Main Menu

October, 2022

 

জেলা দলিল লেখক সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত, পুনরায় সভাপতি মিজান, সম্পাদক সাদেক

ব্রাহ্মণবাড়িয়া জেলা দলিল লেখক সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ব্রাহ্মণবাড়িয়া শহরের একটি রেস্তোরাঁয় এ সভা অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি মিজানুর রহমান খন্দকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাদেকুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন সমিতির উপদেষ্টা আব্দুর রহমান মুন্সি। সভার প্রথম অধিবেশনে পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। পরে দ্বিতীয় অধিবেশনে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় পূর্বের কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে পুনরায় ২০২২-২০২৬ সালের জন্য অনুমোদন দেয়া হয়। এসময় জেলার সকল উপজেলার দলিল লেখক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


ট্রেনের ধাক্কায় চিকিৎসকের বাবা নিহত

ট্রেনের ধাক্কায় চিকিৎসকের বাবা শীতল দেবনাথ (৭০) নিহত হয়েছেন। শুক্রবার (১৪ অক্টোবর) বেলা ১১টার দিকে শহরতলীর দাড়িয়াপুর রেল ব্রীজের পাশ থেকে তার মরদেহটি উদ্ধার করে রেলওয়ে পুলিশ। শীতল দেবনাথ শহরের পাইকপাড়া এলাকার বাসিন্দা ও ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের চিকিৎসক খোকন দেবনাথের বাবা। জানা গেছে, শীতল দেবনাথ বার্ধক্যজণিত কারণে আলঝেইমারস নামক রোগে আক্রান্ত ছিলেন। এতে তিনি কোন কিছু মনে রাখতে পারতেন না এবং কাউকে চিনতেন না। বৃতস্পতিবার বিকেলে তিনি সকলের অজান্তে ঘর থেকে বেড়িয়ে যান। তাকে অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। পরে রেলওয়ে পুলিশের মাধ্যমে তার ট্রেনের ধাক্কায় মৃত্যুরRead More


ব্রাহ্মণবাড়িয়ায় প্রীতি ফুটবল ম্যাচ : সিনিয়রদের হারিয়ে গরু জিতে নিল জুনিয়ররা

ব্রাহ্মণবাড়িয়ায় শহরের কাউতলী ঐতিহ্যবাহী শেখ বাড়ি যুবকদের উদ্যোগে ও শহীদ শেখ হাবিবুল্লাহ স্মৃতি সংসদের সার্বিক সহযোগিতায় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। কাউতলী নিয়াজ মোহাম্মদ স্টেডিয়ামে শেখ বাড়ি সিনিয়র একাদশ বনাম জুনিয়র একাদশের মধ্যে ফুটবল ম্যাচটি অনুষ্ঠিত হয়। এতে জুনিয়র একাদশ ৫-৩ গোলে সিনিয়র একাদশকে পরাজিত করে জয়লাভ করে। প্রীতি ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। শহীদ শেখ হাবিবুল্লাহ স্মৃতি সংসদের মুখপাত্র ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি শেখ মোহাম্মদ হাফিজ উল্লা’হর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন কাউতলী পঞ্চায়েত কমিটির অন্যতম সদস্য ও বিশিষ্ট সালিশ কারক শেখ মোঃRead More


সরাইলে আবারো বিয়ে করে স্বামী পলাতক

মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বউ রেখে আবারো বিয়ে করার অভিযোগ উঠেছে। এ বিষয়ে সরাইল উপজেলা’র নোয়াগাঁও ইউনিয়নের জামাল মিয়া’র মেয়ে তানজিনা বেগম তার স্বামীর বিরোদ্ধে আদালতে অভিযোগ করেন। ভুক্তভোগী ও মামলার সূত্রে জানা যায়, উপজেলার পানিশ্বর ইউনিয়নের বিটঘর শাখাইতি এলাকার মিরাজ আলী’র ছেলে আলী হোসেন (৩০)’র সঙ্গে বিয়ে হয় সরাইল উপজেলা’র নোয়াগাঁও ইউনিয়নের জামাল মিয়া’র মেয়ে তানজিনা বেগমের। তানজিনা বেগম আলী হোসেনের দ্বিতীয় স্ত্রী ছিলেন। এর আগেও সদর উপজেলা’র নন্দন পুর এলাকায় প্রথম বিয়ে করে আলী হোসেন। যা গোপন রেখেছিল আলী হোসেন ও তার পরিবারের লোকজন। তার প্রথমRead More


বিজয়নগরে অগ্নিকান্ড বিষয়ক মহড়া 

বিজয়নগর সংবাদদাতা :: বিজয়নগরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস  উপলক্ষে র‍্যালী, আলোচনা সভা ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া  অনুষ্টিত হয়েছে। আজ বৃহষ্পতিবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি র‍্যালী বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদে এসে শেষ হয়।পরে উপজেলা মাঠে অগ্নিকান্ড বিষয়ক মহড়া ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।আলোচনা সভায় প্রকল্প কর্মকর্তা শাহিনুর জাহানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এ এইচ ইরফান উদ্দিন আহমেদ। বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান মাহমুদুর রহমান মান্না, ওসি মোঃ রাজু আহমেদ, সমাজ সেবা অফিসার আফরোজা আফরিন, প্রেসক্লাবের সভাপতি মৃনাল চৌধুরী লিটন, স্কাউটস এর সাধারণ সম্পাদকRead More


নবীনগর উপজেলা পরিষদ সড়কের বেহাল দশা, জনভোগান্তি চরমে; কিন্তু দেখার কেউ নেই…

মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা পরিষদ সড়কটি গত কয়েক মাস যাবৎ বেহাল দশা হয়ে মানুষের চলাচলের অনপুযোগী হয়ে পরেছে। প্রতিদিন সড়কটি দিয়ে চলাচল করতে গিয়ে সাধারন মানুষ দুর্ঘটনার শিকার হচ্ছে। কিন্তু এসব দেখার কেউ নেই। জানা যায়, গত কয়েক মাস পূর্বে মোটামোটি চলাচলের উপযোগী উপজেলা পরিষদ সড়কটি নতুন ভাবে নির্মান হবে বলে সড়কটির পাসে ড্রেইন নির্মান করা হয়। এসময় ড্রেইন কাটার সব মাটি পাসের চলাচলের মেইন সড়কে ফেলা হয়। এতে করে সড়কটি মানুষের চলাচলের একেবারেই অনপুযোগী হয়ে পরে। স্থানী সাধারণ পথচারিরা জানান, উপজেলা পরিষদের চলাচলের উপযোগী ভালো সড়টি মাটিRead More


নাসিরনগরে কথা কাটাকাটির জেরে দুই গোষ্ঠীর সংঘর্ষে পুলিশসহ ৪০ জন আহত

নাসিরনগরে দুই বন্ধুর কথা কাটাকাটির জেরে দুই গোষ্ঠীর সংঘর্ষে পুলিশসহ ৪০ জন আহত হয়েছেন।রোববার (৯ অক্টোবর) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত উপজেলার কুন্ডা ইউনিয়নের কুন্ডা গ্রামে দফায় দফায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে ১৪ জনকে আটক করেছে পুলিশ। এদিকে, রাত সাড়ে ১০টার দিকে সংঘর্ষে আহত ৪০ জন ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ায় চিকিৎসা নিয়েছেন।এরমধ্যে সাতজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায়, একই এলাকার আবদাল মিয়ার ছেলের রায়হানের সাথে হোসেন মিয়ার ছেলে জাবেদের বন্ধুত্বের সম্পর্ক। বিকেলের দিকে স্থানীয় একটি খেলাধুলাকে কেন্দ্র করেRead More


সরাইলে সাংবাদিক এমডি জালাল কে সংবর্ধনা

মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ সরাইল অনেক র্উবর ভূমি,সরাইলে অনেক কৃতি মানুষের জন্ম। ব্রিটিশ বিরোধী আন্দোলনেও সরাইলের ভূমিকা রয়েছে। জালাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফর সঙ্গী হিসেবে অনেক দেশে গিয়েছেন। সে তার যোগ্যতায় আজকের এই অবস্থানে এসেছে। আজকের এই মিলন মেলায় আমরা যারা উপস্থিত হয়েছি, সকলে মিলে যদি একত্রিত হতে পারি সরাইলের উন্নয়নে, ইতিহাস, ঐতিহ্য’র ব্যাপারে বাকা পথে পরিচালিত না হই, তাহলে সরাইলের উন্নয়নে কোন বাধা হবে না। সাংবাদিক এমডি জালালের সংবর্ধনা অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কথা গুলো বলেন, সাবেক দুইবারের সাংসদ এডঃ জিয়াউল হক মৃধা। সংবর্ধনা অনুষ্ঠানে তিনিRead More


সরাইল জেলা পরিষদ নির্বাচনী মতবিনিময় সভা

মোহাম্মদ মাসুদ, সরাইল। আসন্ন ব্রাহ্মণবাড়িয়া জেলাপরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আল মামুন সরকারের সমর্থনে নির্বাচনী মতবিনিময় সভা করা হয়। শনিবার (০৮ অক্টোবর) উপজেলার কালিকচ্ছ ইউনিয়ন পরিষদ সভা কক্ষে ইউনিয়নের ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যদের সাথে মতবিনিময় সভা করেন ।কালিকচ্ছ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছায়েদ হোসেন’র সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মজিবুর রহমান বাবুল। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, কালিকচ্ছ ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক ইসমাইল খান।এছাড়াও সভায় উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান, সিনিয়র সভাপতি মাহবুবুর রহমান , সাংঘঠনিক সম্পাদক মো, কাসেম, সহসাংঘঠনিক সম্পাদক মো,Read More


কসবার খাড়েরায় ইউপি নির্বাচনে ৫২ প্রার্থী

ব্রাহ্মণবাড়িয়ার কসবার খাড়েরা ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ৯ জন মনোনয়ন জমা দিয়েছেন। কসবা উপজেলা নির্বাচন অফিসে তারা মনোনয়নপত্র জমা দেন। এছাড়া ৩টি সংরক্ষিত ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতার জন্য ১১ জন এবং ৯টি সাধারণ ওয়ার্ডে ৩২ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। বৃহস্পতিবার ছিল মনোনয়নপত্র জমা দেয়ার শেষদিন। আগামী ২রা নভেম্বর এই ইউনিয়নের সাধারণ নির্বাচনের ভোট গ্রহণ। উপজেলা নির্বাচন কর্মকর্তা ও নির্বাচনের রিটার্নিং অফিসার জাসিদুল ইসলাম জানান-১০ই অক্টোবর মনোনয়নপত্র বাছাই করা হবে। ১৭ই অক্টোবর প্রত্যাহার এবং পরদিন প্রতীক বরাদ্দ। চেয়ারম্যান পদে মনোনয়ন জমাদানকারীরা হচ্ছেন- গোলাম কিবরিয়া, মো. মিজানুর রহমান, আবদুল্লাহ, কবির আহম্মদ খান, মো. মোস্তফাRead More


This site is protected by wp-copyrightpro.com