Sunday, June 7th, 2026
কসবায় বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু নিহত
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পূর্ব বিরোধের জেরে বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু নিহত হওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার রাত প্রায় ৯টা ১০ মিনিটে উপজেলার কাঠেরপুল বাসস্ট্যান্ড এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত আনোয়ার হোসেন (২২) উপজেলার রানিয়ারা বিঞ্চুপুর গ্রামের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা গিয়াস উদ্দিন চৌধুরীর ছেলে। অভিযুক্ত সাব্বির হোসেন একই এলাকার আলমগীর হোসেনের ছেলে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, নিহত ও অভিযুক্ত দুজনই দীর্ঘদিনের পরিচিত এবং বন্ধু ছিলেন। নিহতের বাবা গিয়াস উদ্দিন চৌধুরী অভিযোগ করেন, গতকাল এশার নামাজের সময় একটি সেলুনে এক যুবককে মারধরের ঘটনায় তার ছেলে প্রতিবাদ করেছিলেন। এ নিয়ে সাব্বিরের সঙ্গে আনোয়ারের কথা কাটাকাটিRead More
ব্রাহ্মণবাড়িয়ায় ধর্ষণ ও যৌন নিপীড়ন বিরোধী মানববন্ধন
দেশব্যাপী অব্যাহত শিশু ধর্ষণ ও যৌন নিপীড়নের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ধর্ষন ও যৌন নিপীড়ন বিরোধী সামাজিক আন্দোলন, ব্রাহ্মণবাড়িয়ার ব্যানারে শনিবার (৬ জুন) বেলা ১১ টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব প্রাঙ্গণে এই কর্মসূচি পালিত হয়। জেলা উদীচীর সভাপতি জহিরুল ইসলাম স্বপনের সভাপতিত্বে এবং সাংবাদিক ফরহাদুল ইসলাম পারভেজের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধন চলাকালে সাম্প্রতিক ধর্ষন ও যৌন নিপীড়নের ঘটনাবলী দ্রুততম সময়ে বিচারকাজ সম্পন্ন করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানিয়ে বক্তব্য রাখেন গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্য, ব্রাহ্মণবাড়িয়ার আহবায়ক সাংবাদিক আবদুন নূর, অনুশীলন সাংস্কৃতিক কেন্দ্রের সদস্য বীর মুক্তিযোদ্ধা মতিলাল বণিক, জেলা সিপিবিরRead More
সিএনজি স্টেশন মালিকদের কমিশন ৮ টাকা থেকে ১৪ টাকা করার দাবি
সিএনজি ফিলিং স্টেশন মালিকদের কমিশন প্রতি ঘনমিটারে বর্তমান ৮ টাকা থেকে বাড়িয়ে ১৩ টাকা ৯৬ পয়সা নির্ধারণের দাবি জানিয়েছে বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন। একই সঙ্গে বিদ্যুৎ ও পরিচালন ব্যয় বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে ভবিষ্যতে কমিশন স্বয়ংক্রিয়ভাবে সমন্বয়ের ব্যবস্থাও চেয়েছে সংগঠনটি। শনিবার (৬ জুন) রাজধানীর বিজয়নগরের আকরাম টাওয়ারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। সংগঠনের মহাসচিব ফারহান নুর লিখিত বক্তব্য পাঠ করেন। এ সময় সংগঠনের সভাপতি মনোরঞ্জন ভক্তসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে নেতারা বলেন, ২০১৫ সালের পর থেকে সরকার সাত দফায় বিদ্যুতেরRead More
সরাইলে কিশোরীকে প্রেমের ফাঁদে ফেলে এবং বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগ
সরাইলে ১৫ বছর বয়সী এক কিশোরীকে প্রেমের ফাঁদে ফেলে এবং বিয়ের প্রলোভন দেখিয়ে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় অভিযুক্ত রাব্বি মিয়া (২৮) নামের এক বিবাহিত যুবক ও তার সহযোগীর বিরুদ্ধে সরাইল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ আসামিদের গ্রেপ্তারে জোর তৎপরতা চালাচ্ছে। শনিবার (৬ জুন) দুপুরে ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে সরাইল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী ২০০৩) এর ৯(১) ধারায় মামলাটি দায়ের করেন (মামলা নং- ১১)। মামলায় প্রধান আসামি করা হয়েছে উপজেলার বুধল ইউনিয়নের খাঁটিহাতা গ্রামের আমজাদ আলীরRead More
নিখোঁজের ৭ মাস পর বাড়িতে ফিরল মাসুদ রানা, তবে লাশ হয়ে
দীর্ঘ সাত মাস নিখোঁজ থাকার পর অবশেষে পরিচয় শনাক্ত হলো মাসুদ রানা (৪৭)-এর। অজ্ঞাত পরিচয়ে পড়ে থাকা এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মরদেহের পরিচয় নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। পরবর্তীতে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়। গত বৃহস্পতিবার (৪ জুন) রাত ৮টার দিকে “ব্রাহ্মণবাড়িয়া বাতিঘর”-এর সহায়তায় মরদেহটি মাসুদ রানার বাবা এস এম ফারুক আহমেদ ও খালাতো ভাই মো. আসলাম হোসেন রাজুর কাছে হস্তান্তর করা হয়। জীবিত অবস্থায়ও সংগঠনটি তার চিকিৎসা ও পুনর্বাসনে সহায়তা করেছিল। পরিবারের সম্মতিতে দাফনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থাও গ্রহণ করা হয়। শুক্রবারRead More
কসবা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর স্বজনদের কাছে টাকা চাওয়া সেই নার্সকে অব্যাহতি
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর স্বজনদের কাছে টাকা চাওয়ার অভিযোগে এক সেবিকাকে (নার্স) দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। শনিবার (৬ জুন) রাতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার স্বাক্ষরিত এক আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়। ভুক্তভোগী পরিবার ও হাসপাতাল সূত্র জানায়, গতকাল শুক্রবার রাতে উপজেলার বিশারাবাড়ি এলাকার আবদুল্লাহ (৪) ও খাদিজা (৩) নামের দুই শিশু বিড়ালের কামড়ে আহত হলে চাচা সাব্বির তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জলাতঙ্কের টিকা দেওয়ার সময় দায়িত্বরত নার্স মোর্শেদা আক্তার ২০০ টাকা দাবি করেন। অভিযোগ অনুযায়ী, সরকারি হাসপাতালে টাকা দিতে অস্বীকৃতি জানালে ওইRead More



















