Main Menu

Saturday, August 22nd, 2026

 

কসবায় কলেজ ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সাথী আক্তার (২২) নামে এক কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে কী কারণে তিনি আত্মহত্যা করেছেন, তা তাৎক্ষণিকভাবে জানতে পারেনি পরিবার বা পুলিশ। শনিবার (২২ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার কায়েমপুর ইউনিয়নের মন্দবাগ গ্রামের পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত সাথী আক্তার ওই গ্রামের পশ্চিমপাড়ার লাল মিয়া সরকার বাড়ির মৃত আব্দুল আলীমের মেয়ে। তিনি সম্প্রতি এইচএসসি পাস করেছেন। পরিবারের সদস্যরা জানান, সাথী অনার্সে ভর্তির প্রস্তুতি নিচ্ছিলেন। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার ভোরে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির একটি টিনশেড ঘরের পশ্চিম পাশের কক্ষে যান সাথী। পরেRead More


স্বামীর পরকীয়ার অভিযোগে অভিমান, গৃহবধূর আত্মহত্যা

স্বামীর পরকীয়ার অভিযোগে অভিমান, গৃহবধূর আত্মহত্যা ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে স্বামীর পরকীয়ার অভিযোগ এবং শ্বশুরবাড়ির লোকজনের নির্যাতন সহ্য করতে না পেরে অভিমান করে কীটনাশক ট্যাবলেট সেবন করে নিপা আক্তার (২৫) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় স্বামীর বাড়িতে কীটনাশক সেবনের পর তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (২২ আগস্ট) দুপুর ১২টার দিকে তার মৃত্যু হয়। নিহত নিপা আক্তার ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের উত্তর সুহিলপুর গ্রামের নোয়াজের বাড়ির জিল্লু মিয়ার মেয়ে। তার স্বামী সাদ্দাম হোসেন ওরফে লুকমানRead More


দোকান ভাড়ার সিকিউরিটির টাকা নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

ব্রাহ্মণবাড়িয়ায় দোকান ভাড়ার সিকিউরিটির টাকা ফেরত দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২০ আগস্ট) রাতে সদর উপজেলার বুধল বাজারে জিল্লু মিয়া ও ইয়াছিন মিয়ার পক্ষের লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে কয়েকজনকে ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালসহ বিভিন্ন বেসরকারি ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধল ইউনিয়নের বুধল বাজারে জঙ্গিলসার সিরাজনগর গ্রামের জিল্লু মিয়ার মার্কেটের একটি দোকান ভাড়া নিয়েছিলেন বুধল গ্রামের ইয়াছিন মিয়া। সম্প্রতি তিনি দোকানটি ছেড়ে দেন। তবে দোকান ভাড়ার সময় দেওয়া সিকিউরিটির টাকা ফেরত দেওয়া হয়নিRead More


সরাইলে তিন এনজিও অফিসে ডাকাতি, হিসাবরক্ষককে কুপিয়ে আহত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে একই ভবনে থাকা তিনটি এনজিও অফিসে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতদের হামলায় রাব্বি মিয়া নামে এক হিসাবরক্ষক কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকায় পাঠানো হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) রাত ৩টার দিকে উপজেলার কুট্টাপাড়া এলাকায় সরাইল-নাসিরনগর-লাখাই আঞ্চলিক মহাসড়কের পশ্চিম পাশে এ ঘটনা ঘটে। স্থানীয় ও এনজিও কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, কুট্টাপাড়া এলাকায় মো. সামছুদ্দিন নান্টু মিয়ার ছয়তলা ভবনের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় তলায় পল্লী মঙ্গল, সিদীপ ও গাক এনজিওর কার্যালয় রয়েছে। রাত ৩টার দিকে একদল ডাকাত ভবনের গেটের তালা কেটে ভেতরে প্রবেশ করে। পরেRead More


কসবায় নিখোঁজের দুই দিন পর ডোবায় মিলল আওয়ামী লীগ নেতার মরদেহ

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় নিখোঁজের দুই দিন পর নায়েব আলী (৬০) নামে এক আওয়ামী লীগ নেতার মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) দুপুরে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের সীমান্তবর্তী ধজনগর গ্রামের বাড়ির পাশের একটি ডোবা থেকে কচুরিপানার নিচে তাঁর মরদেহ পাওয়া যায়। নিহত নায়েব আলী ওই গ্রামের মৃত আবদুর রহিমের ছেলে। তিনি গোপীনাথপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহতের শরীরে আঘাতের চিহ্ন পাওয়ার কথা জানিয়েছে পুলিশ। নিহতের ছোট ভাই অবসরপ্রাপ্ত সেনাসদস্য মনির হোসেন জানান,Read More


This site is protected by wp-copyrightpro.com