Main Menu

Friday, June 7th, 2024

 

চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ১৭ জুন

দেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সে হিসেবে পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপিত হবে আগামী ১৭ জুন। শুক্রবার (৭ মে) রাত ৯ টা ২২ মিনিটে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন ধর্মমন্ত্রী ফরিদুল হক খান। মন্ত্রী বলেন, দেশের সব জেলা প্রশাসক ও ইসলামি ফাউন্ডেশন কেন্দ্রর সঙ্গে যোগাযোগ করা হয়েছে। সব জায়গা থেকে খবর পাওয়া যায়— শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে চাঁদ দেখা গেছে। সেই হিসেবে আগামী ১৭ জুন দেশে ঈদুল আজহা উদযাপন হবে। আমি সবাইকে অগ্রিম ঈদ মোবারক জানাই। তিনি আরও বলেন, ডেঙ্গুসহ সব মহামারি থেকেRead More


সৌদিতে ঈদের চাঁদ দেখা গেছে

সৌদি আরবে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় দেশটির আকাশে এ চাঁদ দেখা গেছে। ফলে দেশটিতে আগামী ১৬ জুন রোববার পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। সেই হিসাবে বাংলাদেশে পরদিন ১৭ জুন পালিত হবে ঈদ। খবর খালিজ টাইমসের। সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, আজ সন্ধ্যায় জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আর আগামীকাল জিলহজ মাসের প্রথম দিন। এর মানে হলো সৌদি আরবে আগামী ১৬ জুন রোববার ঈদুল আজহার প্রথম দিন হবে। এর আগে বুধবার পবিত্র কুরবানি কবে তা নির্ধারণে জিলহজ মাসের চাঁদ দেখার জন্য নাগরিকদের আহ্বান জানিয়েছিল সৌদি আরব। বুধবার দেশটির সুপ্রিমকোর্ট একRead More


ছাত্রলীগ কর্মী এজাজকে প্রকাশ্যে গুলি: হত্যায় জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ শেষ হওয়ার পর গত বুধবার চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের আনন্দ মিছিলে গুলিতে নিহত হন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের ছাত্র ও ছাত্রলীগ কর্মী আয়েশ রহমান এজাজ। হত্যায় জড়িতদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন সহপাঠীরা। আজ শুক্রবার দুপুরে শহরের ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানববন্ধনের আগে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে এসে মিছিলটি জড়ো হয়। এতে বক্তব্য দেন জেলা ছাত্রলীগর সাংগঠনিক সম্পাদক আজহারুল হাসান মিঠু, নিহতের সহপাঠী বায়েজিদুর রহমান সিয়াম, মাহতিRead More


ছাত্রলীগ কর্মী এজাজ হত্যা, ১৬ জনের বিরুদ্ধে মামলা

ছাত্রলীগ কর্মী আশরাফুল রহমান এজাজকে (২২) হত্যার ঘটনায় ১৬ জনকে আসামি করে মামলা হয়েছে। বৃহস্পতিবার (৬ জুন) রাতে নিহত তরুণের বাবা বাদী হয়ে সদর থানায় মামলাটি করেন। মামলায় ১ ও ২ নম্বর আসামি করা হয়েছে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সাবেক ভিপি জালাল হোসেন খোকা ও জেলা ছাত্রলীগের বহিষ্কৃত সহসভাপতি মো. হাসান আল ফারাবী জয়কে। মামলার অন্য আসামিরা হলেন, শহরের কলেজপাড়ার বাসিন্দা জেলা ছাত্রলীগের সহসভাপতি শাফি আলম (২৮) ও তার বড় ভাই সাগর (৩২), কাউতলীর শাহাদাৎ হোসেন ওরফে সানি (২৮), কলেজপাড়ার অপু (৩০), মামুন (৩৮), মাসুম (৪০), শাহরিয়ার ওরফে লাদেন (২২), রুবেলRead More


গুলিতে নিহত এজাজের দাফন সম্পন্ন

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগ নেতার গুলিত নিহত শিক্ষার্থী আয়াশ রহমান এজাজের দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (৬ জুন) বাদ এশা ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ মাঠে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এতে জনপ্রতিনিধি, এলাকার বিশিষ্টজনসহ হাজারো মানুষ অংশগ্রহণ করেন। এ সময় গৃহায়ন ও গণপূর্তমন্ত্রীর পক্ষ থেকে নিহতের কফিনে পুস্পস্তবক অর্পণ করা হয়। জানাজা শেষে নিহতের গ্রামের বাড়ি সদর উপজেলার সুহিলপুরে দাফন সম্পন্ন করা হয়। পুলিশ ও স্বজনেরা জানান, রাত সোয়া ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে গুলিতে নিহত আয়াশ আহমেদ এজাজের মরদেহ পৌঁছায় ব্রাহ্মণবাড়িয়ার কলেজ পাড়াস্থ বাসভবনে। এসময় পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। পরেRead More


This site is protected by wp-copyrightpro.com