January, 2025
কসবায় পাঁচ শতাধিক অসহায় পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরন
কসবা প্রতিনিধি :: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পাঁচ শতাধিক অসহায় পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরন করেছেন অগ্রভাগীয় সাহিত্য সংগঠন নামে একটি সামাজিক সংগঠন। মঙ্গলবার বিকেলে কসবা পৌরশহরের সরকারী বালক উচ্চ বিদ্যালয় হল রুমে দুই শত এলাকার অসহায় মানুষের মাঝে এসব শীতবস্ত্র বিতরন করা হয়েছে। এসময় অগ্রভাগীয় সাহিত্য সংগঠনের ২ শত তম সামাজিক কাজের সম্পাদন করতে পারায় কেক কাটার মাধ্যমে শীতবস্ত্র বিতরন আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেন । অগ্রভাগীয় সাহিত্য সংগঠন সভাপতি আশফাতুল হোসেন ভুইয়া এলমানের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলার মান্দার পুর গ্রামের কৃতি সন্তান সুইজারল্যান্ড প্রবাসী সিআইপি লায়ন রফিকুল ইসলামRead More
নবীনগরে সেতু আছে, সড়ক নেই, ভোগান্তিতে সাধরণ মানুষ
মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার জিনাতপুর ইউনিয়নের হুরুয়া ও কাঠালিয়া গ্রামের মধ্যবর্তী খালের উপর সেতু আছে, রাস্তা নেই। এই রাস্তাবিহীন সেতু এখন দুই গ্রামবাসীর গলাকাটা হয়ে দাঁড়িয়েছে। গত প্রায় এক বছর আগে এটি নির্মাণ করা হলেও রাস্তা না থাকার চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে সাধারণ জনগণের। সেতুর দুই পাশের মাটি ভরাট না থাকায় কোনো কাজেই আসছে না এই সেতু। গতকাল সোমবার সরজমিন গ্রামবাসীর সাথে কথা বলে জানা যায়, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে গত প্রায় এক বছর আগে উপজেলার জিনোদপুর ইউনিয়নের মৃত ফরিদ মিয়া বাড়ির কাছে প্রায় ২০ লাখRead More
আহবায়ক এমদাদুল হক ॥ সদস্য সচিব আশিকুর রহমান মিঠু
ব্রাহ্মণবাড়িয়া সংবাদপত্র পরিষদের নতুন আহবায়ক কমিটি গঠন
গতকাল সোমবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া শহরের কুমারশীল মোড়স্থ আমিন কমপ্লেক্সের ৫ম তলায় ব্রাহ্মণবাড়িয়া সংবাদপত্র পরিষদের জরুরি সভা অনুষ্ঠিত হয়। সংবাদপত্র পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি পীযুষ কান্তি আচার্য্যরে সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ শাহজাদার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সংবাদপত্র পরিষদের কার্যনির্বাহী সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ আরজু, ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি আল- আমিন শাহীন, সংবাদপত্র পরিষদের সহ সভাপতি মোঃ এমদাদুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিঠু, কোষাধ্যক্ষ আবুল হাসনাত মোঃ সাবেরিন ভূইয়া, কার্যনির্বাহী সদস্য আবু নাসের রতনসহ দৈনিক ব্রাহ্মণবাড়িয়া ও দৈনিক আজকের হালচাল পত্রিকার প্রতিনিধি। সভায় সকলের মতামতেরRead More
শ্রমিক ইউনিয়নের প্রতিবাদ সভা: অনাস্থা প্রস্তাব অনুমোদন” সংক্রান্ত সংবাদের প্রতিবাদ
প্রকাশিত সংবাদের মর্ম অনুযায়ী দেখা যায় যে, হাজী মোঃ সেলিম সভাপতিত্বে গত শনিবার সংগঠনের কার্যালয়ে শ্রমিক ইউনিয়নের (রেজি নং: ১১৮১) এর সভা অনুষ্ঠিত হয়। যেহেতু ইউনিয়নটি সরকারি শ্রম আইন অনুযায়ী নিবন্ধিত ও পরিচালিত হয়, সে হিসাবে সংবাদে উল্লেখিত গত শনিবার (তারিখ ব্যতিত) এর সভাটি সম্পূর্ণ অবৈধ ও অগঠনতান্ত্রিক। সভা আহবানের নীতি বা নিয়ম অনুসরণ না করে যেমন সভা হয়না তেমনই সেই সভায় গৃহিত কোন সিদ্ধান্তও বৈধ বলে বিবেচিত হয় না। প্রকৃত ঘটনা হচ্ছে যে, ছাত্র জনতার রক্তের উপর দাঁড়িয়ে যে, নতুন বাংলাদেশের স্বপ্ন এ দেশের মানুষ দেখছে সেখানে শ্রমিকের অবদানওRead More
আশুগঞ্জে চাল নিয়ে প্রতারণার দায়ে জরিমানা
আশুগঞ্জে সাধারণ চালের বস্তায় মিনিকেট লিখে প্রতারণা করার দায়ে একটি চাতাল কলকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও প্রতিষ্ঠানটির বিরুদ্ধে পাটের বস্তার পরিবর্তে প্লাস্টিকের বস্তায় চাল মোড়কীকরণ, অস্বাভাবিক চালের মজুদ এবং মিলগেট মূল্য তালিকা সম্বলিত সীল না থাকার অভিযোগ প্রমাণিত হয়েছে। সোমবার দুপুরে এই অভিযান পরিচালনা করেন খাদ্য অধিদপ্তর ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা। নিয়মিত তদারকির অংশ হিসেবে আশুগঞ্জ উপজেলার একাধিক চাতাল কলে এ অভিযান পরিচালনা করা হয়। জেলা খাদ্য অধিদপ্তরের পরিদর্শক মো. রামিম পাঠান জানান, আশুগঞ্জ উপজেলার সোনারামপুর এলাকায় অবস্থিত সেবা রাইস মিল নামক প্রতিষ্ঠানে অস্বাভাবিক চালেরRead More
কসবায় দুই ভারতীয় চোরাকারবারি আটক
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সালদানদী সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় দুই চোরাকারবারিকে আটক করেছে বিজিবি। ৬০ বিজিবির সুলতানপুর ব্যাটালিয়নের সালদানদী বিওপির জোয়ানরা এ অভিযান চালায়। আটককৃতদেরকে কসবা থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। আটক ভারতীয় নাগরিকরা হলো, ত্রিপুরা রাজ্যের সিপাহিজলা জেলার কলমছড়া থানার গৌরাঙ্গলা গ্রামের রাজু আহমেদ (২৬) ও একই এলাকার সোহাগ হাসান (২৫)। গতকাল শনিবার (৪ জানুয়ারি) রাতে তারা বাংলাদেশে প্রবেশ করে। ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ এম জাবের বিন জব্বার জানান, আটককৃত ব্যক্তিদেরকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা যায় তারা ভারত হতে বাংলাদেশে চোরাচালানী পণ্য পাচারে সহায়তা করার উদ্দেশে অবৈধভাবেRead More
নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের খবরে রাস্তায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে মিছিলের খবরে ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক অবরোধ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আজ শনিবার বিকেলে সড়ক অবরোধ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। বিকেল সাড়ে ৪টা থেকে ৫টা পর্যন্ত জেলা প্রশাসক কার্যালয়ের সামনে কুমিল্লা-সিলেট মহাসড়কে এ অবরোধ করা হয়। ২৪ ঘণ্টার মধ্যে জড়িত ছাত্রলীগ নেতাদের গ্রেপ্তারের আলটিমেটাম দিয়ে পুলিশের অনুরোধে সড়ক থেকে সরে দাঁড়ান শিক্ষার্থীরা। খোঁজ নিয়ে জানা গেছে, বিকেল ৩টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শিক্ষার্থীরা প্রেস ক্লাবের সামনে জড়ো হন। পরে তারা কাউতলী এলাকায় সড়কে গিয়ে অবরোধ করেন।এ সময় শিক্ষার্থীরা বলেন, ছাত্রলীগ মিছিল করা মানে গোয়েন্দা সংস্থাসহRead More
আওয়ামী লীগের পতন থেকে বিএনপির নেতাকর্মীদের শিক্ষা নিতে হবে-খালেদ হোসেন মাহবুব শ্যামল
মো: জিয়াদুল হক বাবু : কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, আওয়ামী লীগ সরকারের পতন থেকে বিএনপির নেতাকর্মীদের শিক্ষা নিতে হবে। আওয়ামী যেমন জুলুম নির্যাতন করে জনগণ বিহীন পাতানো নির্বাচনের মাধ্যমে বার বার ক্ষমতায় আসার চেষ্টা করেছে এক সময় ছাত্র জনতা তাদের দেশ ছাড়া করেছে। তিনি আরো বলেন, আওয়ামী লীগ সব সময় জনগণকে গুরুত্ব না দিয়ে দিনের ভোট রাতে, জনগণ বিহীন ভোট, ক্ষমতার অপব্যবহার করে বিএনপির অনেক নেতাকর্মীদের জেল জুলুম নির্যাতনের মাধ্যমে নিজেদের স্বৈরাচারী রুপে অবতীর্ণ করেছে। যার জন্য তারা জনগণ থেকে বিছিন্ন হয়ে দেশRead More
কসবায় তালতলা সুন্নাহর আলো সংগঠন এর উদ্যোগে ইসলামী সাধারন জ্ঞান প্রতিযোগীতা অনুষ্ঠিত
রুবেল আহমেদ ॥ কসবায় তালতলা সুন্নাহর আলো সংগঠন এর উদ্যোগে ইসলামী সাধারন জ্ঞান প্রতিযোগিতা ২০২৫ আয়োজন করা হয়েছে। শনিবার সকালে কসবা পৌরসভার তালতলা আল হেরা ইসলামিয়া দাখিল মাদরাসায় এই প্রতিযোগিতার পরীক্ষা অনুষ্ঠিত হয়। সকাল ১০ টা থেকে ২ পর্বে অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতা। প্রতিযোগিতায় উপজেলার ২৪টি শিক্ষা প্রতিষ্ঠানের ৫ম থেকে ১০ম শ্রেনী পর্যন্ত ৪শ ৮০ জন শিক্ষার্থী অংশগ্রহন করেছে। ফলাফলের ভিত্তিতে সকল প্রতিযোগিদের মধ্য থেকে ১ থেকে ২০ পর্যন্ত সুন্নাহর আলো সংগঠনের পক্ষ থেকে ২০ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হবে । ফলাফলের ভিত্তিতে প্রথম স্থান অধিকারী পাবেন ১৫ হাজার টাকা,Read More
ব্রাহ্মণবাড়িয়ায় অনুষ্ঠিত হলো হাফ ম্যারাথন
ব্রাহ্মণবাড়িয়া রানার্স কমিউনিটির উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে হাফ ম্যারাথন। শুক্রবার (৩ জানুয়ারি) ভোর থেকে প্রচণ্ড শীত আর ঘন কুয়াশা উপেক্ষা করে চার শতাধিক দৌড়বিদ এতে অংশগ্রহণ করেন। শারীরিক ও মানসিক সুস্থতা বিকাশে এবং মাদকমুক্ত জীবন গড়ার প্রতিপাদ্য নিয়ে নারী-পুরুষ-শিশু এবং দুইজন বিদেশি নাগরিকসহ চার শতাধিক দৌড়বিদ এতে অংশ নেন। ভোরে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের প্রধান ফটক থেকে ম্যারাথন শুরু করেন দৌড়বিদরা। শেষ হয় বিজয়নগর উপজেলার মনিপুর থেকে ইউটার্ন করে শহরের শিমরাইলকান্দি ব্রিজে। আয়োজকরা জানান, নতুন প্রজন্ম শুধুমাত্র ক্রিকেট, ফুটবল উন্মাদনার সঙ্গে পরিচিত। তবে ম্যারাথন হচ্ছে সুস্থ থাকার, নিরাপদ থাকার একটি আন্দোলন। এবারেরRead More



















