April, 2023
ব্রাহ্মণবাড়িয়ায় হেলমেট ছাড়া মোটরসাইকেলে তেল বিক্রি বন্ধ
সড়কে শৃংখলা ফেলাতে ব্রাহ্মণবাড়িয়ায় বেশ কিছু উদ্যোগ গ্রহণ করা হয়েছে। কোনো চালকের মাথায় হেলমেট না থাকলে কোনো পাম্প থেকে মোটরসাইকেলের জন্য জ্বালানি সরবরাহ করা হবে না। আগামী ১০ এপ্রিল থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। এ লক্ষ্যে শ্লোগান ঠিক করা হয়েছে, ‘হেলমেট দেখে জ্বালানী দিব, জীবন বাঁচাতে সহায়ক হবো। হেলমেট পড়ুন, জীবন বাঁচান।’ এ শ্লোগান নিয়ে সব কয়টি পাম্পে ব্যানার টানিয়ে দেওয়া হবে ও সারাজেলায় মাইকিং করা হবে। মঙ্গলবার (৪ এপ্রিল) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসন ও বিআরটিএ’র উদ্যোগে আয়োজিত ‘সড়কে শৃংখলা আনয়নে যানবাহনের জ্বালানী সরবরাহকারি প্রতিষ্ঠানের মালিকদের সঙ্গেRead More
কসবায় পিকআপ ভ্যান খাদে পড়ে চালকসহ ১৩ ইটভাটা শ্রমিক আহত
কুমিল্লা-সিলেট মহাসড়কে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় শ্রমিকবাহী পিকআপ ভ্যান খাদে পড়ে চালকসহ ১৩ জন শ্রমিক আহত হয়েছে। সোমবার দুপুরে উপজেলার খাড়েরা নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। পুলিশ ও আহতরা জানান, সকালে কুমিল্লার মুরাদনগর উপজেলার চয়নিকা ব্রীক্স ফিল্ডের ৩০ জন শ্রমিক দুটি পিকআপে করে ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জের মাধবপুরে নিজ বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার খাড়েরা নামকস্থানে একটি পিকআপ ভ্যান অপর পিকআপ ভ্যানটিকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় গাড়িতে থাকা চালকসহ ১৩ শ্রমিক আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করেRead More
ধরন্তীতে ডাকাতির প্রস্তুতি, ৪ ডাকাত গ্রেফতার
মোহাম্মদ মাসুদ : সরাইলের ধরন্তী এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে কুখ্যাত ০৪ ডাকাতকে দেশীয় অস্ত্রসস্ত্র সহ গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত হলো- সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের ধরন্তী(মুলবর্গ) গ্রামের মৃত আঃ হামিদ ছেলে মো. ইদ্রিস মিয়া(৪০), উপজেলার শাহবাজপুর ইউনিয়নের শাহবাজপুর গ্রামের কাংকু মিয়ার পাড়ার বাবুল মিয়া ওরফে বাবর মিয়ার ছেলে সফিক মিয়া (২৭) একই ইউনিয়নের শাহবাজপুর গ্রামের মৌলভীপাড়া মোঃ রহিম মিয়ার ছেলে মো. সেলিম মিয়া(৩০) ও কিশোরগঞ্জ জেলার ভৈরব থানার নিটাওল গ্রামের মৃত মানিক মিয়ার ছেলে মোঃ জালাল(২৫)। গোপন সংবাদের ভিত্তিতে ৩ এপ্রিল সোমবার রাত দেড়টায় সরাইল থানাধীন কালিকচ্ছ ইউপির ধরন্তী সাকিনস্থ ধরন্তী ব্রীজেরRead More
নূরনগর ষ্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্যোগে ইফতার মাহফিল
ব্রাহ্মণবাড়িয়াস্থ নূরনগর স্টুডেন্ট ওয়েলয়েয়ার এসোসিয়েশন এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার ব্রাহ্মণবাড়িয়া শহরের এ মালেক কনভেনশন হলে এ ইফতারের আয়োজন করা হয়। ব্রাহ্মণবাড়িয়া সরকারী কলেজ শাখার সাবেক সহ সভাপতি মেহেদী হাসান কাশ্মীর, রবিউল ইসলাম রুমি ও রিয়াদুল হক রিমনের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রনালয়ের উপসচিব মোহাম্মদ আশরাফুল আফসার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সদর হাসপাতালের ইমারজেন্সি মেডিক্যাল অফিসার ও ক্যান্সার বিশেষজ্ঞ ডাঃ রহমত উল্লাহ, চট্রগ্রাম কাস্টমস কর্মকর্তা মোঃ সদর উদ্দিন মানিক, আমেরিকার প্রবাসী জয়দিল হোসেন, কক্সবাজার সমাজসেবা অধিদপ্তরRead More
মতিউর রহমান ও শামসুজ্জামানের বিরুদ্ধে মামলা প্রত্যাহার চেয়ে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন
ব্রাহ্মণবাড়িয়ার সাংবাদিক ও সুধী সমাজ প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান ও নিজস্ব প্রতিবেদক (সাভার) শামসুজ্জামানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা প্রত্যাহার চেয়ে মানববন্ধন করেছে। মানববন্ধনে শামসুজ্জামানের নিঃশর্ত মুক্তি এবং ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানানো হয়। শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি জসিম উদ্দিন। এশিয়ান টিভির নিজস্ব প্রতিবেদক হাবিবুর রহমান পারভেজের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সহ-সভাপতি নিয়াজ মোহাম্মদ খান, মানব জমিনের নিজস্ব প্রতিবেদক জাবেদ রহিম, সমকালের নিজস্ব প্রতিবেদক আবদুন নূর, টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সহসভাপতি আলামিন শাহীন, গ্লোবালRead More
আখাউড়ায় ভ্রাম্যমান আদালতে জরিমানা দিয়ে তিন সাংবাদিকের উপর হামলা
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় প্রশাসনের বাজার মনিটরিং অভিযানকালে আদালতের সাথে থাকায় সাংবাদিকদের উপর হামলা হয়েছে। শনিবার বেলা সাড়ে তিনটার পৌর শহরের সড়ক বাজারে সাতরং ফ্যাশনের মালিকের নেতৃত্বে এ হামলার ঘটনা ঘটে। হামলার শিকার সাংবাদিকরা হলেন হান্নান খাদেম, রুবেল আহমেদ, জালাল হোসেন। হামলায় আহত রুবেল আহমেদকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনায় রুবেল আহমেদ বাদী হয়ে ১০ জনকে আসামি করে থানায় মামলা দেয়ার প্রক্রিয়ায় রয়েছে। খবর পেয়ে তাৎক্ষিনভাবে ঘটনাস্থলে এসে ৫জনকে আটক করে থানায় নিয়ে গেছে। লিখিত অভিযোগ ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ১১টার দিকে উপজেলা নির্বাহী অফিসারRead More



















