Friday, September 18th, 2026
নবীনগরে গোলাপি বেগমের জন্য নতুন বাড়ি নির্মাণ
রাজধানী ঢাকার শাহবাগে ফুটপাতে বসবাস করা অসহায় গোলাপি বেগমের জন্য ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রতনপুর গ্রামে নতুন বাড়ি নির্মাণ করা হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে তার হাতে নতুন বাড়ির চাবি তুলে দেওয়ার কথা রয়েছে। ‘আমরা বিএনপি পরিবার’-এর পক্ষ থেকে জানানো হয়েছে, গোলাপি বেগমের পুনর্বাসনের উদ্যোগের অংশ হিসেবে নবীনগরের রতনপুর গ্রামে বাড়িটি নির্মাণ করা হয়েছে। বৃহস্পতিবার সেখানে বাড়ির নির্মাণকাজের উদ্বোধন করেন সংগঠনটির একটি প্রতিনিধি দল। ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ও নরসিংদীর রায়পুরা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুলের নেতৃত্বে এবং সংগঠনের সদস্যসচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের উপস্থিতিতে প্রতিনিধি দলটি নির্মাণকাজের উদ্বোধনRead More
ব্রাহ্মণবাড়িয়ায় সরকারি জমি দখল করে স্থাপনা, সংখ্যালঘু পরিবারকে হুমকির অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নে পৈতৃক সূত্রে পাওয়া জমি দখলের অপচেষ্টা, সরকারি জমিতে অবৈধ স্থাপনা নির্মাণ এবং সংখ্যালঘু একটি পরিবারকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় প্রতিকার চেয়ে জেলা প্রশাসকের (ডিসি) কাছে লিখিত আবেদন করেছেন ভুক্তভোগী শীতল চৌধুরী। অভিযোগপত্র সূত্রে জানা গেছে, সুলতানপুর গ্রামের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মৃত ধীরেন্দ্র চৌধুরীর ছেলে শীতল চৌধুরী ও তার পরিবার বড় সুলতানপুর মৌজার ১৮৯২ নম্বর খতিয়ানের ৪৬৪০ দাগে ১৭ শতাংশ পৈতৃক জমির মালিক। ওই জমিতে বর্তমানে তাদের একটি টিনশেড মার্কেট রয়েছে। শীতল চৌধুরীর অভিযোগ, তার মার্কেট ও মূলRead More
আশুগঞ্জ থানার ওসি রাঙামাটি বদলি
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম সফিকুল আলম চৌধুরীকে রাঙামাটি পার্বত্য জেলায় বদলি করা হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরীর স্বাক্ষরিত এক আদেশে এ বদলির নির্দেশ দেওয়া হয়। আশুগঞ্জ থানার ওসি এ কে এম সফিকুল আলম চৌধুরীর বদলির আদেশের বিষয়টি আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) জানাজানি হয়। তবে কি কারণে তাকে বদলি করা হয়েছে তা আদেশে উল্লেখ করা হয়নি। এ কে এম সফিকুল আলম চৌধুরী ২০২৫ সালের ২ ডিসেম্বর আশুগঞ্জ থানার ওসি হিসেবে যোগদান করেন। ব্রাহ্মণবাড়িয়া জেলার নয়টি থানার ওসিকে একযোগে বদলির অংশ হিসেবেRead More
সরাইল স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রোগী বাগিয়ে আনতে গিয়ে নারী আটক, মোবাইল কোর্টে অর্থদণ্ড
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন এক নারী রোগীকে অন্যত্র নেওয়ার সময় ইয়াছমিন নামে এক নারীকে আটক করা হয়েছে। পরে মোবাইল কোর্টের মাধ্যমে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন এক নারী রোগীকে অন্য একটি বেসরকারি হাসপাতালে নেওয়ার চেষ্টা করার সময় ইয়াছমিনকে আটক করা হয়। অভিযোগ রয়েছে, তিনি হাসপাতাল থেকে রোগী সংগ্রহ করে অন্যত্র নেওয়ার সঙ্গে জড়িত ছিলেন। আটকের পর জিজ্ঞাসাবাদে ইয়াছমিন নিজেকে সরাইলের আনন্দ মেডিকেলের বেতনভুক্ত কর্মী হিসেবে পরিচয় দেন এবং প্রতিষ্ঠানটিরRead More
কসবায় পৃথক ঘটনায় বিষাক্ত ‘কেরির বড়ি’ সেবনে দুইজনের মৃত্যু
কসবায় পৃথক ঘটনায় বিষাক্ত ‘কেরির বড়ি’ সেবনে দুইজনের মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় পৃথক ঘটনায় বিষাক্ত ‘কেরির বড়ি’ সেবনে দুইজনের মৃত্যু হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের নিবড়া গ্রামে বিল্লাল হোসেন (৫১) এবং বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে কুটি ইউনিয়নের রানিয়ারা (বিষ্ণুপুর) গ্রামে আব্দুর রাজ্জাক (৬৫) মারা যান। পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, বুধবার রাত সাড়ে ৮টার দিকে মূলগ্রাম ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নিবড়া গ্রামের বাসিন্দা বিল্লাল হোসেন পরিবারের সদস্যদের অগোচরে কেরির বড়ি সেবন করেন। কিছুক্ষণ পর বিষক্রিয়া শুরু হলে তিনি ঘরের আসবাবপত্র ভাঙচুর করতে থাকেন। পরে পরিবারের সদস্যরাRead More



















