বিকেলে বিদ্যাকুট বড় বাড়ির পুকুরপাড়ের একটি ঝোপে শিশুটির অর্ধগলিত মরদেহ দেখতে পানRead More


This site is protected by wp-copyrightpro.com