Main Menu

Friday, August 21st, 2026

 

ব্রাহ্মণবাড়িয়ার মিলনকেন্দ্র ‘বাদল স্টলের’ সেই সমীর দাস আর নেই

ব্রাহ্মণবাড়িয়া শহরের ট্যাংকেরপাড় অন্নদা স্কুল রোডের ঐতিহ্যবাহী ‘বাদল স্টল’-এর কর্ণধার সমীর দাস (৬০) আর নেই। বুধবার (১৯ আগস্ট) দুপুরে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বৃহস্পতিবার বিকেলে তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে। সমীর দাসের মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়ার সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর সঙ্গে কাটানো পুরোনো দিনের স্মৃতি তুলে ধরে শোক প্রকাশ করছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। শহরের মানুষের কাছে ‘বাদল স্টল’ শুধু একটি চায়ের দোকান ছিল না; দীর্ঘদিন ধরে এটি ছিল আড্ডা, মতবিনিময় ও সামাজিক যোগাযোগের অন্যতম কেন্দ্র। রাজনৈতিক নেতা, সাংবাদিক, শিক্ষক, ব্যবসায়ী, শিক্ষার্থীসহRead More


This site is protected by wp-copyrightpro.com