Monday, November 4th, 2024
কসবায় আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় জেলা প্রশাসক
পাহাড় খেকোদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী
কসবা প্রতিনিধি:: কসবায় সোমবার (০৪ নভেম্বর) সকালে কসবা উপজেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দপ্তর প্রধানগণের সাথে জেলা প্রশাসকের আইনশৃঙ্খলা বিষয়ক মতিবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। কসবা উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত মতিবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন নবাগত ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম। কসবা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ শাহরিয়ার মুক্তার এর সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন, কসবা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. গোলাম সরওয়ার, উপজেলা কৃষি অফিসার হাজেরা বেগম, কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জহিরুল হক কবির ও উপজেলা প্রকৌশলী কাজী মাহমুদুল্লাহ। অনুষ্ঠানে উপজেলা পরিষদের বিভিন্ন কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক,Read More
ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহবায়ক কমিটি গঠন
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ব্রাহ্মণবাড়িয়া জেলা আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আহবায়ক এবং সিরাজুল ইসলাম সিরাজকে সদস্য সচিব হিসেবে মনোনীত করা হয়েছে। সোমবার (৪ নভেম্বর) দলের হাইকমান্ডের নির্দেশে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরে এসব কমিটি ঘোষণা করা হয়। নব-গঠিত কমিটির সদস্য সচিব সিরাজুল ইসলাম সিরাজ বিষয়টি নিশ্চিত করেছেন। কমিটিতে ৩০ জন সদস্যের মধ্যে উল্লেখযোগ্য সদস্যরা হলেন—ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল (অর্থনৈতিক বিষয়ক সম্পাদক), হাফিজুর রহমান মোল্লা কচি (সাবেক সভাপতি), জহিরুল হক খোকন (সাবেক সাধারণ সম্পাদক), নূরে আলম সিদ্দিকী, অ্যাডভোকেট তরিকুল ইসলাম রুমা, বেলালRead More
সরাইলে ফসলি জমির থেকে অটো রাইস মিলের শ্রমিকের লাশ উদ্ধার
সরাইলে ফসলি জমির মাঠ থেকে মো. রাকিবুল হাসান নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে সরাইল থানা পুলিশ। রোববার (৩ নভেম্বর) বেলা ১টায় উপজেলার পানিশ্বহর ইউনিয়নের শান্তিনগর এলাকার মেসার্স হাজী রমজান আলী অটো রাইস মিলের পশ্চিম পাশে ফসলি জমির মাঠ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত রাকিবুল হাসান নওগাঁ সদর উপজেলার ফতেপুর এলাকার মো. উজ্জ্বল মিয়ার ছেলে। তিনি মেসার্স হাজী রমজান আলী অটো রাইস মিলে কাজ করতেন। স্থানীয়রা জানান, রাতে মোবাইল ফোনে কথা বলতে বলতে মেসার্স হাজী রমজান আলীর আটো রাইস মিলের রুম থেকে বের হয় রাকিবুল হাসান। সকালে তারRead More



















