Main Menu

আওয়ামীলীগের ব্যানার টানিয়ে সরকারি খাল দখল করে দোকন ঘর নির্মাণ

[Web-Dorado_Zoom]

মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি::  ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার লাউর ফতেহ্পুর বাজারে ইউনিয়ন ভূমি অফিসের নাকের ডগায় আওয়ামীলীগের ব্যানার টানিয়ে সড়কের পাসের সরকারি খাল দখল করে দোকান ঘর নির্মান করার অভিযোগ পাওয়া গেছে।
সরজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার লাউরফতেহপুর ইউনিয়ন ভূমি অফিসের নাকের ডগায় আওয়ামীলীগের ব্যানার টানিয়ে সড়কের পাসের সরকারি খাল দখল করে আওয়ামীলীগের অফিস ঘরসহ ৭টি দোকন ঘর নির্মাণ কাজ চলছে। এসময় দোকন ঘর নির্মান করতে সড়কের পাসে থাকা পুরাতন বড় বড় কিছু গাছও কেটে ফেলা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঐ এলাকার প্রভাবশালী তাজুল ইসলাম(৫৫), কামাল মিয়া (৫০), স্থানীয় ইউপি সদস্য নছর মেম্বার, শাহরিয়ার আনিছ(৪৫) এর নেতৃত্বে সরকরি খাল দখল করে এই দোকন ঘর নির্মান করছেন। দোকন ঘর নির্মানের বিষয়ে জানতে চাইলে এর সাথে জড়িতরা জানান, এখানে একটি ইউনিয়ন আওয়ামীলীগ অফিস ঘর সহ স্থানীয় গরীব ব্যবসায়ীদের কর্মসন্থানের জন্য মোট ৭ টি দোকান ঘর নির্মান করা হবে। এতে করে এলাকার মানুষদের অনেক উপকার হবে।

এ বিষয়ে লাউরফতেহপুর ইউনিয়ন ভূমি অফিসে গেলে স্থানীয় ইউনিয়নের নায়েব মো. জাকির হোসেন কে খোজে পাওয়া যায় নি। এসময় তার মোঠয়ফোনে ফোন করা হলে তিনিি জানান, সরকারি খাল দখল করে দোকান ঘর নির্মানের বিষয়ে এসিল্যান্ড স্যার কে জানানো হয়েছে। স্যারের নির্দেশের অপেক্ষায় আছি আমরা।

এ বিষয়ে সহকারি কমিশনার (ভূমি) মাহামুদা জাহান বলেন, ইউনিয়ন ভূমি অফিস সূত্রে অভিযোগ পেয়েছি। প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares