Monday, August 31st, 2026
নৌকা খুঁজতে গেলে রুমিনের ‘হাঁস’ খেয়ে ফেলার হুঁশিয়ারি
ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাংগঠনিক সমন্বয় সভায় বক্তব্য দিতে গিয়ে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানাকে উদ্দেশ্য করে আওয়ামী লীগের পক্ষে কোনো ধরনের ‘ওকালতি’ না করার হুঁশিয়ারি দিয়েছেন দলটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার। শনিবার (২৯ আগস্ট) রাত ৮টার দিকে ব্রাহ্মণবাড়িয়া শিল্পকলা একাডেমি মিলনায়তনে এনসিপির জেলা কমিটির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সারোয়ার তুষার বলেন, ‘এখানে নৌকাডুবি হয়ে গেছে। নৌকাডুবি হওয়ার পর হাঁস যদি ডুব দিয়ে নৌকা খুঁজতে যায়, তাহলে হাঁসকে কি বাংলাদেশের জনগণ আস্ত রাখবে? ব্রাহ্মণবাড়িয়ার জনগণ হাঁস আস্ত রাখবে? হাঁস কিন্তু জনগণ খেয়ে ফেলবে। কাজেই সাধুRead More



















