Main Menu

January, 2025

 

ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সদস্য পদ পেল ৭ সাংবাদিক

ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে নতুন সাধারণ সদস্য ও পুরোনো সদস্যদের স্থায়ী সদস্য করা হয়েছে। তাদের মধ্যে চিঠি বিতরণ এবং নতুন কম্পিউটার সংযোজিত আইটি শাখার উদ্ধোধনে শনিবার দুপুরে ক্লাব মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজনের সভাপতিত্বে এতে স্বাগত বক্তৃতা দেন ক্লাবের সাধারণ সম্পাদক মো. বাহারুল ইসলাম মোল্লা। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ক্লাবের নতুন স্থায়ী সদস্য মো. আরজু মিয়া, মো. সাদেকুর রহমান, আ ফ ম কাউসার এমরান, শেখ সহিদুল ইসলাম, আল আমিন শাহিন, মো. ইব্রাহিম খান সাদাত, মফিজুর রহমান লিমন, নজরুল ইসলাম বিল্লাল, নতুন হওয়া সাধারণ সদস্যদেরRead More


নবীনগরে গণিশাহর মাজার থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

মিঠু সূত্রধর পলাশ: নবীনগর উপজেলার বড়িকান্দি ইউনিয়নের থোল্লাকান্দী হরযত দয়ালবাবা গণিশাহর মাজার থেকে অজ্ঞাত এক বৃদ্ধার লাশকরেছে নবীনগর থানা পুলিশ। শুক্রবার(১৭জানুয়ারি) রাত ১০টার দিকে অচেতন অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করা হয়। জানা যায়, মাজার কর্তৃপক্ষ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে ওই ব্যক্তিকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে নবীনগর থানায় খবর দেয়। পরে নবীনগর থানা পুলিশ ওই ব্যক্তিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন নবীনগর থানার ওসি আব্দুর রাজ্জাক। তিনি বলেন, আমরা রাত সাড়ে ৯ টার দিকে খবর পাই হরযতRead More


নবীকে কটুক্তিকারীর সর্বোচ্চ শাস্তির দাবীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

মোহাম্মদ মাসুদ, সরাইল: ব্রাহ্মণবাড়িয়া’র সরাইলে প্রিয় নবীকে কটুক্তিকারীর সর্বোচ্চ শান্তির দাবীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে তৌহিদি জনতা। শুক্রবার জুম্মা নামাজের পর হাজার হাজার মুসলিম জনতা উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা বসির উল্লাহ সাহেবের নেতৃত্বে বিভিন্ন মসজিদ থেকে নামাজ শেষে বাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় অংশ নেয় ইসলাম প্রিয় মুসলিম জনতা। এ সভায় উপস্থিত ছিলেন বাজার মসজিদের সাধারণ সম্পাদক বীর মুক্তি যোদ্ধা আবদুল হামিদ, মসজিদের ইমাম মাওলানা মো, ইউসুফ আকরাম ও এলাকার বিভিন্ন মসজিদ ও মাদ্রাসার আলেম ও শিক্ষার্থীরা। বক্তব্যে মুসলিম জনতার দাবী আমাদের প্রাণেরRead More


ব্রাহ্মণবাড়িয়ায় ময়লার ট্রাক্টর চাপায় প্রাণ গেল পরিচ্ছন্নতা কর্মীর

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ময়লার ট্রাক্টরের চাপায় মো. আল-আমিন মিয়া (৩৫) নামে এক পরিচ্ছন্নতা কর্মীর মৃত্যু‌ হয়েছে। মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুর ১২টার দিকে পৌর এলাকার ছয়বাড়িয়া ময়লার ডাম্পিং এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আল আমিন সরাইল উপজেলার আইরল গ্রামের সালাম মিয়ার ছেলে। ঘটনার পর থেকে পৌরসভার অস্থায়ীভাবে নিয়োগ পাওয়া ট্রাক্টর চালক মো. আমির মিয়া পলাতক রয়েছেন। নিহতের স্বজন এবং পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা জানান, প্রতিদিনের মতো ময়লার ট্রাক্টরের করে পৌর এলাকার ছয়বাড়িয়া এলাকায় যান আল-আমিন। সেখানে তিনি ময়লা সাফাইয়ের কাজ করছিলেন। কর্মরত অবস্থায় চালক ট্রাক্টরটি পেছনে নেওয়ার সময় গাড়ির নিচে চাপা পড়েন পরিছন্নতা কর্মীRead More


কসবার তারাপুর গ্যাস ক্ষেত্র অদৃশ্য কারনে বন্ধ করে দেওয়ার প্রতিবাদে সভা

রুবেল আহমেদ : কসবার তারাপুর গ্যাস ক্ষেত্র থেকে গ্যাস উত্তোলন না করে অদৃশ্য কারনে বন্ধ করে দেওয়ার প্রতিবাদে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টার দিকে “কসবার গ্যাস কসবায় চাই” আন্দোলন কমিটির উদ্যোগে কসবা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন। কসবা উপজেলা জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক মো. মনিরুল হকের সভাপতিত্বে আয়োজিত এই সভায় স্বাগত বক্তব্য রাখেন “কসবার গ্যাস কসবায় চাই” আন্দোলনের আহ্বায়ক তানভির ইসলাম শাহিন। সভায় আরও বক্তৃতা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির প্রচার সম্পাদক কাজী সিরাজুল ইসলাম, কসবাRead More


নদীর ব্যাপারে ভারত অবিশ্বস্ত বন্ধু — ব্রাহ্মণবাড়িয়ায় নদীর রক্ষা কমিশনের সাবেক চেয়ারম্যান

জাতীয় নদী রক্ষা কমিশনের সাবেক চেয়ারম্যান ড. মনজুর আহমেদ চৌধুরী বলেছেন, নদীর ব্যাপারে ভারত অবিশ্বস্ত বন্ধু। ভারতকে নদীর ব্যাপারে বিশ্বাস করা যায় না। তাই বাংলাদেশকে পানির বিষয়ে ভারতের উপর নির্ভরশীল না হয়ে স্বনির্ভরশীল হতে হবে। তিনি বলেন, ভারতের সাথে বাংলাদেশের পঞ্চাশটিরও বেশি আঃন্তসীমান্ত নদী রয়েছে। তবে এসব নদীর পানির ন্যায্য হিস্যা নিয়ে দুই দেশের চুক্তি নিয়ে ভারতের আগ্রহ খুবই কম। যা ভবিষ্যতে বাংলাদেশের জন্য হুমকি হয়ে দাঁড়াবে। তাই ভারতের উপর নির্ভরশীল না হয়ে বর্ষাকালে পানি ধরে রাখতে ডেল্টা প্রকল্প গ্রহণ করতে হবে। তিনি শনিবার দুপুরে নদী ও প্রকৃতি সুরক্ষা বিষয়কRead More


১২ বছর পর নবীনগরের যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

মিঠু সূত্রধর পলাশ : নবীনগর উপজেলার ইব্রাহিমপুর গ্রামের গত ২০১২ সালে দায়ের করা শফিক হত্যা মামলার যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি ইদ্রিস মিয়ার সন্তান মোহাম্মদ জসিম উদ্দিনকে বিমানবন্দর এলাকা থেকে আটক করেছে নবীনগর থানা পুলিশ। সরেজমিনে ইব্রাহিম পুর বাঁশ বাজার ইদ্রিছ মিয়ার বাড়িতে গিয়ে জানা যায়, তিনি বহু বছর আগেই বাড়ি টি বিক্রি করে চলে গেছেন। এ সময় ঐ এলাকার লোকজনের সাথে কথা বলে জানা যায়, ২০১২ সালে সৌদি আরব প্রবাসী শফিকুল ইসলাম ছুটিতে দেশে আসার পর তার স্ত্রীরির সহযোগিতায় বালিশ চাপা দিয়ে হত্যা করেন শফিকুলের সৎ ভাই ও তার স্ত্রীর পরকীয়াRead More


সরাইলে যুবলীগ নেতার কান্ড!

সরাইল যুবলীগ নেতার কান্ড। নিজের পিঠ ও চেয়ারম্যানের চেয়ার পেতে জেল থেকে জামিনে বেরিয়ে এসেই গুরুত্বপূর্ণ নেতাদের সাথে ছবি তুলে তা ছড়িয়ে দেয়ার অভিযোগ উঠেছে যুবলীগ নেতার বিরুদ্ধে। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার চুন্টা ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক ও চুন্টা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো, হুমায়ুন কবির । স্থানীয় এলাকাবাসী জানায়, হাসিনা সরকার পতনের পর গত ২০ শে অক্টোবর সন্ধ্যায় যুবলীগ নেতা ও ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবিরকে একটি হত্যা মামলায় গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে সরাইল থানা পুলিশ। এরপর থেকে হুমায়ুন কবির দীর্ঘদিন জেলে থাকায় চুন্টা ইউনিয়নRead More


ব্রাহ্মণবাড়িয়ায় এক সঙ্গে তিন সন্তানের জন্ম

ব্রাহ্মণবাড়িয়ায় এক সঙ্গে তিন সন্তানের জন্ম দিয়ে চমক সৃষ্টি করেছেন মরিয়ম আক্তার নামে এক গৃহবধূ। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় শহরের কুমারশীল মোড়ে অবস্থিত দি রেমেডি হাসপাতালে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে তিনি ১টি পুত্র ও ২টি কন্যা সন্তানের জন্ম দেন। বুধবার (৮ জানুয়ারি) দুপুর সাড়ে ৩টায় হাসপাতালের গাইনি কনসালটেন্ট ড. গোপা পাল বিষয়টি নিশ্চিত করেছেন প্রসূতির এই সফল সিজারিয়ান অপারেশনে অ্যানেস্থেসিয়া কনসালটেন্ট ছিলেন ড. খোকন দেবনাথ। নবজাতক ও তাদের মা সুস্থ থাকায় পরিবারের মধ্যে আনন্দের বন্যা বইছে। মরিয়ম আক্তার হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার প্রিয়ম গ্রামের প্রবাসী নূর উদ্দিনের স্ত্রী। ড. গোপা পালRead More


কসবায় অসহায় শীতার্ত মানুষের মাঝে ৬০ বিজিবি’র কম্বল বিতরন

কসবা প্রতিনিধি। ব্রাহ্মণবাড়িয়ার কসবায় অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরন করেছেন বিজিবি। বুধবার দুপুরে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের সীমান্তবর্তী গোসাইস্থল সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ও বিকেলে একই ইউনিয়নের চন্ডিদ্বার শেখ ফজলুল করিম সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে সুলতানপুর ৬০ বিজিবির পক্ষ থেকে এলাকার দুই শতাধিক অসহায়,দরিদ্র মানুষের মাঝে এসব কম্বল বিতরন করা হয়। কম্বল পেয়ে আনন্দিত অসহায় পরিবারের লোকজন। কম্বল বিতরন কার্যক্রম উদ্বোধন করেন সুলতানপুর ৬০ বিজিবি অধিনায়ক লেঃ কর্ণেল এ এম জাবের বিন জব্বার। এসময় উপস্থিত ছিলেন সুলতানপুর ৬০ বিজিবি সহকারী পরিচালক মোঃ মতিউর রহমান ও গোসাইস্থল বিওপি ক্যাম্প কমান্ডার সুবেদারRead More


This site is protected by wp-copyrightpro.com