Main Menu

Saturday, June 13th, 2026

 

অটোরিকশার ব্যাটারি চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চালকের মৃত্যু

নাসিরনগরে অটোরিকশার ব্যাটারি চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কাউছার মিয়া (২৫) নামে এক চালকের মৃত্যু হয়েছে। শনিবার (১৩ জুন) দুপুরে উপজেলার গোকর্ণ ইউনিয়নের নুরপুর গ্রামে এই ঘটনা ঘটে। মৃত কাউছার মিয়া নুরপুর গ্রামের টেন্ডারপাড়া মিনার উদ্দিনের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানান, কাউছার মিয়া পেশায় অটোরিকশাচালক। প্রতিদিনের মতো শনিবার দুপুরেও নিজ বাড়িতেই অটোরিকশার ব্যাটারি চার্জ দেওয়ার সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। এ ব্যাপারে নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুল ইসলামের সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অটোরিকশার ব্যাটারি চার্জ দেওয়ার সময় একজন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে।Read More


বিজয়নগরে নারী নির্যাতন, হামলা ও লুটপাটের অভিযোগে মোল্লা গিয়াসউদ্দিনসহ ১৩ জনের বিরুদ্ধে আদালতে মামলা

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নে জমি ও বসতভিটার বিরোধকে কেন্দ্র করে নারী নির্যাতন, সংঘবদ্ধ হামলা, ভাঙচুর, লুটপাট ও প্রাণনাশের হুমকির অভিযোগে ১৩ জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে। আদালত অভিযোগটি এফআইআর হিসেবে গ্রহণ করে আইনানুগ ব্যবস্থা নিতে বিজয়নগর থানাকে নির্দেশ দিয়েছেন। মামলার বাদী নিলুফা বেগম। তিনি পাহাড়পুর গ্রামের বাসিন্দা ও কামাল মিয়ার স্ত্রী। আদালতে দায়ের করা মামলায় অভিযুক্ত করা হয়েছে একই এলাকার গিয়াস উদ্দিন (৫৮), কাইয়ুম (৬০), সিরাজ মিয়া (৫৫), ইউনুছ আলী (৬২), তাজুল ইসলাম (৬০), মোবারক ওরফে ফরাস উদ্দিন (৫৫), আক্তার (৪৫), তারেক (২২), নজরুল (২৪), জাহিদুল ইসলামRead More


হজযাত্রীর লাগেজ নিয়ে কসবায় তুমুল সংঘর্ষ, আহত ১৫

কসবায় এক হজযাত্রীর ফেলে আসা লাগেজ নিয়ে দুই পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন আহতের খবর পাওয়া গেছে। শনিবার (১৩ জুন) দুপুরে এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে পুলিশ। এর আগে সকালে উপজেলা শহরের কদমতলী মোড় এলাকায় শাহপুর ও আড়াইবাড়ী গ্রামবাসীর মধ্যে এই সংঘর্ষের সূত্রপাত হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শাহপুর গ্রামের এক বৃদ্ধা চলতি বছর কসবা হজ কাফেলার মাধ্যমে হজে যান। তিনি ফেরার পথে তার একটি লাগেজ সৌদি আরবে ফেলে আসেন। লাগেজটি ফিরিয়ে আনার জন্য গত বৃহস্পতিবার ওই বৃদ্ধার পরিবারRead More


This site is protected by wp-copyrightpro.com