September, 2023
সরাইল প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়
মোহাম্মদ মাসুদ, সরাইল। বুধবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে সরাইল প্রেসক্লাব সভা কক্ষে সংবাদকর্মীদের সাথে মতবিনিময় সভা করা হয়। সে সময় প্রকৌশলী আবু শামীম মোহাম্মদ পিয়ার (পলাশ) সাংবাদিকদের নানা বিষয়ে আলোচনা করেন। সরাইল প্রেসক্লাবের সভাপতি আইয়ুব খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহবুব খান বাবুলের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, এলাকার রাজনৈতিক নৃেত্ববৃন্দ কালিকচ্ছ ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি মাহবুবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নান্নু মিয়া। সরাইল প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. বদর উদ্দিন বদু, যুগ্ন-সকল সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন। ইঞ্জিনিয়ার আবু শামীম মোহাম্মদ পিয়ার (পলাশ) এসময় উপস্থিত সংবাদ কর্মীদের সামনে লিখিত বক্তব্য পড়ে শুনান। তিনিRead More
সরাইলে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরন
মোহাম্মদ মাসুদ, সরাইল। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বৃহস্পতিবার দুপুরে উপজেলা শিক্ষা অফিসের হল রুমে জাতীয় শোক দিবস উপলক্ষে আলহাজ্ব আজদু মিয়া স্মৃতি গণ-পাঠাগারে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আলহাজ্ব আজদু মিয়া স্মৃতি গণ-পাঠাগারে সভাপতি মোহাম্মদ শফিকুর রহমানেরর সভাপতিত্বে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ সরওয়ার উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন সরাইল থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ এমরানুল ইসলাম, বঙ্গবন্ধু স্মৃতি গণ গ্রন্থাগারে সভাপতি শেখ এখলাউর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফা, সরাইল প্রেসক্লাবের সভাপতি আইয়ূব খান, উপজেলা শিক্ষক সমিতির সভাপতিRead More
বোরকা পরে যুবলীগ নেতা হত্যার পলাতক আসামি আখাউড়ায় গ্রেফতার
কুমিল্লায় যুবলীগ নেতাকে হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মোহাম্মদ বাদল রিয়াজকে (৪৮) গ্রেফতার করেছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ইমিগ্রেশন পুলিশ। বুধবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে সংযুক্ত আরব আমিরাত থেকে ভারতের আগরতলা হয়ে দেশে ফেরার পথে আখাউড়া স্থলবন্দরে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার রিয়াজ কুমিল্লার তিতাস উপজেলার জিরারকান্দির মোহাম্মদ রিয়াজ উদ্দিন মোল্লার ছেলে। তিনি কুমিল্লার তিতাস উপজেলা যুবলীগের আহ্বায়ক জামাল হত্যা মামলার ৫নম্বর আসামি। আখাউড়া ইমিগ্রেশন পুলিশের উপ-পরিদর্শক স্বপন দাস বলেন, ‘কুমিল্লার তিতাসে আলোচিত হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মোহাম্মদ বাদল রিয়াজ ঢাকা বিমানবন্দর দিয়ে আরব আমিরাতের দুবাই পালিয়ে যায়। সেখান থেকে ভারতের আগরতলা হয়ে আখাউড়াRead More
পৈরতলায় র্যাবের ক্রাইম প্রিভেনশন কোম্পানির উদ্বোধন, কমবে অপরাধ
ব্রাহ্মণবাড়িয়ায় র্যাব-৯ এর ক্রাইম প্রিভেনশন কোম্পানির উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) দুপুর ১২টায় দক্ষিণ পৈরতলায় এর উদ্বোধন করেন, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এর মহাপরিচালক এম খুরশীদ হোসেন। এসময় র্যাব মহাপরিচালক সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর নির্বাচন কমিশনের অধিনে আইনশৃঙ্খলা বাহিনী থাকবে। উনারা যেভাবে পরিচালনা করেন, আমরা সেভাবে দায়িত্ব পালন করবো। কিন্তু আমাদের দায়িত্বমূলত এটাই হবে, সাধারণ মানুষজন যেন কেন্দ্র গিয়ে তাদে ভোটাধিকার প্রয়োগ করতে পারে। এই আইনশৃঙ্খলা নিশ্চিত করার দায়িত্ব আমাদের, আমরা সেড়া দৃঢ়ভাবে করবো। এসমস্ত চ্যালেঞ্জ মোকাবিলা করতে আমরা মানষিক ভাবে তৈরি আছি। র্যাবRead More
মরক্কোয় ভূমিকম্পে মৃত বেড়ে ২৬৮১
‘ধ্বংসস্তূপের নীচে এক দিকে মা-বাবা আটকে রয়েছেন, অন্য দিকে ফুটে উঠেছে আমার ১১ বছরের ছেলের আঙুল। দ্রুত চেষ্টা করলে এক জনকেই বাঁচাতে পারতাম।’ হাই অ্যাটলাস পার্বত্য অঞ্চলের বাসিন্দা, বছর পঞ্চাশের তায়েব আইত ইঘেনবাজ়ের আক্ষেপ, শেষ পর্যন্ত বাঁচাতে পারেননি পরিবারের বাকিদের। শুধু ছেলেকে আঁকড়ে আশ্রয় নিতে হয়েছে ত্রাণ শিবিরের একটি অস্থায়ী তাঁবুতে। গত শুক্রবার মরক্কোয় হওয়া ভূমিকম্পে প্রাণ হারিয়েছেন ২৬৮১ জন। আহত আড়াই হাজােরর বেশি। উদ্ধার কাজ যত এগোচ্ছে, তত যেন লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। নিখোঁজ বহু। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে জানানো হয়েছে, গত ৬০ বছরের মধ্যে মরক্কোয় হওয়া সব চেয়েRead More
কসবায় দাদীর বিরুদ্ধে ৫ মাস বয়সী নাতিকে বিষ দিয়ে হত্যার অভিযোগ
কসবায় জিহাদ মিয়া নামে পাঁচ মাস বয়সী এক শিশুর বিষক্রিয়ায় মৃত্যু হয়েছে। শিশুর মায়ের দাবী তার শ্বাশুড়ী ঘুমন্ত শিশুর মুখে বিষ দিয়ে তাকে হত্যা করেছে। রবিবার রাতে কসবা উপজেলার মেহারী ইউনিয়নের ঈশাননগর গ্রামে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সোমবার দুপুরে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহত শিশুর মা লিমা আক্তার জানান, রবিবার সন্ধ্যার পর তার ৫মাস বয়সী শিশু জিহাদকে ঘুম পাড়িয়ে বাড়িতে রাতের কাজ সারছিলেন। কাজ শেষে সে রুমে গিয়ে দেখতে পায় শিশু জিহাদ অঘোরে ঘুমাচ্ছে। এসময়Read More
আখাউড়ার প্রবীণ সাংবাদিক ইউসুফ সারোয়ার আর নেই
আখাউড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক মো. ইউসুফ সারোয়ার (৭৩) আর নেই।সোমবার (১১ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টায় পৌরশহরের রাধানগর এলাকার নিজ বাড়িতে ইন্তেকাল করেন তিনি। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তিনি দীর্ঘ দিন ধরে ডায়াবেটিস, কিডনি রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ মেয়ে, এক ছেলেসহ বহু আত্মীয়স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। দীর্ঘ ৪ দশকের সাংবাদিকতা জীবনে ইউসুফ সারোয়ার দৈনিক ইনকিলাব, কুমিল্লা থেকে প্রকাশিত দৈনিক রূপসী বাংলার আখাউড়া প্রতিনিধি হিসেবে কাজ করেছেন। এছাড়া তিনি মাসিক আখাউড়া সংবাদ এর সম্পাদক ছিলেন। এদিকে, সাংবাদিকতার পাশাপাশি ইউসুফ সারোয়ার রাজনৈতিক ও সামাজিক সংগঠনের সঙ্গেRead More
আলমনগর মহাশ্মশানের সংস্কার কাজের উদ্বোধন
মিঠু সূত্রধর পলাশ : নবীনগর পৌর এলাকার আলমনগর গ্রামের মহাশ্মশানের সংস্কার কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকেলে আলমনগর দক্ষিন পাড়া মহাশ্মশান প্রাঙ্গণে এ সংস্কার কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। আলমনগর মহাশ্মশান কমিটির সভাপতি কালিপদ সূত্রধরের সভাপতিত্বে, এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর পৌরসভার মেয়র এড শিব শংকর দাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নবীনগর পৌরসভার ১ নং ওয়ার্ডের কাউন্সিলর মো. আবু হানিফ, আলমনগর গ্রাম উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক মো. কামাল উদ্দিন, আলমনগর ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. নূরে আলম, ডা: শচিন্দ্র সূত্রধর, মনোয়ার হোসেন,আকছিরুল আজিম,শ্মশান কমিটিরRead More
নবীনগরে ভোট কেন্দ্র স্থানান্তরের দাবীতে মত বিনিময় সভা
মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার পৌর এলাকার আলমনগর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রটিতে স্থান সংকলন না হওয়ায় বিশৃঙ্খল পরিস্থিতি থেকে শান্তি পূর্ণ পরিবেশে ভোট প্রদানের লক্ষ্যে মাঈনুউদ্দীন আহমেদ পৌর উচ্চ বিদ্যালয়ে কেন্দ্র স্থাপনের জন্য আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আজ (৯ সেপ্টেম্বর) শনিবার আলমনগর মধ্য পাড়া মসজিদ প্রাঙ্গণে এই সভার সভাপতিত্ব করেন আলমনগর গ্রাম পরিচালনা কমিটির সভাপতি হাজ্বী লিল মিয়া সর্দার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন নবীনগর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শফিক, বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাউছার আলম শিবু, আলমনগর ঈদগা কমিটিরRead More
মরক্কোর ভূমিকম্পে হত অন্তত হাজার, সঙ্কটজনক আরও ৭২১, মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা
আহত অন্তত ১২০০ জন। তাঁদের মধ্যে ৭২১ জনের অবস্থা সঙ্কটজনক। এক বিশেষজ্ঞ জানিয়েছেন, মরক্কোয় ভূমিকম্প খুব একটা হয় না। সে কারণে বাড়িগুলি মজবুত নয়। তাই হতাহতের সংখ্যা এত বেশি। মরক্কোর স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, সে দেশের স্থানীয় সময় রাত ১১টা ১১ মিনিটে ভূমিকম্প হয়। ১৯ মিনিট পর হয় আর একটি আফটারশক। সেই কম্পনের মাত্রা ছিল ৪.৯। রিখটার স্কেলে ভূকম্পনের মাত্রা ছিল ৬.৮। আমেরিকার ভূতত্ত্ব সর্বেক্ষণ বিভাগ জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্র পর্যটন শহর মারাক্কেশ থেকে ৭১ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে হাই অ্যাটলাস পর্বতে। ভূপৃষ্ঠ থেকে ১৮.৫ কিলোমিটার গভীরে রয়েছে সেই কেন্দ্র। ভূমিকম্পের কেন্দ্র প্রত্যন্ত হাইRead More



















