Thursday, September 17th, 2026
ব্রাহ্মণবাড়িয়ায় ৩০ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুরে অভিযান চালিয়ে ২৪শ ফুট অবৈধ গ্যাস পাইপলাইন উচ্ছেদ ও ৩০টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। এ সময় অবৈধভাবে গ্যাস ব্যবহারের দায়ে পাঁচজনকে মোট ১ লাখ ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে সুহিলপুরের আনসারপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রিন্স সরকারের নেতৃত্বে অভিযানে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির কর্মকর্তারা অংশ নেন। বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির ব্রাহ্মণবাড়িয়া কার্যালয়ের উপব্যবস্থাপক (বিক্রয়) মো. শফিকুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে সুহিলপুরের আনসারপাড়া এলাকায় বেশ কিছু অবৈধ গ্যাস সংযোগেরRead More
তিতাস-খাল দূষণ ও দখলমুক্ত এবং পরিবেশ রক্ষার দায়িত্ব ব্রাহ্মণবাড়িয়াবাসীর
নদী, প্রকৃতি, পরিবেশ ও জীবন রক্ষায় নিবেদিত জাতীয় সংগঠন নোঙর ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার উদ্যোগে ‘তিতাস নদী ও পরিবেশ সুরক্ষায় আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভা ও সাংগঠনিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব মিলনায়তনে দিনব্যাপী এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে তিতাস নদী ও খাল দখল-দূষণমুক্ত রাখা, নদীর নাব্যতা ফিরিয়ে আনা, শহরের ড্রেন ও সড়ক আবর্জনামুক্ত রাখা এবং পরিকল্পিত নগরায়ণের ওপর গুরুত্বারোপ করেন বক্তারা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নোঙর ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি ও অবসরপ্রাপ্ত শিক্ষক নেতা মো. শাহ আলমগীর মনির হোসেন। প্রধান অতিথি ছিলেন নোঙরের কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শামসRead More
সাদা চুল কালো করে পালাচ্ছিলেন কুমিল্লায় জোড়া খুনের আসামি, আখাউড়ায় যেভাবে ধরা পড়লেন
কুমিল্লার মুরাদনগরে জমি নিয়ে বিরোধের জেরে জোড়া খুনের ঘটনায় প্রধান আসামি মোস্তাক আহমেদ ওরফে আবু (৫৮) গ্রেপ্তার হয়েছেন। গ্রেপ্তার এড়াতে নিজের সাদা চুল কালো করে চেহারায় পরিবর্তন এনেছিলেন তিনি। পরে ট্রেনে করে পালানোর সময় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া এলাকায় পাহাড়িকা এক্সপ্রেস থেকে তাঁকে গ্রেপ্তার করে কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এর আগে কুমিল্লা শহরের বাদশাহ মিয়া বাজার এলাকা থেকে মোস্তাকের স্ত্রী হনুফা বেগম (৪৫) ও পালিত মেয়ে ইতি (১৮)কে গ্রেপ্তার করা হয়। বুধবার দুপুরে কুমিল্লা জেলা পুলিশের কার্যালয়ের সম্মেলনকক্ষে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপারRead More
সরাইলে নৃত্যশিল্পীদের নৌকায় নিয়ে ধর্ষণের অভিযোগ: প্রধান আসামি গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় নৃত্যশিল্পীদের নৌকায় নিয়ে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি মুজাহিদ (১৮)কে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯। বুধবার (১৬ সেপ্টেম্বর) সিলেটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসআরবি-৯-এর অধিনায়ক উইং কমান্ডার তাজমিনুর রহমান চৌধুরী এ তথ্য জানান। এর আগে মঙ্গলবার রাতে সিলেটের বিয়ানীবাজার উপজেলায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মুজাহিদ ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার বুড্ডা এলাকার বাসিন্দা। এসআরবি সূত্রে জানা যায়, গত ৮ সেপ্টেম্বর ‘রাকিব’ নামে একটি ফেসবুক আইডি ব্যবহার করে কুমিল্লার চান্দিনা উপজেলার একটি নৃত্যশিল্পী দলের সঙ্গে যোগাযোগ করা হয়। নাচের অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা বলেRead More



















