Saturday, March 8th, 2025
ব্রাহ্মণবাড়িয়ায় বেশি দামে তেল বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
ব্রাহ্মণবাড়িয়ায় বেশি দাম রাখা এবং মূল্য তালিকা না থাকায় তিন প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। শনিবার বেলা ৩টায় সদর উপজেলার জগত বাজারের এই অভিযান চালানো হয় বলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়া কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী জানান। জরিমানা করা প্রতিষ্ঠানগুলো হল- আয়াত ওয়েল মিল, কাউসার ট্রেডার্স ও সুরজিত স্টোর। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানায়, তেল বিক্রির পাইকারি প্রতিষ্ঠানে তালিকা প্রদর্শন এবং ক্রয়-বিক্রয়ের তথ্য সংরক্ষণ করা হচ্ছে না। কিছু ক্ষেত্রে প্রদর্শিত মূল্যের অধিক দাম নেওয়া হচ্ছে। এ পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে আয়াত ওয়েল মিলকে তিন হাজার টাকা,Read More
নবীনগরে নারী দিবস পালিত
মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে আন্তর্জাতীক নারী দিবস পালিত হয়েছে। আজ শনিবার বেলা ১১টায় উপজেলা কনফারেন্স রুমে উপজেলা নির্বাহী অফিসার রাজিব চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মো: সুমন ভূইয়া, পৌরসভার হিসাবরক্ষন কর্মকর্তা মো.জামাল উদ্দিন, প্রেসক্লাবের সাবেক সভাপতি শ্যামা প্রসাদ চক্রবর্তী শ্যামল,নরী উদ্যোক্তা ইসরাত জাহান সাবা,শারমিন আক্তার প্রিয়া,জান্নাতুল ফেরদৌস,শুভেন্দ্র চক্রবর্তী প্রমুখ। এসময় সভা শেষে একটি জনসচেতনামূল র্যালী উপজেলা পরিষদ থেকে শুরু হয়ে শহরের প্রধন প্রধন সড়ক প্রদিক্ষন করেন।



















