October, 2023
নবীনগরে বিপুল পরিমাণ গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার
মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিপুল পরিমাণ গাঁজাসহ ৩ মাদকব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। আজ সোমবার দুপুর ১২ টার দিকে উপজেলার নবীনগর- শিবপুর সড়কের ওয়ারুক গ্রামের সিএনজি স্ট্যান্ড থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, পার্শ্ববর্তী আখাউড়া উপজেলার রেল স্টেশন কলনির সোহাগ মিয়ার স্ত্রী হালিমা বেগম (২৪), কিশোরগঞ্জ জেলার কটিয়াদি থানার হাফিজুর রহমানের স্ত্রী মোছাঃ জেসমিন আক্তার(২২), সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলার শ্যামারকান্দি গ্রামের মতিউর রহমান(৪০)কে ১০ পুটলি গাঁজা সহ তাদেন গ্রেফতার করা হয় । নবীনগর থানার ওসি মাহাবুব আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিনব কায়দায় মাদক পাচারের সময়, গোপন সংবাদের ভিত্তিতে দুইজনRead More
জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকারের ইন্তেকাল
ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা আল-মামুন সরকার ইন্তেকাল করেছেন( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (২ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় জেলা শহরের বাগানবাড়ি এলাকায় তার শ্বশুরবাড়িতে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। আজ বাদ আসর জেলা ঈদগাহ মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। আল মামুন সরকার ১৯৫৪ সালের ১ মার্চ জেলার নবীনগর উপজেলার আজমপুরে জন্মগ্রহণ করেন। ১৯৬৯ সালে বাংলাদেশ ছাত্রলীগে যোগদানের মাধ্যমে তিনি রাজনীতিতে যোগ দেন। ১০ম শ্রেণিতে পড়ার সময় তিনি মুক্তিযুদ্ধে অংশ নেন। তিনি ‘বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ’–এর ব্রাহ্মণবাড়িয়াRead More
ব্রাহ্মণবাড়িয়ায় মুক্তিযুদ্ধের স্থান ও স্মৃতি সংরক্ষণে ৫ কোটি টাকার প্রকল্প
১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ চলাকালে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন উপজেলায় ছড়িয়ে ছিটিয়ে থাকা মুক্তিযুদ্ধের যুদ্ধস্থল, গণহত্যা, বধ্যভূমি, শহীদ সমাধি এবং মুক্তিযুদ্ধের সংগঠক ও খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতি ফলক নির্মাণ প্রকল্প গ্রহণ করেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ। এরই অংশ হিসেবে মুক্তিযুদ্ধের যুদ্ধস্থল, শহীদ সমাধি, গণকবর ও বধ্যভূমি সংরক্ষণসহ মুক্তিযুদ্ধের সংগঠক ও খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নামে স্মৃতিস্তম্ভ এবং বিভিন্ন সড়ক দ্বীপে মুক্তিযুদ্ধের স্মৃতিচত্বর স্থাপন করা হবে। তিনবছর মেয়াদি এসব প্রকল্প বাস্তবায়নে ব্যয় হবে পাঁচ কোটি টাকা। রোববার দুপুরে জেলা পরিষদ মিলনায়তনে জেলায় কর্মরত বিভিন্ন গনমাধ্যমের প্রতিনিধিদের সাথে এক মতবিনিময় সভায় জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলাRead More
ইন্টার্নভাতা প্রদানের দাবিতে কর্মবিরতি, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে কর্মরত ডিপ্লোমা ইন্টার্ন নার্স ও মিডওয়াইফদের ইন্টার্নভাতা প্রদানের দাবিতে কর্মবিরতি, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে করেছে ইন্টার্ন নার্সরা। রোববার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ইন্টার্নভাতার দাবিতে তারা এই কর্মসূচী পালন করে। মানববন্ধন শেষে তারা হাসপাতালের তত্ত্বাবধায়কের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন। বাংলাদেশ ডিপ্লোমা ইন্টার্ন নার্সেস এসোসিয়েশনের (বিডিআইএন) কেন্দ্রীয় কমিটির ঘোষণা অনুসারে সারা দেশের বিভিন্ন হাসপাতাল ও মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত ইন্টার্ন নার্সরা এক যোগে এই কর্মবিরতি, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পালন করে। রোববার সকাল ১০টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে কর্মরত ডিপ্লোমা ইন্টার্ন নার্স এবং মিডওয়াইফরাRead More
বিজয়নগরে মাদকাসক্ত যুবকের ছুরিকাঘাতে যুবক আহত
মো: জিয়াদুল হক বাবু : বিজয়নগরে এক যুবককে এলোপাতাড়ি কুপিয়ে আহত করেছে এক মাদকাসক্ত যুবক। রোববার (১ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার ইসলামপুর এলাকায় এ ঘটনা ঘটে। আহত যুবক এমরানুল ইসলাম নিপু (৪০) ইসলামপুর গ্রামের মৃত হোসেন মিয়ার ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যা প্রায় ৬ টার দিকে উপজেলার ইসলামপুর এলাকায় আনাস মিয়া ও যশু মিয়ার বাড়ির সামনে নিপুকে একা পেয়ে মাদকাসক্ত কাজী মাহমুদ শারুক ধারালোর দা দিয়ে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে আহত করে। এতে নিপু গুরুতর আহত হন। পরে স্থানীয়রা নিপুকে উদ্ধার করে পার্শ্ববর্তী মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। রোগীর অবস্থাRead More
সরাইল অন্নদা উচ্চ বিদ্যালয়ের মাঠে জানাজা সম্পূর্ণ
বাবার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন উকিল আব্দুস সাত্তার
সাবেক ভূমি প্রতিমন্ত্রী ও ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের সংসদ সদস্য উকিল আব্দুস সাত্তার ভূঞার মরদেহ দাফন করা হয়েছে। সরাইল উপজেলার পরমানন্দপুর গ্রামে জানাযা শেষে শনিবার (৩০ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে পারিবারিক করবস্থানে বাবার কবরের পাশে তাকে দাফন করা হয়। শনিবার (৩০ সেপ্টেম্বর) বাদ আসর সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় এই জানাজা।এর আগে ঢাকা সংসদ ভবনের সামনে প্রথম জামাত হয়। বিকেলে সরাইল অন্নদা স্কুল মাঠে জানাজায় ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের সংসদ সদস্য বিএম ফরহাদ হোসেন সংগ্রাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক মাহবুবুল বারীRead More
ওয়ার্ল্ড কনসার্নের আয়োজনে”১৮ বছরের আগে নববধু নয়” ক্যাম্পেইন
আন্তর্জাতিক বেসরকারী সংস্থা ওয়ার্ল্ড কনসার্ন (বাংলাদেশ) ব্রাহ্মণবাড়িয়া এর এনসিওর প্রোট্রেকশন এন্ড জাস্টিট থ্রু ইনট্রিগ্রেটেড এ্যাপ্রোচ (ইপজিয়া) প্রকল্পটির মাধ্যমেব্রাহ্মণবাড়িয়া সদরে ১৮ বছরের আগে নববধূ নয়” ক্যাম্পেইনের শুরুতে র্যালির আয়োজন করা হয়।ক্যাম্পেইনটি সুহিলপুর ইউনিয়ন পরিষদ হল রুমে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন- উপজেলা যুব উন্নয়ন অফিসার মো: ফরহাদ হোসেন, বিশেষ অতিথি সুহিলপুর ইপজিয়া প্রকলেপর কমিউনিটি প্রোট্রেকশন কমিটির সভাপতি- জাহাঙ্গীর কবীর খান দুলাল, সভাপতি ছিলেন অত্র ইউনিয়নের চেয়ারম্যান মো: আব্দুর রশিদ ভুইয়া, এবং আরো উপস্থিত ছিলেন ইউনিয়নের গন্যমান্য ব্যক্তি,পিতামাতা, শিক্ষক, এবং ছাত্র-ছাত্রীরা। এসময় প্রধান অতিথি তার বক্তবে বলেন, আজ খুব গুরুত্বপূর্নRead More



















