Main Menu

Sunday, January 18th, 2026

 

ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে নাসির উদ্দিনের প্রার্থিতা বৈধ ঘোষণা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা ও আখাউড়া) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি নাসির উদ্দিন হাজারীর প্রার্থিতা বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। শনিবার (১৭ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের মিলনায়তনে আপিল শুনানি শেষে নির্বাচন কমিশন তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন। এর আগে মনোনয়নপত্রের সঙ্গে সংযুক্ত ভোটার তালিকায় স্বাক্ষর গরমিলের অভিযোগে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা নাসির উদ্দিন হাজারীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছিলেন। ওই সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি নির্বাচন কমিশনে আপিল করেন। আপিলের পর কমিশন সংশ্লিষ্ট কাগজপত্র ও তথ্য-উপাত্ত পর্যালোচনা করে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্ত বাতিল করে নাসির উদ্দিন হাজারীরRead More


‘সুদ’ থেকে আয়ের টাকা কেউ কেউ দান করে দিতেও পারে: তাহেরি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ (মাধবপুর–চুনারুঘাট) আসনে ইসলামী ফ্রন্টের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন আলোচিত ইসলামি বক্তা মো. গিয়াস উদ্দিন তাহেরি।সম্প্রতি তার নির্বাচনী হলফনামার কিছু তথ্য নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়। বিশেষ করে আয়ের একটি খাতে ‘সুদ’ উল্লেখ থাকায় বিষয়টি ব্যাপক বিতর্কের জন্ম দেয়। এ বিষয়ে প্রথমবারের মতো মুখ খুলেছেন তাহেরি।তিনি দাবি করেন, পুরো বিষয়টি একটি ভুল বোঝাবুঝি এবং একটি স্বার্থান্বেষী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার বিরুদ্ধে অপতথ্য ছড়িয়েছে। নির্বাচনী হলফনামা অনুযায়ী, মো. গিয়াস উদ্দিন তাহেরির মোট সম্পদের পরিমাণ প্রায় ১ কোটি ৮০ লাখ টাকা। তার আয়ের প্রধান উৎস ব্যবসা ও কৃষি। হলফনামায় তারRead More


সাংবাদিক জসিম উদ্দিনের দাফন সম্পন্ন, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের তিন দিনের শোক কর্মসূচী

ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেস পত্রিকার জেলা প্রতিনিধি মাওলানা মো. জসিম উদ্দিন ইন্তেকাল করেছেন (ইনালিল্লাহি ওয়া ইনা ইলাইহি রাজিউন)। শুক্রবার রাত পনে ১২টার দিকে ঢাকার একটি বে-সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন রাখে গেছেন। তিনি দীর্ঘদিন ধরে কিডনিসহ বিভিন্ন রোগে ভুগছিলন। শনিবার বাদ জোহর ঢাকার বনশ্রী এলাকায় তাকওয়া মসজিদে জানাযা নামাজ শেষে খিলগাঁও তালতলা কবরস্থানে তার লাশ দাফন করা হয়। তার মত্যুত সাংবাদিক সমাজের মধ্যে শোকের ছায়া নেমে আসে। প্রেসক্লাবর পক্ষ থেকে তিন দিনের শোক কর্মসূচী ঘোষণাRead More


বহিষ্কার করে এখন সকাল-বিকাল টেলিফোন করে বলে মন্ত্রিত্ব দেব, আসনটা ছেড়ে দেন: রুমিন ফারহানা

বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত ও ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, গত ১৭ বছর আমি কার জন্য লড়াই করেছি, আপনারা সবাই জানেন। এখন মিডিয়ার যোগ, সবার হাতে হাতে মোবাইলে সবই দেখা যায়। কে রাস্তায় লড়াই করছে, কে পুলিশের বাঁধা উপেক্ষা করে রাস্তায় বসে পরছে। কাকে ব্রাহ্মণবাড়িয়া অবাঞ্ছিত ঘোষণা করার পর আওয়ামী লীগ আবারো ব্রাহ্মণবাড়িয়া গিয়ে মিটিং করেছে। সংসদে দাঁড়িয়ে কে বলেছে এই সংসদ অবৈধ। এটা আপনারা সবাই জানেন। শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ইসলামাবাদ ৮নং ওয়ার্ড় গ্রামবাসী আয়োজিত নির্বাচনী উঠান বৈঠকে এসব কথাRead More


This site is protected by wp-copyrightpro.com