Tuesday, February 17th, 2026
সরাইলে বাস প্রাইভেটকার সংঘর্ষ :: মা-ছেলে নিহত
সরাইলে বাস প্রাইভেটকার সংঘর্ষে মা ও ছেলে নিহত হয়েছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরের দিকে উপজেলার শাহবাজপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, নরসিংদী জেলার শিবপুর উপজেলার সৈয়দনগর গ্রামের আমজাদ হোসেন (৪৮) ও তার মা হাসিনা (৬৫)। এ ঘটনায় প্রাইভেটকারের আরও তিনজন আহত হয়েছে। আহতরা হলেন, একই গ্রামের আমজাদ হোসেন ছেলে চাঁদ (১২) ও হৃদয় (২৫), একই গ্রামের নিলুফা (৩৬)। ঘটনার সত্যতা নিশ্চিত করে সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, দুপুরের দিকে ওই মহাসড়কের শাহবাজপুর প্রথম গেইট এলাকায় ময়মনসিংহ পরিবহনের একটি যাত্রীবাহী বাস সিলেটের দিকে যাওয়ার পথে বিপরীতRead More
নবীনগরে পূর্ব শত্রুতার জেরে এক যুবক গুলিবিদ্ধ
মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জেরে সশস্ত্র হামলায় ইমন (২২) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাতে উপজেলার বরিকান্দি ইউনিয়নের থোল্লাকান্দি গ্রামে বাদ্যকর পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ ইমন একই এলাকার জসিম মিয়ার ছেলে। গুলির শব্দে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার বরিকান্দি ইউনিয়নে দীর্ঘদিন ধরে দুটি পক্ষের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলছিল। এরই জেরে সোমবার সন্ধ্যায় ইমন ব্যক্তিগত কাজে বাড়ির পাশের সড়ক দিয়ে যাওয়ার সময় আগে থেকে ওত পেতে থাকা একদল সশস্ত্র দুর্বৃত্ত তাঁর ওপরRead More



















