Friday, January 16th, 2026
শহীদ শরিফ ওসমান হাদির মৃত্যু নিয়ে ফেসবুকে কটূক্তিকারী গ্রেফতার
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির মৃত্যু নিয়ে ফেইসবুকে আপত্তিকর মন্তব্য বা ‘কটূক্তি’ করার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে; যিনি ছাত্রলীগ নেতা বলে ভাষ্য গোয়েন্দা পুলিশের। বৃহস্পতিবার বেলা ২টার দিকে সদর উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের মিডিয়া উইং। গ্রেপ্তার শেখ ইমরানুল ইসলাম (৩০) বিজয়নগর উপজেলার হরষপুর ইউনিয়নের শেখ আমিনুল ইসলামের ছেলে। তার বিরুদ্ধে বিজয়নগর থানার একটি নাশকতার মামলা রয়েছে। এ ছাড়া ইমরান বিজয়নগর উপজেলা ছাত্রলীগের সহসভাপতি। গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন।
ব্রাহ্মণবাড়িয়া সিমলা সড়কে ডাকাতের হামলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দুই কনস্টেবল আহত
ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতের হামলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ব্রাহ্মণবাড়িয়া কার্যালয়ের দুইজন কনস্টেবল গুরুতর আহত হয়েছেন। ঘটনাটি ঘটে ১৫ জানুয়ারি (বৃহস্পতিবার) রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে বিজয়নগর উপজেলার শেখ হাসিনা সড়কের ভাঙা ব্রিজ সংলগ্ন এলাকায়। হামলায় আহতরা হলেন—হাফেজ মোহাম্মদ সারোয়ার আলম (২৩) ও মো. ইব্রাহিম খলিল (২২)। আহত অবস্থায় তাদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে তারা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। জানা যায়, ঘটনার দিন ওই দুই কনস্টেবল একটি মাদক মামলার এজাহার বিজয়নগর থানায় নথিভুক্ত করে ফেরার পথে ডাকাত দলের কবলে পড়েন। এ সময় ডাকাতরা তাদের ওপর হামলা চালিয়ে মোবাইল ফোনRead More



















