Main Menu

December, 2024

 

সরাইল – নাসিরনগর,লাখাই সড়কে বিদ্যুতের খুটি পড়ে ৬ ঘন্টা যাবত যানবাহন চলাচল বন্ধ

মোহাম্মদ মাসুদ, সরাইল:   ব্রাহ্মণবাড়িয়ার সরাইল – নাসিরনগর লাখাই সড়কে বিদ্যুতের খুটি পড়ে প্রায় ৬ ঘন্টা যাবত যানবাহন চলাচল বন্ধ। আজ শুক্রবার  (২৭ ডিসেম্বর) ভোর ৫ টায় এ ঘটনা ঘটে।  সরাইল বিদ্যুৎ বিভাগ সকাল ৯ টা থেকে খুটি অপসারণের কাজ শুরু করেন। কালিকচ্ছ এলাকায় বর্তমানে বিদ্যুৎ নেই। স্থানীয় ও বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা বলেন, সকাল ৫ টারদিকে সরাইল থেকে মাছের একটি পিকাপভ্যান নাসিরনগর যাওয়ার পথে কালিকচ্ছ ইউনিয়নের লস্কর পাড়া মোড়ে আসলে নাসিরনগর থেকে আসা একটি ট্রাককে সাইট দিতে গিয়ে মাছ বোঝায় পিকাপভ্যানটি রাস্তার পশ্চিম পাশে বিদুতের খুটিতে আঘাত করে। এতে খুটি ভেঙ্গেRead More


নবীনগরে কেন্দ্রীয় কৃষকদলের নেতা মামুনুর রশিদের  স্ত্রীর ইন্তেকাল, গভীর শোক ও দুঃখ প্রকাশ

মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি:  কেন্দ্রীয় কৃষকদলের সহ-সাধারণ সম্পাদক ও কুমিল্লা বিভাগীয় কৃষকদলের উপ-কমিটির যুগ্ন আহবায়ক ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়ন সাহারপাড় গ্রামের কৃতি সন্তান কেএম মামুনুর অর রশিদের সহধর্মিণী মোছা: নাছিমা বেগম বোধবার ভোর ৪ টায় ঢাকার বারডেম হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল ফরমাইয়াছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০ বছর। মৃত্যুকালে স্বামী, ১ ছেলে ২ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। বুধবার বাদ আছর সাহারপাড় কেন্দ্রীয় ঈদগাহ মাঠে নামাজে জানাজা শেষে সাহারপাড় কবরস্থানে তাঁকে সমাহিত করা হয়। মরহুমার নামাজে জানাজায় হাজারো মানুষের ঢল নামে। উক্ত নামাজেRead More


কসবায় ডেকে নিয়ে অটোচালককে হত্যা ১০ দিন পর লাশ উদ্ধার ॥ আটক-১

কসবা প্রতিনিধি ॥  ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যার ১০ দিন পর মহসিন মিয়া (২৪) নামে এক অটোচালকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে কসবা থানা পুলিশ। বৃহস্পতিবার ভোরে উপজেলার কুটি ইউনিয়নের শান্তিপুর গ্রাম থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়। নিহত মহসিন মিয়া উপজেলার কুটি ইউনিয়নের রানিয়ার গ্রামের আয়েত আলীর ছেলে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। হত্যাকান্ডে জড়িত পাশ্ববর্তী গ্রামের মন মিয়ার ছেলে রাসেল মিয়াকে চট্রগ্রাম থেকে বুধবার রাতে আটক করে পুলিশ। এ ঘটনায় নিহতের পিতা আয়েত আলী বাদি হয়ে কসবা থানায় একটি হত্যাRead More


রাষ্ট্র পরিচালনায় রাজনীতিবিদদেরকে অগ্রাধিকার দিতে হবে: নূর

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর বলেছেন, ‘রাষ্ট্র পরিচালনায় রাজনীতিবিদদেরকে অগ্রাধিকার দেওয়া উচিত।’ তিনি আরও মন্তব্য করেন, সরকার গঠনের পরেও জনগণের প্রত্যাশা অনুযায়ী কার্যক্রম না হওয়ায় জনগণ বড় ধরনের ধাক্কা খেয়েছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের একটি কমিউনিটি সেন্টারে ‘জুলাই বিপ্লব ও নতুন বাংলাদেশ বিনির্মাণে জনআকাঙ্খার রাজনীতি’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে নূর এসব কথা বলেন। তিনি বলেন, ‘সরকার এখনও আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে। বাজারে সিন্ডিকেট এখনও সক্রিয় রয়েছে।’ নূর আরও বলেন, ‘সরকারের উপদেষ্টা পরিষদের অধিকাংশ সদস্যদের রাষ্ট্র পরিচালনায় অভিজ্ঞতা কম,Read More


কসবায় পৌরসভার অনলাইন হোল্ডিং ট্যাক্স ব্যবস্থা চালু

কসবা প্রতিনিধি ॥ ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পৌরসভার হোল্ডিং ট্যাক্স আদায় কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় পৌর ভবনের কনফারেন্স হল রুমে এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মুহাম্মদ শাহরিয়ার মুক্তার। এর মধ্যে দিয়ে প্রথম পর্যায়ে কসবা পৌরসভার দশ হাজার দুইশত ১৭ জন বাসিন্দা অনলাইনে হোল্ডিং ট্যাক্স পরিশোধের আওতাভূক্ত হলেন। পর্যায়ক্রমে পৌরসভার সকল বাসিন্দাই এর আওতাভুক্ত হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মুহাম্মদ শাহরিয়ার মুক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা প্রকৌশলী ও পৌর প্রশাসকের কর্মসম্পাদন কমিটির সদস্য কাজী মাহমুদুল্লাহ, উপজেলা সমাজRead More


বিজয়নগরে ডায়াবেটিক সমিতির উদ্বোধন

বিজয়নগর সংবাদদাতা :: বিজয়নগরে ডায়াবেটিক সমিতির উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গল বার বিকালে উপজেলার চম্পকনগরে ডায়াবেটিক সমিতির কার্যালয়ের  উদ্ভোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা: মো:মাসুম।উক্ত উদ্ভোধনী অনুষ্টানে এড, জয় লাল বিশ্বাসের সভাপতিত্বে ও  হাফেজ সেলিমের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন জেলা সমাজ সেবা অফিসার  আব্দুল কাইয়ুম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সমাজ সেবা অফিসার আফরোজা বেগম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: জিয়াদুল হক বাবু,উপজেলা বিএনপির সভাপতি জমির হোসেন,হবিগঞ্জ সদর হাসপাতালের আরএমও ডা:মো: সুমন ভুইয়া, উপজেলা জামাতের আমির আবু সাঈদ সরকার, ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের ট্রমা সার্জন ডা: সুলাইমান মিয়া,ডা:Read More


আখাউড়ায় এক নারীকে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগ

ঘটনায় ফারহান রনি নামে এক যুবককে আটক করেছে পুলিশ। জানা গেছে, রনি আখাউড়া দক্ষিণ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শাহনেওয়াজ ভূইয়ার ছেলে। আখাউড়ায় গর্ত থেকে এক নারীর আগুনে পুড়ে যাওয়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকালে উপজেলার গাজীরবাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম হরলুজা বেগম (৫০)। তিনি আখাউড়া উপজেলার হীরাপুর গ্রামের নুরুল ইসলামের স্ত্রী। এ ঘটনায় ফারহান রনি নামে এক যুবককে আটক করেছে পুলিশ। রনি আখাউড়া দক্ষিণ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শাহনেওয়াজ ভূইয়ার ছেলে। তবে কী কারণে ওই নারীকে হত্যা করা হয়েছে- তা এখনও স্পষ্ট নয় বলে পুলিশRead More


নবীনগরে বিপুল পরিমান মাদক সহ গ্রেপ্তার ১

মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি:  ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিপুল পরিমান মাদক সহ অপু মিয়া(২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার ২৩ ডিসেম্বর ভোর রাতে উপজেলার ছলিমগঞ্জ ইউনিয়নের বড়াইল গ্রামের দাশপাড়া উরেন্দ্র দাশের বসত বাড়ি থেকে মাদক সহ তাকে আটক করা হয়। এসময় ২৫ বোতল ফেনসিডিল, ৯৬ বোতল বিদেশি মদ,১ কেজি গাঁজা সহ ৪টি মোবাইল সেট উদ্ধার করা হয়। নবীনগর থানার ওসি আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদক সহ চিহ্নিত মাদক ব্যবসায়ী অপুকে গ্রেপ্তার করা হয়েছে।এসময় আশিক আহাম্মেদ নামে আরেক মাদক ব্যবসায়ী পুলিশ আসার খবর পেয়ে পালিয়েRead More


আশুগঞ্জে গ্যারেজ মালিককে হত্যা করে অটোরিকশা নিয়ে গেছে দুর্বৃত্তরা

আশুগঞ্জে অটোরিকশা গ্যারেজের মালিক বিল্লাল মিয়াকে (৬০) হত্যা করে অটোরিকশা নিয়ে পালিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (২৩ ডিসেম্বর) সকালে উপজেলার লালপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বায়েক এলাকার একটি রাস্তার পাশ থেকে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত বিল্লাল মিয়া একই উপজেলার আড়াইসিধা ইউনিয়নের মাধুর পাড়া এলাকার আব্দুল জব্বার মিয়ার ছেলে। নিহতের বড় ভাই রহমত উল্লাহ বলেন, রোববার বিকেলে বাড়ি থেকে বের হয় বিল্লাল মিয়া। এরপর থেকে আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। রাত ১২টা পর্যন্ত অনেকেই তাকে দেখেছে কিন্তু সে বাড়ি ফিরে আসেনি। সকালে ঘুম থেকে উঠেই তার মরদেহ দেখতে পেয়ে এলাকাবাসীRead More


নবীনগরে চুরির অপবাদ সইতে না পেরে যুবকের আত্মহত্যা 

মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া নবীনগর মোবাইল চুরির অপবাদ সইতে না পেরে আবুল কালাম(৩৪) নামে এক যুবক আত্মহত্যা করেছে। রবিবার সকালে উপজেলার বিটঘর মধ্য পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত আবুল কালাম উপজেলার শিবপুর ইউনিয়নের মিরপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে । বর্তমানে সে উপজেলার বিটঘর মধ্য পাড়া মৃত রূপ মোল্লার বাড়িতে ঘর ভাড়া নিয়ে থাকতেন। স্থানীয় সূত্রে জানা যায়, নিহত আবুল কালাম শনিবার বিটঘর গ্রামের অলি মিয়ার বাড়িতে কাজ করতে যায়। সেখানে তাঁর বিরুদ্ধে মোবাইল চুরির অভিযোগ উঠে। এসময় পার্শ্ববর্তী জালাল মিয়ার বাড়িতে তাকে হাত পা বেঁধে অমানবিক ভাবে মারধর করাRead More


This site is protected by wp-copyrightpro.com