Wednesday, August 16th, 2023
খালেদা জিয়ার রোগমুক্তি কামনা ও বিদেশে সুচিকিৎসার দাবীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ও বিদেশে সুচিকিৎসার দাবীতে ব্রাহ্মণবাড়িয়ায় আলোচনা সভা ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে শহরের পাওয়ার হাউজ রোড এলাকায় সদ্য ঘোষিত ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহবায়ক কমিটির দুই সদস্য হাফিজুর রহমান মোল্লা কচি, জহিরুল হক খোকনসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা বিএনপির সাবেক সভাপতি ও আহবায়ক কমিটির সদস্য হাফিজুর রহমান মোল্লা কচির সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও আহবায়ক কমিটির সদস্য জহিরুল হক খোকন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক সহRead More
আনন্দ বাজারে অভিযান, ডিম বিক্রেতাসহ ৪ প্রতিষ্ঠানকে জরিমানা
ব্রাহ্মণবাড়িয়ায় ডিমের বাজার স্থিতিশীল রাখতে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার দুপুরে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক মোহাম্মদ মেহেদী হাসান এর নেতৃত্বে শহরের ঐতিহ্যবাহী আনন্দ বাজারে এই অভিযান পরিচালিত হয়। এ সময় রশিদ না থাকায় এবং মূল্য তালিকা না টানানোয় ৪টি প্রতিষ্ঠানকে নগদ ১৬ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও বাজার অস্থিতিশীল হতে পারে এমন কোন কাজ থেকে বিরত থাকতে তাদেরকে সচেতন করেন। ব্রাহ্মণবাড়িয়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক মোহাম্মদ মেহেদী হাসান জানান, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধে নিয়মিত অভিযান চলছে। এরই অংশ হিসেবে ডিমেরRead More
যুদ্ধাপরাধী সাঈদীকে নিয়ে স্ট্যাটাস: ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগের ৬ নেতা বহিষ্কার
মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুর পর শোক প্রকাশ করে ফেইসবুকে স্ট্যাটাস দেওয়ায় ৬ নেতাকর্মীকে সংগঠন থেকে সাময়িক বহিষ্কার করেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগ। বুধবার জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল এবং সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শোভন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বহিষ্কারপ্রাপ্তরা হলেন- আখাউড়া শহীদ স্মৃতি সরকারি কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক বাইজিদ খান, আশুগঞ্জের তালশহর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নিয়াজ সোহান, আখাউড়ার মোগড়া ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ফুরকান আহম্মেদ, আখাউড়া পৌর ছাত্রলীগের ২ নম্বর ওয়ার্ডের সাবেক সভাপতি রবিন খান খাদেম, কসবার গোপীনাথপুরRead More



















