Main Menu

বিজয়নগরে মাদকাসক্ত যুবকের ছুরিকাঘাতে যুবক আহত

[Web-Dorado_Zoom]

মো: জিয়াদুল হক বাবু : বিজয়নগরে এক যুবককে এলোপাতাড়ি কুপিয়ে আহত করেছে এক মাদকাসক্ত যুবক। রোববার (১ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার ইসলামপুর এলাকায় এ ঘটনা ঘটে।

আহত যুবক এমরানুল ইসলাম নিপু (৪০) ইসলামপুর গ্রামের মৃত হোসেন মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যা প্রায় ৬ টার দিকে উপজেলার ইসলামপুর এলাকায় আনাস মিয়া ও যশু মিয়ার বাড়ির সামনে নিপুকে একা পেয়ে মাদকাসক্ত কাজী মাহমুদ শারুক ধারালোর দা দিয়ে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে আহত করে। এতে নিপু গুরুতর আহত হন। পরে স্থানীয়রা নিপুকে উদ্ধার করে পার্শ্ববর্তী মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। রোগীর অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকা নিয়ে যাওয়া হচ্ছে ।

এসময় মাদকাসক্ত যুবক কাজী মাহমুদ শারুককে আটক করে পুলিশের হাতে সোর্পদ করেছে জনতা।

স্থানীয়রা জানান, শারুক একজন মাদক কারবারি ও মাদকাসক্ত। কি নিয়ে এ ঘটনার তা এখনো অপষ্ট।

এবিষয়ে বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজু আহম্মেদ বলেন, কি নিয়ে ঘটনা তা এখনো স্পষ্ট নয়, তবে কাজী মাহমুদ শারুক সে একজন মাদকাসক্ত। তাকে আটক করা হয়েছে। এ ঘটনায় এখনো কোন মামলা হয়নি।

আহত নিপুর পরিবার ও তার বড় ভাই ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ইজাজুর রহমান রাকিব জানিয়েছেন নিপুর অবস্থা আশংকাজনক এবং মাধবপুর হাসপাতালে তাকে রাখে নাই। তাই উন্নত চিকিৎসার জন্য ঢাকা নিয়ে যাওয়া হচ্ছে। এ ঘটনায় মামলা দায়ের করা হবে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares