Main Menu

Tuesday, February 18th, 2025

 

পাসপোর্টে পুলিশ ভেরিফিকেশন বাতিল করে পরিপত্র জারি

অবশেষে দেশের নাগরিকদের ভোগান্তিবিহীন পাসপোর্ট পেতে পুলিশ ভেরিফিকেশন বাতিল করে পরিপত্র জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব কাজী গোলাম তৌসিফ স্বাক্ষরিত পরিপত্রে এ তথ্য জানানো হয়। পরিপত্রে জানানো হয়, নতুন পাসপোর্টের আবেদনের ক্ষেত্রে অনলাইনে যাচাইকৃত জাতীয় পরিচয়পত্রের তথ্যের ভিত্তিতে আবেদনকারীদের পুলিশ ভেরিফিকেশন ব্যতিরেকে পাসপোর্ট প্রদান করতে হবে। বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিক এবং অপ্রাপ্ত বয়স্কদের জন্য পাসপোর্টের নতুন আবেদনের ক্ষেত্রে অনলাইনে যাচাইকৃত জন্ম নিবন্ধন সনদের তথ্যের ভিত্তিতে আবেদনকারীদের পুলিশ ভেরিফিকেশন ব্যতিরেকে পাসপোর্ট দিতে হবে। এতে আরও বলা হয়, পাসপোর্ট পুনরায় ইস্যুর ক্ষেত্রেRead More


This site is protected by wp-copyrightpro.com