Main Menu

September, 2023

 

নাসিরনগরে সংঘর্ষে আহত যুবকের মৃত্যু

নাসিরনগর উপজেলায় দুই পক্ষের সংঘর্ষে মীর ফাহাদ (৩২) নামের আহত এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি উপজেলার সদর ইউনিয়নের পশ্চিমপাড়ার মীর মোশারফ হোসেনের ছেলে। স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, জমি নিয়ে বিরোধের জের ধরে গত ২ সেপ্টেম্বর শনিবার সকালে মীর মোশারফ হোসেন ও মীর জালালের মধ্যে বাগিবতণ্ডা হয়। এর পরপরই মীর জালালের লোকজন লাঠিসোঁটা নিয়ে মীর মোশারফ ও তার বড় ছেলে মীর ফাহাদের ওপর হামলা চালায়। এসময় ফাহাদের মাথায় বল্লম দিয়ে আঘাত করলে তিনি মাটিতে লুঠিয়ে পড়েন। পরে গুরুতর আহত ফাহাদকে ওই দিনই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তিRead More


বাঞ্ছারামপুরে মুক্তার ঘরে সাড়ে ৫ হাজার ইয়াবা, স্বামী-স্ত্রীসহ গ্রেফতার ৩

বাঞ্ছারামপুরে সাড়ে ৫ হাজার ইয়াবাসহ স্বামী-স্ত্রীসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ছয়ফুল্লাকান্দি ইউপির মাছিমনগর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার তিনজনকে শনিবার (১৬ সেপ্টেম্বর) সকালে আদালতে পাঠানো হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম। গ্রেফতার আমেনা মুক্তা (২৬) বাঞ্ছারামপুর উপজেলার ছয়ফুল্লাকান্দি ইউপির মাছিমনগর এলাকার বাহেছ মিয়ার স্ত্রী, একই এলাকার দুলাল মিয়ার ছেলে ফুল মিয়া(৩৮) ও ফুল মিয়ার স্ত্রী স্বপ্না আক্তার (২৫)। ওসি নূরে আলম জানান, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ছয়ফুল্লাকান্দি ইউপির মাছিমনগর এলাকার আমেনাRead More


ডেঙ্গু প্রতিরোধে ব্রাহ্মণবাড়িয়ায় যুবলীগের উদ্যোগে ৫০০ মশারি বিতরণ

ব্রাহ্মণবাড়িয়ায় ডেঙ্গু সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও প্রতিরোধ করার লক্ষ্যে ৫০০ মশারি বিতরণ করা হয়েছে। শনিবার বিকেলে শহরের শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্তরে অসহায় জনসাধারনের মাঝে এসব মশারি বিতরণ করা হয়। জেলা যুবলীগ সভাপতি শাহনূর ইসলামের সভাপতিত্বে মশারি বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সহসভাপতি ও সাবেক মেয়র মো: হেলাল উদ্দিন। জেলা যুবলীগের সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম ফেরদৌসের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হাজী মো: হেলাল উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া আদালতের পাবলিক প্রসিডিউটর অ্যাডভোকেট মাহবুবুল আলম খোকন,জেলা যুবলীগের সহ-সভাপতি মাহমুদুর রহমান জগলু প্রমুখ। এসময় প্রধান অতিথি তার বক্তব্যেRead More


ভারতে শিগগিরই স্টারলিংকের স্যাটেলাইট ইন্টারনেট চালু হচ্ছে

প্রতিবেশি দেশ ভারতে শিগগিরই চালু হচ্ছে স্টারলিংকের স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা। দেশটিতে এই সেবা দেওয়ার জন্য ইলন মাস্কের প্রতিষ্ঠান আবেদন করেছে স্পেস এক্স। লাইসেন্স দেওয়ার প্রক্রিয়াও শুরু করেছে দেশটির সরকার। ভারতে স্যাটেলাইট ব্রডব্যান্ড পরিষেবা দিতে স্টারলিঙ্কের প্রয়োজন হবে গ্লোবাল মোবাইল পার্সোনাল কমিউনিকেশন স্যাটেলাইট) (জিএমপিসিএস) সার্ভিস লাইসেন্স। ওয়ানওয়েব এবং জিও স্যাটেলাইট কমিউনিকেশনস লিমিটেড ইতিমধ্যেই এই লাইসেন্স পেয়েছে। টাইমস অব ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী, চলতি মাসের শেষ দিকেই একটি উচ্চ-পর্যায়ের বৈঠক হওয়ার কথা রয়েছে। সেখানেই জিএমপিসিএস পরিষেবা লাইসেন্সের জন্য স্টারিলিংকের প্রস্তাব নিয়ে আলোচনা করা হবে। প্রস্তাবটি সম্মতি পাওয়ার সম্ভাবনা রয়েছে। বিশ্বের বিভিন্ন প্রান্তে ইতিমধ্যেইRead More


বাংলাদেশের কাছে ৬ রানে হার, মানতে পারছে না ভারতীয় মিডিয়া

শুভমন গিল ছাড়া ভারতীয় ক্রিকেটারদের বাপান্ত শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। নেটিজেনরা তুলোধুনা করছে ভারতীয় ক্রিকেটারদের। এক নেটিজেন লিখেছে- বাংলাদেশের টাইগারদের সামনে ভারতীয় ক্রিকেটাররা নেংটি ইঁদুরে পরিণত হয়েছিল। বাংলাদেশের ৮ উইকেটে করা ২৬৫ রানের জবাবে ভারত ২৫৯ রানে সকলে আউট হয়ে যায়। শুভমন গিলের ১৩৩ বলে ৮টি বাউন্ডারি ও পাঁচটি ওভার বাউন্ডারির সাহায্যে করা ১২১ রানের ইনিংসটি বৃথা যায়। এগারো বছর আগে এই এশিয়া কাপের আসরে বাংলাদেশের বিরুদ্ধে শচীন টেন্ডুলকার সেঞ্চুরি করেও দলকে জেতাতে পারেননি। শুভমন গিলও পারলেন না। বিশিষ্ট ক্রিকেট লেখক বিক্রন্ত গুপ্ত তার ইউটিউব চ্যানেলে রোহিত শর্মার সমালোচনা করেRead More


কসবায় গৃহবধুকে নির্যাতন করে খালি স্ট্যাম্পে স্বাক্ষর নিলেন আ‌’লীগ নেতা!

রুবেল আহমেদ : কসবা উপজেলার সৈয়দাবাদ গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে প্রবাসী দুলাল খানের স্ত্রী নার্গিস আক্তার (৪০) নামে এক গৃহবধুকে চারিত্রিক মিথ্যা অপবাদ দিয়ে বেদম প্রহার করে রক্তাক্ত জখম করেছে তারই ভাসুরপুত্র রাজিব ও সাবেক ইউপি সদস্য রফিকুল ইসলাম খান ও তার সাঙ্গ-পাঙ্গরা। রফিকুল ইসলাম খান বিনাউটি ইউনিয়ন ২নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারন সম্পাদক। নার্গিস আক্তার থানায় মামলা দায়ের করলে এর পরদিনই রফিকুল ইসলাম সন্ত্রাসী কায়দায় নার্গিস আক্তারের ছোট সন্তানকে জিম্মি করে তার নিকট থেকে অলিখিত তিনটি একশত টাকার ষ্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেয় এবং এই স্ট্যাম্পগুলোতে তার নিজের মতোRead More


সাংবাদিকদের আপত্তি থাকায় ধারায় আমূল পরিবর্তন আনা হয়েছে: আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি বলেছেন, সাইবার সিকিউরিটি অ্যাক্টে সাংবাদিকদের আপত্তি থাকায় ধারায় আমূল পরিবর্তন আনা হয়েছে। চারটি বিষয় বাদে বাকিগুলোতে বিনা পরোয়ানায় কাউকে গেপ্তারেরও সুযোগ নেই। কিন্তু এই অ্যাক্ট নিয়ে অপব্যাখা দেওয়া হচ্ছে। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এসব কথা বলেন।দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভায় যোগ দিতে তিনি আখাউড়া আসেন। বৃহস্পতিবার সংসদে পাস হওয়া সাইবার সিকিউরিটি অ্যাক্ট নিয়ে বিভিন্ন প্রতিক্রিয়া হওয়া বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন আইনমন্ত্রী। দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের জনসভায় আইনমন্ত্রী তার বক্তব্যে শেখ হাসিনার পক্ষে নৌকা মার্কারRead More


নবীনগরে বিপুল পরিমাণ গাঁজাসহ চার নারী আটক

মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি::  ব্রাহ্মণবাড়ীয়ার নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়নের শিবপুর সিএনজি স্টেশন এর সামনে রাস্তায়  চেক পোষ্টে ১০ কে করেছে নবীনগর থানা পুলিশ। গতকাল বুধবার রাত আনুমানিক ৮ টার দিকে উপজেলার শিবপুর স্টেশন থেকে তাদের আটক করা হয়। আটক কৃত মাদক ব্যবসায়ীরা হলেন, কিশোরগঞ্জ জেলার ভৈরব থানাধীন উত্তর কান্দা গ্রামের রুবেল মিয়ার স্ত্রী বৃষ্টি আক্তার ওরফে সনিয়া (১৯),পার্শ্ববর্তী কসবা উপজেলার চর চন্নিপুর গ্রামের সোহেল ওরফে সোহাগ মিয়ার স্ত্রী সিমা আক্তার (২০),পাশ্ববর্তী আখাউড়া উপজেলার রাজাপুর আশ্রয়ন পকল্পের বাসীন্দা মো. শাকিল ওরফে রুবেল মিয়ার কন্যা মোসাঃ তামান্না আক্তার (১৪), ও আখাউড়া উপজেলারRead More


আখাউড়া-আগরতলা রেলপথে চলল পরীক্ষামূলক ট্রেন

আখাউড়া-আগরতলা ডুয়েলগেজ রেলপথে পরীক্ষামূলক ট্রেন চালানো হয়েছে। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে রেলপথটির বাংলাদেশ অংশে চলে একটি খালি কনটেইনার ট্রেন। পরীক্ষামূলক ট্রেন চলাচল সফল হওয়ায় শীঘ্রই রেলপথটির উদ্বোধন করা হবে বলে জানিয়েছে প্রকল্প সংশ্লিষ্টরা। হলুদরঙা তিনটি খালি বগি নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার গঙ্গাসাগর থেকে দুপুর ১২টা ২০ মিনিটে যাত্রা শুরু করে কনটেইনার ট্রেনটি। ভারতের সীমান্তবর্তী শিবনগর পর্যন্ত ২০ মিনিটের যাত্রা অনেকটা সফলভাবেই সম্পন্ন করে ট্রেনটি। ঘণ্টায় গতিবেগ ছিল ৩০ কিলোমিটার। মূলত রেলপথে একাধিক বাঁক থাকায় সীমিত গতিতে ট্রেন চালানো হয়। প্রথমবারের মতো আন্তর্জাতিক রুটের ট্রেন চালাতে পেরে উচ্ছ্বসিত লোকোমাস্টার সাজু কুমার দাসRead More


বাবা-মাকে নিয়ে হেলিকপ্টারে চড়ে বাড়ী ফিরলেন সৌদি প্রবাসী ছেলে হাসান

মোহাম্মদ মাসুদ, সরাইল : বাবা-মায়ের স্বপ্ন ছিল তাদের ছেলে হেলিকপ্টারে করে গ্রামে বাড়িতে ফিরবেন। অবশেষে হেলিকপ্টারে করে বাড়ি ফিরে বাবা মায়ের স্বপ্ন পূরণ করলেন সৌদি প্রবাসী একমাত্র ছেলে মো. হাসান আলী। হাসান আলী ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ইসলামাবাদ গ্রামের মো. তৈয়ব আলী ও মনোয়ারা বেগম দম্পতির একমাত্র ছেলে। হাসান আলী একা নন সৌদি থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর রাজধানী ঢাকা থেকে বাবা-মাকে সঙ্গে নিয়ে হেলিকপ্টারে সরাইলের ইসলামাবাদ গ্রামে নিজ বাড়িতে ফিরেছেন তিনি।  হেলিকপ্টারে গ্রামের বাড়ী পৌঁছার পর তাকে তার ছোট বোনের স্বামী সাইদুলের নেতৃত্বে ফুল দিয়ে বরণ করেনRead More


This site is protected by wp-copyrightpro.com