Friday, December 27th, 2024
ইসলাম প্রতিষ্ঠিত হলে বৈষম্য-জুলুম থাকবে না, সুবিচার প্রতিষ্ঠা পাবে –অধ্যাপক মাওলানা আবুল কালাম আজাদ
ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া জেলা সভাপতি অধ্যাপক মাওলানা আবুল কালাম আজাদ বলেছেন, ইসলাম প্রতিষ্ঠিত হলে সুশাসন যখন আসবে এদেশের হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান সর্বস্তরের মানুষ ইনসাফ পাবে। সেখানে বৈষম্য থাকবে না, কারো প্রতি জুলুম হবে না, সুবিচার প্রতিষ্ঠিত হবে। প্রত্যেক নাগরিক তার মৌলিক অধিকার পাবেন। তিনি শুক্রবার বিকাল ৩টায় ব্রাহ্মণবাড়িয়া পৌর মুক্তমঞ্চে ইসলামী আন্দোলন বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার উদ্যোগে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। দ্রব্যমূল্যের উর্ধগতি নিতে তিনি বলেন, সিন্ডিকেট করে একের পর এক বাজারকে অসহনীয় করে তোলা হয়েছে। ইসলামী শাসনে নীতিবান শাসক আসলে সিন্ডিকেটRead More
আনন্দ আয়োজনে বৈশাখী টেলিভিশনের ২০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
বস্তুনিষ্ট সংবাদ, দেশীয় ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে লালন করে বৈশাখী টেলিভিশন
বস্তুনিষ্ট সংবাদ প্রচার, দেশীয় ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে লালন করে বৈশাখী টেলিভিশন। এই চ্যানলটিতে যেভাবে এগুলো প্রচার করছে তা অব্যাহত থাকুক। পাশাপাশি ব্রাহ্মণবাড়িয়ার অনিয়ম ও অগ্রযাত্রা তুলে ধরার দাবি জানান বক্তারা। উৎসব উদ্দীপনা ও আনন্দ আয়োজনের মধ্যদিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় জনপ্রিয় বেসরকারী স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল ‘বৈশাখী টেলিভিশন’ এর ২০ তম প্রতিষ্টাবার্ষিকী পালন উপলক্ষে আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। শুক্রবার (২৭ ডিসেম্বর) সকালে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্টাবাষিকী পালন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন। আলোচনা সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেনRead More
পেছানো হলো ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সম্মেলন
ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন আগামী শনিবার (২৮ ডিসেম্বর) অনুষ্ঠিত হচ্ছে না। দলের ভোটারদের অনুরোধে অধিকতর প্রস্তুতির কারণে তা স্থগিত করা হয়েছে। আগামী ১৮ জানুয়ারি এই সমাবেশ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন জেলা বিএনপির সদস্যসচিব আলহাজ সিরাজুল ইসলাম সিরাজ। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যমে এক প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করে সিরাজুল ইসলাম সিরাজ এ তথ্য জানান। ২৮ ডিসেম্বর সম্মেলনের তারিখ ঘোষণার পর এর প্রস্তুতি নিয়ে তৎপর ছিল বর্তমান আহ্বায়ক কমিটির নেতাকর্মীরা। এই সম্মেলনে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখার কথা ছিল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। সম্মেলনের ভেন্যু হিসেবে নির্ধারণ করাRead More
সরাইল – নাসিরনগর,লাখাই সড়কে বিদ্যুতের খুটি পড়ে ৬ ঘন্টা যাবত যানবাহন চলাচল বন্ধ
মোহাম্মদ মাসুদ, সরাইল: ব্রাহ্মণবাড়িয়ার সরাইল – নাসিরনগর লাখাই সড়কে বিদ্যুতের খুটি পড়ে প্রায় ৬ ঘন্টা যাবত যানবাহন চলাচল বন্ধ। আজ শুক্রবার (২৭ ডিসেম্বর) ভোর ৫ টায় এ ঘটনা ঘটে। সরাইল বিদ্যুৎ বিভাগ সকাল ৯ টা থেকে খুটি অপসারণের কাজ শুরু করেন। কালিকচ্ছ এলাকায় বর্তমানে বিদ্যুৎ নেই। স্থানীয় ও বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা বলেন, সকাল ৫ টারদিকে সরাইল থেকে মাছের একটি পিকাপভ্যান নাসিরনগর যাওয়ার পথে কালিকচ্ছ ইউনিয়নের লস্কর পাড়া মোড়ে আসলে নাসিরনগর থেকে আসা একটি ট্রাককে সাইট দিতে গিয়ে মাছ বোঝায় পিকাপভ্যানটি রাস্তার পশ্চিম পাশে বিদুতের খুটিতে আঘাত করে। এতে খুটি ভেঙ্গেRead More



















