Friday, July 3rd, 2026
বিতর্কিত ওসি রাশেদ এবার কসবা থানায়
নানা বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগে আলোচিত গাজীপুর মহানগর পুলিশের গাছা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মোহাম্মদ রাশেদকে ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার নতুন ওসি হিসেবে পদায়ন করা হয়েছে। তার এ পদায়নকে কেন্দ্র করে স্থানীয় বিভিন্ন মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) তিনি কসবা থানার দায়িত্ব গ্রহণ করেন। একই আদেশে কসবা থানার বিদায়ী ওসি নাজনীন সুলতানাকে জেলা পুলিশের বিশেষ শাখার (ডিএসবি) পরিদর্শক হিসেবে বদলি করা হয়েছে। দায়িত্ব পালনকালে তিনি জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছিলেন। গত বুধবার (১ জুলাই) রাতে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার শাহ মো. আব্দুর রউফ স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকেRead More
বাঞ্ছারামপুরে স্বর্ণালংকার লুটের পর বৃদ্ধাকে শ্বাসরোধে হত্যার অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে স্বর্ণালংকার লুটের পর ফুল মেহের (৭৯) নামে এক বৃদ্ধাকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২ জুলাই) সকালে উপজেলার দুলারামপুর গ্রামের বাবর আলী সরকারের বাড়ির উঠান থেকে গলায় প্লাস্টিকের রশি প্যাঁচানো অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ফুল মেহের উপজেলার সোনারামপুর ইউনিয়নের সোনারামপুর গ্রামের পশ্চিমপাড়ার মৃত আনু মিয়ার স্ত্রী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চার থেকে পাঁচ দিন আগে ফুল মেহের তাঁর বাবার বাড়ি দুলারামপুর গ্রামে বেড়াতে যান। বৃহস্পতিবার সকালে বাবর আলী সরকারের বাড়ির উঠানে তাঁর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে বাঞ্ছারামপুর মডেলRead More
কসবায় এআই দিয়ে তৈরি ভুয়া প্রবেশপত্রে এইচএসসি পরীক্ষা দিতে এসে কসবায় আটক ২
রুবেল আহমেদ : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) ব্যবহার করে তৈরি করা ভুয়া প্রবেশপত্র দিয়ে এইচএসসি পরীক্ষা দিতে এসে এক ভুয়া পরীক্ষার্থী ও তাঁর সহযোগী আটক হয়েছেন। বৃহস্পতিবার (২ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে কসবা পৌর শহরের তফাজ্জল আলী ডিগ্রি কলেজ কেন্দ্রের এইচএসসি পরীক্ষার প্রথম দিনে এ ঘটনা ঘটে। আটকরা হলেন কসবা মহিলা ডিগ্রি কলেজের অকৃতকার্য শিক্ষার্থী তাসফিয়া রহমান জান্নাত (১৮) এবং তাঁর ফুফাতো ভাই ইনজামামুল হক (১৯)। পরীক্ষা কেন্দ্র সূত্রে জানা যায়, তাসফিয়া রহমান জান্নাত তাঁর এসএসসি পরীক্ষার প্রবেশপত্রের ছবি ব্যবহার করে এআই প্রযুক্তির মাধ্যমে এইচএসসি পরীক্ষার একটি ভুয়াRead More



















