Wednesday, September 9th, 2026
হারানো সাড়ে ৪ লাখ টাকা ফিরিয়ে দিয়ে সততার দৃষ্টান্ত স্থাপন করলেন পাভেল
রাস্তায় কুড়িয়ে পাওয়া সাড়ে ৪ লাখ টাকা প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিয়ে সততার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন হবিগঞ্জের মাধবপুর উপজেলার শিমুলঘর গ্রামের যুবক পাভেল খন্দকার। জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার দাঁতমন্ডল গ্রামের বাসিন্দা নাঈম খান মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে ব্যক্তিগত কাজে মৌলভীবাজারের কুলাউড়ায় যাওয়ার পথে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার রতনপুর এলাকায় অসাবধানতাবশত প্রায় সাড়ে ৪ লাখ টাকা ও প্রয়োজনীয় কাগজপত্র থাকা একটি সাইড ব্যাগ হারিয়ে ফেলেন। কিছু দূর যাওয়ার পর বিষয়টি বুঝতে পেরে তিনি ব্যাগটি খুঁজতে শুরু করেন। কিন্তু কোথাও না পেয়ে হতাশ হয়ে পড়েন। এদিকে রাস্তায় পড়ে থাকা ব্যাগটিRead More
কসবায় কাগজপত্রবিহীন মোটরসাইকেলের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় অবৈধ ও কাগজপত্রবিহীন মোটরসাইকেলের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে আইন লঙ্ঘনের দায়ে কয়েকজন মোটরসাইকেল চালককে অর্থদণ্ড দেওয়া হয়। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে কসবা উপজেলা এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানের সময় বিভিন্ন মোটরসাইকেল থামিয়ে প্রয়োজনীয় কাগজপত্র, যানবাহনের বৈধতা এবং সড়ক পরিবহন আইন অনুসরণের বিষয়গুলো যাচাই করা হয়। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বৈধ কাগজপত্র না থাকা এবং সড়ক পরিবহন আইন অমান্যের অভিযোগে কয়েকজন চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়। একই সঙ্গে মোটরসাইকেল চালকদের প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখা এবং ট্রাফিক আইন মেনেRead More
ব্রাহ্মণবাড়িয়া ছাত্রলীগের সহ-সভাপতি রাশেদুল হাসান ডলার গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের জেলা কমিটির সহ-সভাপতি এ বি এম রাশেদুল হাসান ডলারকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে নবীনগর পৌর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রাশেদুল হাসান ডলার উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান মরহুম জসিম উদ্দিনের ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোর্শেদুল আলমের নেতৃত্বে পুলিশের একটি দল পৌর এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে ডলারকে আটক করা হয়। পরে তাকে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। নবীনগর থানার ওসি মো. মোর্শেদুলRead More
ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজের সাবেক ইন্টার্ন চিকিৎসকের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজের সাবেক ইন্টার্ন চিকিৎসক পদ্মজিৎ চক্রবর্তী প্রান্ত (৩১) সিলেটে ভাড়া বাসা থেকে উদ্ধার হওয়ার পর মারা গেছেন। নতুন বাসায় ওঠার ২৪ ঘণ্টা পার না হতেই তার মৃত্যুর ঘটনায় পরিবার, সহকর্মী ও চিকিৎসক মহলে শোকের ছায়া নেমে এসেছে।সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে সিলেট নগরীর মির্জাজাঙ্গাল এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে উদ্ধার করে পুলিশ। পরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।পদ্মজিৎ চক্রবর্তী প্রান্ত ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজের সাবেক ইন্টার্ন চিকিৎসক ছিলেন। পারিবারিক সূত্রে জানা গেছে, তার বোন সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসক হিসেবেRead More
বিজয়নগরে নাশকতার মামলায় যুবলীগ নেতা রুবেল গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে নাশকতার মামলার এজাহারভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তি রবিউল ইসলাম রুবেল (৩৮), যিনি চম্পকনগর ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে পরিচিত। পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে বিজয়নগর উপজেলার চম্পকনগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, ২০২৪ সালের ২৮ অক্টোবর ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় দায়ের হওয়া একটি নাশকতা মামলায় (এফআইআর নং-৭৪) রবিউল ইসলাম রুবেলকে ১০১ নম্বর এজাহারভুক্ত আসামি করা হয়। মামলার পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, রবিউল ইসলাম রুবেল আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িতRead More
ভারতে পালানোর সময় আখাউড়ায় আটক আশুলিয়ার হত্যা মামলার আসামি ইদ্রিস
ভারতে পালানোর সময় ঢাকার আশুলিয়া থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে দায়ের করা দুটি হত্যা মামলার পলাতক আসামি ইদ্রিস আলীকে (৪০) আটক করেছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট পুলিশ। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ভারতে যাওয়ার উদ্দেশ্যে আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টে আসেন ইদ্রিস আলী। এ সময় ইমিগ্রেশনে তার পাসপোর্ট ও তথ্য যাচাই-বাছাইয়ের একপর্যায়ে ডাটাবেজে তার বিরুদ্ধে একাধিক হত্যা মামলার তথ্য পাওয়া যায়। পরে তাকে আটক করে আখাউড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আখাউড়া ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. শরীফুল ইসলাম জানান, ইদ্রিস আলীর বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা ছিল।Read More
খালের শহর থেকে কংক্রিটের নগরী: ব্রাহ্মণবাড়িয়ার হারিয়ে যাওয়া ৪৫ খালের গল্প
একসময় ব্রাহ্মণবাড়িয়া শহরকে চিনতে হলে তার খালগুলোর কথা বলতে হতো। শহরের বুক চিরে বয়ে যাওয়া সরু জলপথগুলো ছিল মানুষের চলাচল, ব্যবসা-বাণিজ্য, কৃষিকাজ এবং প্রাকৃতিক পানি নিষ্কাশনের প্রধান অবলম্বন। বর্ষার মৌসুমে খালগুলো ভরে উঠত পানিতে, আর শুষ্ক মৌসুমেও কোথাও না কোথাও দেখা মিলত নৌকার। কিন্তু সময়ের পরিক্রমায় সেই খালগুলোর অধিকাংশই আজ হারিয়ে গেছে। কোথাও হয়েছে রাস্তা, কোথাও ভবন, কোথাও আবার ড্রেনে রূপান্তরিত হয়েছে এক সময়ের প্রবহমান জলধারা। ভূমি রেকর্ড বলছে, ব্রাহ্মণবাড়িয়া শহরের বিভিন্ন মৌজায় ৪৫টি খালের অস্তিত্ব রয়েছে। অথচ বাস্তবে সেগুলোর অধিকাংশেরই কোনো চিহ্ন নেই। নতুন প্রজন্মের অনেকেই জানেন না, তাদেরRead More



















