Main Menu

September, 2023

 

কসবায় চাঞ্চল্যকর হত্যা মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী রাসেল গ্রেপ্তার

কসবা প্রতিনিধি। ব্রাহ্মণবাড়িয়ার কসবায় চাঞ্চল্যকর সুমা আক্তার হত্যা মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী রাসেল মিয়া (৩২) কে গ্রেপ্তার করেছে র্্যাব।  মঙ্গলবার ( ৬ সেপ্টেম্বর) রাতে প্রযুক্তির সহায়তায় ঢাকার পল্লবী এলাকা থেকে গ্রেপ্তার করা হয় তাকে। গতকাল বুধবার রাসেলকে কসবা থানায় হস্তান্তর করে র্্যাব। পরে দুপুরে গ্রেপ্তারকৃত রাসেল মিয়াকে ব্রাহ্মণবাড়িয়া বিজ্ঞ আদালতে প্রেরণ করে কসবা থানা পুলিশ। রাসেল মিয়া কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের খিরনাল গ্রামের আবু তাহের মিয়ার ছেলে। জানা যায়, ২০১৩ সালে উপজেলার কুটি ইউনিয়নের রামপুর গ্রামের সুমা আক্তারের  পারিবারিক ভাবে বিয়ে হয় রাসেল মিয়ার সাথে। বিয়ের সময় একটি অটোরিক্সা, এক ভরিRead More


আওয়ামীলীগের ব্যানার টানিয়ে সরকারি খাল দখল করে দোকন ঘর নির্মাণ

মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি::  ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার লাউর ফতেহ্পুর বাজারে ইউনিয়ন ভূমি অফিসের নাকের ডগায় আওয়ামীলীগের ব্যানার টানিয়ে সড়কের পাসের সরকারি খাল দখল করে দোকান ঘর নির্মান করার অভিযোগ পাওয়া গেছে। সরজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার লাউরফতেহপুর ইউনিয়ন ভূমি অফিসের নাকের ডগায় আওয়ামীলীগের ব্যানার টানিয়ে সড়কের পাসের সরকারি খাল দখল করে আওয়ামীলীগের অফিস ঘরসহ ৭টি দোকন ঘর নির্মাণ কাজ চলছে। এসময় দোকন ঘর নির্মান করতে সড়কের পাসে থাকা পুরাতন বড় বড় কিছু গাছও কেটে ফেলা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, ঐ এলাকার প্রভাবশালী তাজুল ইসলাম(৫৫), কামাল মিয়া (৫০), স্থানীয় ইউপিRead More


সরাইলে বিদ্যুৎস্পৃষ্টে এক প্রবাসীর মৃত্যু

মোহাম্মদ মাসুদ, সরাইল : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবুল মিয়া (৪০) নামে এক প্রবাসীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (০৫ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় উপজেলার অরুয়াইল ইউনিয়নের দুবাজাইল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বাবুল মিয়া অরুয়াইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মৃত হাজী ধন মিয়ার ছেলে। নিহতের একমাত্র ছেলে মামুন মিয়া ও অরুয়াইল ইউপি ১ নং ওয়ার্ড সদস্য রেজাউল ইসলামের কাছ থেকে জানা যায়, বাবুল মিয়া দীর্ঘদিন ধরে ইরাক ছিলেন। গত চার-পাঁচ মাস আগে ইরাক থেকে দেশে আসেন। মঙ্গলবার দুপুর বারোটার দিকে নিজের বসত ঘরের চালে গাছ কাটার জন্য উঠেন। এসময় তার মাথায় বিদ্যুতেরRead More


সরাইলে চোর সন্দেহে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু ও আরেক যুবক আহত

মোহাম্মদ মাসুদ, সরাইল। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে চুর সন্দেহে গণপিটুনিতে বজলু মিয়া (২৫) নামে এক যুবক নিহত হয়েছে । লোকজন চুরির অভিযোগ এনে তাকে গণপিটুনি দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে এলাকারবাসী জানান। এদিকে সুজন (২৪) নামে আরেক যুবককে আহত করে। তাকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান তার স্বজনেরা। ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার ( ৪ সেপ্টেম্বর) রাত অনুমান ১ টায় উপজেলার চুন্টা ইউনিয়নের লোপাড়া গ্রামে। নিহত বজলু মিয়া চুন্টা ইউনিয়নের লোপাড়া গ্রামের আলী আফজলের ছেলে ও আহত সুজন একই গ্রামের শফিকুল ইসলামের ছেলে। ঘটনার সত্যতা নিশ্চিত করে সরাইল থানার ভারপ্রাপ্তRead More


জেলা ছাত্রলীগের সহ-সভাপতি হাবিবুল্লাহ ভূঁইয়া বিপ্লবকে বহিষ্কার

ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সহ-সভাপতি হাবিবুল্লাহ ভূঁইয়া বিপ্লবকে সাময়িক বহিষ্কার করেছে জেলা ছাত্রলীগ। রবিবার (৩ সেপ্টেম্বর) রাতে জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল ও সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন শোভন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সংগঠনের নীতি ও আদর্শ পরিপন্থি কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগ উঠায় বিপ্লবকে সাময়িক অব্যাহতি দেওয়া হলো। এছাড়া তাকে কেন সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কার করার জন্য কেন্দ্রে সুপারিশ করা হবে না, আগামী ৭ কার্যদিবসের মধ্যে দফতর সেলে সশরীরে উপস্থিত হয়ে জবাব দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, বুধবার (৩০ আগস্ট) সন্ধ্যায়Read More


কসবায় বিদ্যুৎস্পর্শে আহত দুই শিশুর মধ্যে একজনের মৃত্যু

রুবেল আহমেদ : কসবায় বিদ্যুৎস্পর্শে গুরুতর আহত একই পরিবারের দুই শিশুর মধ্যে ছোট শিশু রাহাত মিয়া (১০) মারা গেছে। সোমবার ( ৪ সেপ্টেম্বর) দুপুরে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাষ্টিক সার্জারী ইনষ্টিটিউট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে মারা যায় শিশু রাহাত। নিহত রাহাত কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নের সৈয়দাবাদ গ্রামের হান্নান মিয়ার ছেলে। এখনো মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে টিকে আছে হান্নান মিয়ার বড় ছেলে রাফি মিয়া (১২ )। বিদ্যুৎস্পর্শে পুড়ে যাওয়ায় রাফির শরীর থেকে হাত কেটে ফেলা হয়েছে এবং সম্ভবত একটি পা,ও কেটে ফেলার প্রয়োজন হতে পারে বলে জানায়Read More


সরাইলে বিদ্যুৎস্পৃষ্টে ৩ নির্মাণ শ্রমিকের মৃত্যু

মো: মাসুদ : সরাইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (০৪ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ৩টায় উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের তেরকান্দা গ্রামে মো মনতাজ আলীর ছেলে মো বরকত আলীর বাড়িতে এ ঘটনা ঘটে। মৃতরা হলেন- সরাইল সদর ইউনিয়নের মৃত ইউনুস মিয়ার ছেলে লোকমান মিয়া (২৯), একই এলাকার আবদুল হান্নান মিয়ার ছেলে মো আমজাদ (১৮) ও সদর ইউনিয়নের জিলুকদার পাড়ার মো মুজিবুর রহমানের ছেলে শরিফ (১৫)। এলাকাবাসী সূত্রে জানা যায়, দুপুরে নির্মাণ শ্রমিক লোকমান তার দুই সহযোগী আমজাদ ও শরিফ কে নিয়ে তেরকান্দা গ্রামের বরকত আলীর বাড়িতে নির্মাণাধীন সীমানা প্রাচীরে রডেরRead More


নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও দর্শন বিভাগের অধ্যাপক ও চেয়ারম্যান ডক্টর এম এমদাদুল হক ইন্তেকাল করেছেন

ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও দর্শন বিভাগের অধ্যাপক ও চেয়ারম্যান ডক্টর এম এমদাদুল হক আজ বিকেলে ইউনাইটেড হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন ((ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি  ২ সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। সোমবার ৪ই সেপ্টেম্বর বাদ যোহর ব্রাহ্মণবাড়িয়া শহরের আবদুল কুদ্দুস মাখন মুক্ত মঞ্চে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। তার মৃত্যুতে শোক প্রকাশ করে এনএসইউর ভাইস-চ্যান্সেলর অধ্যাপক আতিকুল ইসলাম বলেন, “ড. হক শুধু একজন বিশিষ্ট পণ্ডিত এবং একজন নিবেদিতপ্রাণ শিক্ষাবিদই ছিলেন না, তিনি আমাদেরRead More


ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ কর্তৃক নবীনগরে মেধাবৃত্তি প্রদান

মিঠু সূত্রধর পলাশ,নবীনগর থেকে: ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে জেলা পরিষদ কর্তৃক ২০২১ সালের এসএসসি ও এইচএসসি ৫০ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়।এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ এবাদুল করিম বুলবুল। ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধ আলহাজ্ব আল মামুন সরকারের সভাপতিত্বে, জেলা পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান নাসিরুদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান মনির,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহির উদ্দিন চৌধুরী সাহান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেক , উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট সুজিত কুমার দেব, নবীনগরRead More


নবীনগরে আবৃত্তি চর্চা কেন্দ্র’র আত্মপ্রকাশ

মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আবৃত্তি চর্চা কেন্দ্র’র আত্মপ্রকাশ, অনিন্দ্য আবৃত্তি পরিবেশন, স্থানীয় সংস্কৃতি ও সুধীজনদের সম্মিলন ও সমৃদ্ধ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  গতকাল শুক্রবার পহেলা সেপ্টেম্বর বিকেল ৫টায় নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের বীরমুক্তিযোদ্ধা সার্জেন্ট মুজিবুর রহমান মিলনায়তনে আবৃত্তি চর্চা কেন্দ্র’র আত্মপ্রকাশ ঘটে। নবীনগর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবু মোসার সভাপতিত্বে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাংগঠনিক সম্পাদক মো: মনির হোসেন। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর সরকারি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক একেএম রাশেদুল হক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিতRead More


This site is protected by wp-copyrightpro.com