Main Menu

Saturday, March 9th, 2024

 

ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ উপনির্বাচনে চেয়ারম্যান পদে বিল্লাল জয়ী

ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের উপনির্বাচনে চেয়ারম্যান পদে মো: বিল্লাল মিয়া (ঘোড়া প্রতীক) বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে বিল্লাল মিয়া ৭৪৩ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। ঘোষিত ফলাফল থেকে জানা যায়, বিল্লাল মিয়ার নিকটতম প্রতিদ্বন্দ্বী হেলাল উদ্দিন। জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার সাবেক এই মেয়র চশমা প্রতীকে পেয়েছেন ৪৯০ ভোট। আনারস প্রতীকে ১৩৩ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শফিকুল আলম। তিনি জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি। এর আগে শনিবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত জেলার ৯টি উপজেলার ৯টি কেন্দ্রে বিরতিহীনভাবে ইভিএমে ভোটগ্রহণ অনুষ্টিত হয়।Read More


This site is protected by wp-copyrightpro.com