Monday, August 10th, 2026
মিষ্টিতে মাছি-পোকা- আদর্শ মাতৃ ভাণ্ডারকে ১ লাখ, মধুরাজ, ভোলাগিরি ও মহাদেবকে ৪০ হাজার টাকা জরিমানা
ব্রাহ্মণবাড়িয়ায় এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ উপলক্ষে মিষ্টির চাহিদা বাড়ায় বিভিন্ন মিষ্টি উৎপাদনকারী প্রতিষ্ঠান ও দোকানে অভিযান চালিয়েছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি উৎপাদন, সংরক্ষণ এবং উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ না দেওয়াসহ বিভিন্ন অনিয়মের দায়ে ছয়টি প্রতিষ্ঠানে মোট ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রোববার (৯ আগস্ট) সদর উপজেলার আদর্শ মাতৃ ভাণ্ডার, ভোলানাথ মিষ্টান্ন ভাণ্ডার, মেসার্স মধুরাজ, ভোলাগিরি মিষ্টান্ন ভাণ্ডার, মহাদেব মিষ্টান্ন ভাণ্ডার ও শ্রী কৃষ্ণ মিষ্টান্ন ভাণ্ডার দোকানে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে আদর্শ মাতৃ ভাণ্ডারের কারখানায় অস্বাস্থ্যকর ও স্যাঁতসেঁতে পরিবেশে মিষ্টি তৈরি করতেRead More
প্রথম শ্রেণির নবীনগর পৌরসভা: সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা
মিঠু সূত্রধর পলাশ : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভায় সামান্য বৃষ্টিতেই ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। রবিবার (০৯ আগষ্ট) দুপুরের ১০-১৫ মিনিটের ভারী বর্ষণে পৌর শহরের বিভিন্ন সড়ক,উপজেলা পরিষদ, সদর ভূমি অফিস ও আবাসিক এলাকায় পানি জমে হাজারো মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। কোথাও হাঁটুপানি, কোথাও তারও বেশি পানি জমে থাকায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, নামেমাত্র প্রথম শ্রেণির পৌরসভা। নাগরিক সেবার মান অত্যন্ত নিম্ন। ত্রুটিপূর্ণ ড্রেনেজ ব্যবস্থা, অপরিকল্পিত পানি নিষ্কাশনব্যবস্থা এবং ড্রেনগুলোর যথাযথ রক্ষণাবেক্ষণের অভাবে দীর্ঘদিন ধরে এ দুর্ভোগ পোহাতে হচ্ছে পৌরবাসীকে। সরেজমিন দেখা যায়, উপজেলা পরিষদ চত্বর, নবীনগর প্রেসক্লাব ভবন, কলেজপাড়া,Read More
নবীনগরে বড়াইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি চেয়ারম্যান জাকির গ্রেপ্তার
মিঠু সূত্রধর পলাশ : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বড়াইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বড়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৯ আগস্ট) বিকেলে নবীনগর থানা পুলিশ বড়াইল গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে। নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোর্শেদুল আলম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জাকির হোসেনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা থাকায় রোববার বিকেলে বড়াইল গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ওসি আরও জানান, গ্রেপ্তার জাকির হোসেনকে আগামীকাল সোমবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।
স্কুলে যাওয়ার বয়সে ঘরবন্দি জিদনী, বিরল রোগে ফুলে গেছে হাত
খেলার বয়সে বই-খাতা হাতে স্কুলে যাওয়ার কথা ছিল ৯ বছরের শিশু জিদনীর। সহপাঠীদের সঙ্গে মাঠে ছুটে বেড়ানো, পড়াশোনা আর হাসি-আনন্দে কাটার কথা ছিল তার শৈশব। কিন্তু সেই বয়সেই বিরল রোগের সঙ্গে প্রতিনিয়ত লড়াই করতে হচ্ছে তাকে। জন্মের পর থেকেই জিদনীর বাম হাত অস্বাভাবিকভাবে ফুলে গিয়ে বিশাল আকৃতি ধারণ করেছে। অর্থের অভাবে চিকিৎসা বন্ধ হয়ে যাওয়ায় এখন অনিশ্চয়তার মধ্যে দিন কাটছে শিশুটির। জিদনী ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের তেরকান্দা গ্রামের ভ্যানচালক দানু মিয়ার দ্বিতীয় কন্যা। জীবিকার তাগিদে দীর্ঘদিন ধরে স্ত্রী ও চার মেয়েকে নিয়ে ব্রাহ্মণবাড়িয়া শহরের মেড্ডা চকলেট ফ্যাক্টরি এলাকায়Read More
সুলতানপুরে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, খেলবে ১৬ দল, চ্যাম্পিয়ন পুরস্কার মোটরসাইকেল
‘মাদকমুক্ত সমাজ গড়ি’—এই স্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুর ইউনিয়নে আন্তঃওয়ার্ড মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর উদ্বোধন হয়েছে। প্রয়াস মাদক আসক্তদের চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র ও শাহ ওয়েল ফেয়ার ফাউন্ডেশন এই টূর্ণামেন্টের আয়োজন করেছে। রোববার বিকেলে সুলতানপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানের মধ্য দিয়ে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। উদ্বোধনী ম্যাচে ৪ নম্বর ওয়ার্ড দলকে ১-০ গোলে হারিয়ে জয় পেয়েছে ৩ নম্বর ওয়ার্ড দল। খেলার প্রথমার্ধ গোলশূন্যভাবে শেষ হয়। দ্বিতীয়ার্ধে ৩ নম্বর ওয়ার্ডের হয়ে একমাত্র গোলটি করেন শুভ। তার করা গোলে ১-০ ব্যবধানে জয় পায় ৩ নম্বর ওয়ার্ড। দারুণ নৈপুণ্যের জন্য ম্যাচসেরাRead More



















