Monday, July 20th, 2026
নবীনগরে গুলি করে হত্যা ও লাশ গুমের ঘটনায় আরও এক আসামি গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে যুবক রিফাত (২৫) হত্যা ও লাশ গুমের ঘটনায় আরও এক এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-৯ ও জেলা পুলিশের যৌথ দল। গ্রেপ্তার হওয়া আসামি হলেন নবীনগর উপজেলার কুলাশিং গ্রামের মৃত জানু মিয়ার ছেলে উজ্জ্বল মিয়া (৩০)। তিনি হত্যা মামলার এজাহারভুক্ত ৯ নম্বর আসামি। র্যাব-৯ জানায়, গত ১৮ জুলাই বিকেল ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়া এবং জেলা পুলিশের যৌথ আভিযানিক দল নবীনগর উপজেলার থোল্লাকান্দি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। পরে তাকে নবীনগর থানায় হস্তান্তর করা হয়। মামলার এজাহার ও র্যাব সূত্রে জানা গেছে, নিহত রিফাত নবীনগরRead More
তিতাস নদীতে অবৈধ জালের বেড়া, বিপাকে জেলে ও নৌযান
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় তিতাস নদীতে অবৈধ জালের বেড়া দিয়ে মাছ শিকারের প্রবণতা উদ্বেগজনকভাবে বেড়েছে। প্রভাবশালী একটি চক্র নদীর বিভিন্ন অংশে আড়াআড়িভাবে জাল বসিয়ে মাছ আহরণ করছে বলে অভিযোগ উঠেছে। এতে একদিকে সাধারণ জেলেরা জীবিকা থেকে বঞ্চিত হচ্ছেন, অন্যদিকে নৌযান চলাচলেও সৃষ্টি হয়েছে মারাত্মক প্রতিবন্ধকতা। স্থানীয়দের অভিযোগ, প্রতিবছরের মতো চলতি বছরও মে মাস থেকে নদীর বিভিন্ন স্থানে জালের বেড়া দেওয়া শুরু হয়। প্রায় ৪০ কিলোমিটার দীর্ঘ তিতাস নদীর দুই শতাধিক স্থানে এ ধরনের অবৈধ জাল বসানো হয়েছে। বিশেষ করে তিতাস মোহনা ও ঢোলভাঙ্গা নদীর বিভিন্ন অংশে ২৫০ থেকে ৩০০ ফুট দীর্ঘRead More



















