Monday, October 7th, 2024
সাবেক এমপি শিউলি আজাদ গ্রেপ্তার: ৮ দিনের রিমান্ড দিয়েছেন আদালত
ব্রাহ্মণবাড়িয়ার সংরক্ষিত নারী আসনের সাবেক এমপি উম্মে ফাতেমা নাজমা বেগমকে (শিউলি আজাদ) ৮ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। সোমবার (৭ অক্টোবর) দুপুর ১২টায় ব্রাহ্মণবাড়িয়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক স্বাগত সামৌ এই রিমান্ড মঞ্জুর করেন। সরাইল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ সোমবার দুপুর ১২টায় সাবেক এমপি শিউলি আজাদকে আদালতে প্রেরণ করা হয়। এ সময় আদালতের নিকট ১০ দিনের রিমান্ড চাইলে আদালত আট দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গতকাল রোববার রাতে ঢাকার নিকেতনের বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। রাতেই তাঁকেRead More



















