Main Menu

Friday, October 10th, 2025

 

সব উপদেষ্টাই তো বিদেশি নাগরিক: রুমিন ফারহানা

বিএনপির নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, সেইফ এক্সিটের কথা কি আর বলব, প্রত্যেক উপদেষ্টাই তো বিদেশি নাগরিক। শুক্রবার (১০ অক্টোবর) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের তালশহর এএআই উচ্চ বিদ্যালয় মাঠে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি বলেন, উপদেষ্টারা দেশে গণ্ডগোল লাগলে বিদেশেও চলে যেতে পারবে। পারবেন না আপনি পারব না আমি। আমাদের কোনও দেশে ভিসা লাগানো নেই। সরকারকে অনুরোধ করি এমন কোন কাজ করবেন না। এমন কোন অপকর্মে জড়াবেন না, এমন কোন দুর্নীতি করবেন না,Read More


আশুগঞ্জে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

আশুগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অর্ধশতাধিক আহত হয়েছেন। শুক্রবার (১০ অক্টোবর) সকালে উপজেলার দুর্গাপুর বাজার এলাকায় সংঘর্ষের এই ঘটনা ঘটে। খবর পেয়ে সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার বিকেলে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এর জেরে শুক্রবার সকাল ৭টা থেকে বেলা ১১টা পর্যন্ত বড় বাড়ি ও মুন্সি বাড়ির লোকজনের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে অর্ধশতাধিক আহত হয়েছেন। এ সময় বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুর করা হয়। খবরRead More


ব্রাহ্মণবাড়িয়ায় বেহাল সড়ক মনিটরিংয়ে দায়িত্বপ্রাপ্ত ১২ কর্মকর্তার একজনকে বদলি

ঢাকা–সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া অংশে বেহাল সড়কের মনিটরিংয়ে গঠিত কমিটির ১২ সদস্যের একজনকে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার সড়ক ও জনপথের প্রধান প্রকৌশলী সৈয়দ মঈনুল হাসান ব্রাহ্মণবাড়িয়া সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মীর নিজাম উদ্দিন আহমেদের বদলির আদেশ দেন। মীর নিজাম উদ্দিনকে কুড়িগ্রাম সড়ক বিভাগে বদলি করা হয়েছে। অবশ্য বদলির আদেশে কোনো কারণ বলা হয়নি। তিনি বর্তমানে জাপানে রয়েছেন। গত ২৭ সেপ্টেম্বর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত জাইকার একটি প্রশিক্ষণে অংশ নিতে তিনি সেখানে যান। নিজাম উদ্দিন মনিটরিং কমিটির ৭ নম্বর সদস্য। তার জায়গায় ব্রাহ্মণবাড়িয়া সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী হিসেবে বদলি করা হয়েছে নীলফামারীরRead More


This site is protected by wp-copyrightpro.com