Main Menu

Saturday, June 29th, 2024

 

ছাত্রলীগ কর্মী ইজাজ হত্যায় জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের মেধাবী ছাত্র ও ছাত্রলীগ কর্মী ইজাজের হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন হয়েছে। শনিবার (২৯ জুন) বেলা সাড়ে ১১টায় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে সরকারি কলেজের শিক্ষার্থীসহ নানা শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন। এ সময় সুহিলপুর ইউনিয়নের চেয়্যারম্যান আবদুর রশিদ ভুঁইয়ার সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সদর উপজেলা চেয়ারম্যান শাহাদাৎ হোসেন শোভন, মজলিশপুর ইউনিয়নের সাবেক চেয়্যারম্যান তাজুল ইসলাম,জেলা ছাএলীগের সহসভাপতি নাসিম, জেলা ছাএলীগের সাংগঠনিক সম্পাদক আজহারুল ইসলাম মিঠু ও ঘাটুরা ৮নং ইউনিয়নের মেম্বার কাজী খোকন। বক্তারা, প্রধান আসামিসহ অন্যান্য আসামিদের দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তারের দাবি জানান। পুলিশকে ১৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েRead More


কসবায় চলন্ত অটোরিকশায় আগুন

কসবায় একটি সিএনজি চালিত অটোরিকশায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অটোরিকশাটি সম্পূর্ণ পুড়ে যায়। তবে যাত্রীরা আগে থেকে নেমে যাওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। শুক্রবার (২৮ জুন) দুপুরে কসবা-কুমিল্লা রোডের কসবা টি আলি বাড়ির মোড় এলাকায় সিএনজির গ্যাস সিলিন্ডার লিকেজ হয়ে আগুনের সূত্রপাত হয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, সিএনজিতে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখে কামাল ইসলাম ও জসিম উদ্দিন নামের স্থানীয় দুই সিএনজিচালক দৌড়ে ঘটনাস্থলে ছুটে যান। তারা পানি ঢেলে প্রথমে আগুন নেভানোর চেষ্টা করেন। তাদের দেখে আরও কয়েকজন এগিয়ে আসেন। এরপর তারা গাড়িটিকে ঠেলে সড়কের পাশে পুকুরে ফেলে দেন। পরে সিএনজিটিRead More


This site is protected by wp-copyrightpro.com