Saturday, December 28th, 2024
আশুগঞ্জ নদী বন্দরের কার্যক্রম শ্রমিকদের ধর্মঘটে অচল
চাঁদপুরে জাহাজে সাত শ্রমিক হত্যার রহস্য উদঘাটন এবং জড়িতদের বিচারসহ বিভিন্ন দাবিতে নৌযান শ্রমিকদের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘটের কারণে অচল হয়ে পড়েছে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে নদী বন্দরের কার্যক্রম। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাত থেকে নৌযান শ্রমিক ফেডারেশনের ডাকে অনির্দিষ্টকালের এই ধর্মঘট শুরু হয়। অনির্দিষ্টকালের এই ধর্মঘটের কারণে আশুগঞ্জ নদী বন্দরে আটকা পড়েছে মালবাহী কার্গো জাহাজ। ধর্মঘটের কারণে নদী বন্দরে কার্গো জাহাজ থেকে বন্ধ রয়েছে পণ্য ওঠানামা। এতে বন্দরের কার্যক্রম ব্যাহত হচ্ছে। বেকার হয়ে পড়েছে বন্দরের শত শত শ্রমিক। এতে করে ক্ষতিগ্রস্ত হচ্ছে বন্দরের ব্যবসায়ী ও শ্রমিকরা। বন্দরের ব্যবসায়ীরা জানান, শ্রমিকদের আন্দোলনের কারণে বন্দরেRead More
নবীনগরে নৃত্যের তালে তালে গ্রামবাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত
মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার চর গোসাইপুর বকসি বাড়ী প্রবাসী সমাজ কল্যাণ সংগঠনের উদ্যোগে নৃত্যের তালে তালে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে চরগোসাইপুর পশ্চিমপাড়া বকসি বাড়িতে এই লাঠি খেলাটি অনুষ্ঠিত হয়। লাঠি খেলাটি দেখার জন্য চরগোসাইপুর সহ নবীনগর উপজেলার বিভিন্ন গ্রাম থেকে হাজার হাজার দর্শক উপস্থিত হন। ঢাক, ঢোল আর সানাইয়ের শব্দে চারপাশ আলোড়িত হয়। বাদ্যযন্ত্রের তালে নেচে গেয়ে লাঠি খেলে নানান অঙ্গভঙ্গির মাধ্যমে বাঙালি সংস্কৃতি ও গ্রামীণ জনজীবনের নানা দিক প্রদর্শন করে লাঠিয়ালরা। তারপরই শুরু হয় লাঠির কসরত, প্রতিপক্ষের লাঠির আঘাত থেকেRead More
নবীনগরে মাদক সহ গ্রেপ্তার ১
মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়ির নবীনগরে মাদক সহ মুক্তার হোসেন বাবু(৩৫) নামে এক মাদক ব্যবসাীকে আটক করেছে পুলিশ। শনিবার দুপুরে দিকে নবীনগর পৌর এলাকার উপজেলা পরিষদ গেইটের সামনে থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৫ বোতল ফেনসিডিল সিরাপ, ৫০ পিছ ইয়াবা, নগদ ১৬হাজার ৭৫০ টাকা,একটি অ্যানড্রয়েট মোবাইল সহ একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। নবীনগর থানার ওসি আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পৌর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করার সময় মাদক সহ মাদক ব্যবসায়ী মুক্তার হোসেন বাবুকে মাদকের নিয়মিত আইনে মামলা রুজু করেRead More
নবীনগরের তিতাস ও বুড়ি নদীকে দূষণ মুক্ত করতে কাজ করছেন ইউএনও রাজীব চৌধুরী
মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি: এক যুগ আগেও ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার মানুষের যাতায়াতের একমাত্র মাধ্যম ছিল নদীপথ। তখন তিতাস ও বুড়ি নদী পানিতে ছিলো টইটম্বুর। বর্ষা মৌসুমে দু’কূল উপচে পানি খালবিল, মাঠঘাট, হাওড় বিলে গিয়ে পড়ত। বারো মাসই এলাকার মানুষের যোগাযোগের একমাত্র ভরসা ছিল নৌযান। কিন্তু এখন ভরা বর্ষা মৌসুমেও সেই নদীতে পানি থাকে না বললেই চলে। পলি জমে কোথাও কোথাও ভরাট হয়ে গেছে। কোথাও আবার ধান চাষ হচ্ছে। হাট-বাজার ও বাসা-বাড়ির ময়লা-আবর্জনা নদীতে ফেলা হচ্ছে। ফলে এক সময়ের প্রমত্তা তিতাস ও বুড়ি নদী এখন মরা খাল আর ময়লার ভাগাড়েRead More



















