Friday, August 14th, 2026
আশুগঞ্জে ভারতীয় মিত্রবাহিনীর স্মরণে ‘মৈত্রীস্তম্ভ’ উদ্বোধন, টিকিটের মূল্য ২০ ও ৩০ টাকা
একাত্তরের সেই রক্তঝরা দিনগুলোর স্মৃতি আজও যেন জীবন্ত হয়ে আছে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায়। দেয়ালে দেয়ালে যুদ্ধের বিভীষিকা, স্বজন হারানোর বেদনা, দেশ ছাড়ার অসহায়ত্ব আর বিজয়ের মুহূর্তের ইতিহাস। মুক্তিযুদ্ধের নানা স্মৃতি ও আত্মদানকারী ভারতীয় মিত্রবাহিনীর সদস্যদের স্মরণে ৭২ কোটি টাকা ব্যয়ে নির্মিত ‘মৈত্রীস্তম্ভ’ অবশেষে সর্বসাধারণের জন্য খুলে দিয়েছে জেলা প্রশাসন। একাত্তরের সেই রক্তাক্ত ইতিহাস ও বাঙালির বিজয়ের গল্প এবার আরও কাছে থেকে দেখার সুযোগ পাবেন নতুন প্রজন্মসহ সাধারণ মানুষ। নির্মাণকাজ শেষ হওয়ার প্রায় দুই বছর পর আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত করেন জেলা প্রশাসক মো. আবুসাঈদ। ঢাকা-সিলেট মহাসড়কের পাশেRead More
সরাইলের ধরন্তি বিলে ঘুরতে এসে প্রবাসী নিহত
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ধরন্তি বিল ও তিতাস নদীসংলগ্ন মিনি কক্সবাজার এলাকায় স্ত্রীকে নিয়ে ঘুরতে এসে সড়ক দুর্ঘটনায় ইয়াছিন আহমেদ (২৭) নামে এক প্রবাসী নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর স্ত্রী তুলি বেগম (২১) গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বুধবার (১২ আগস্ট) সন্ধ্যা পৌনে ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিশ্বরোডের মালিহাতা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইয়াছিন আহমেদ কিশোরগঞ্জের ভৈরব পৌর শহরের কমলপুর মুসলিমের মোড় এলাকার প্রয়াত বাক্কী মিয়ার ছেলে। তিনি সৌদি আরবে ফুড ডেলিভারির কাজ করতেন। প্রায় ১৭ মাস আগে জীবিকার সন্ধানে সৌদি আরবে যান তিনি। গত ২৪ জুলাই ছুটিতে দেশেRead More
ভূমি জটিলতা নিরসনে জনসচেতনতার পাশাপাশি সেবাদাতাদের আন্তরিক হতে হবে- ব্রাহ্মণবাড়িয়ায় ইউএনও মাহমুদা জাহান
ভূমি জটিলতা নিরসনে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি সেবাদাতাদের আরও আন্তরিক হয়ে সেবা দেওয়ার আহ্বান জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সদর উপজেলার রামরাইল ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ভূমিসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে আয়োজিত গণসচেতনতামূলক কার্যক্রম ও গণশুনানিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। সচেতন নাগরিক কমিটি (সনাক) ব্রাহ্মণবাড়িয়ার সহযোগিতায় এবং সদর উপজেলা ভূমি অফিসের আয়োজনে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে নামজারি আবেদন, ভূমি কর, অভিযোগ নিষ্পত্তি ও প্রতিকার ব্যবস্থাপনাসহ বিভিন্ন ভূমিসেবা বিষয়ে আলোচনা করা হয়। প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মাহমুদা জাহান বলেন, “ভূমি জটিলতাRead More
গ্যাস সংকটের সুযোগে ব্রাহ্মণবাড়িয়ায় বাড়তি সিএনজি ভাড়া আদায়ের অভিযোগ
যাত্রীদের অভিযোগ, কাউতলী থেকে আখাউড়া বাইপাসের নির্ধারিত ভাড়া ৬০ টাকার পরিবর্তে নেওয়া হচ্ছে ৮০ টাকা। কাউতলী থেকে চিনাইর পর্যন্ত ৫০ টাকার স্থলে ৭০ টাকা, সুলতানপুর পর্যন্ত ৩০ টাকার পরিবর্তে ৫০ টাকা, তন্তুর পর্যন্ত ১০০ টাকা এবং কাউতলী থেকে নবীনগর আলিয়াবাদ গোলচত্বর পর্যন্ত ১৫০ টাকাকরে নেওয়া হচ্ছে। ব্রাহ্মণবাড়িয়ায় তীব্র গ্যাস সংকটের সুযোগ নিয়ে বিভিন্ন রুটে সিএনজি অটোরিকশায় যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ উঠেছে। গ্যাস সংকটকে কারণ দেখিয়ে কোনো ধরনের ঘোষণা বা অনুমোদন ছাড়াই নিজেদের মতো করে ভাড়া বাড়িয়ে নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। যাত্রীদের অভিযোগ,Read More



















