Main Menu

October, 2022

 

সরাইল চুন্টা অবিনাস চন্দ্র উচ্চ বিদ্যালয় নিবার্চন

মোহাম্মদ মাসুদ, সরাইল। ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা’র চুন্টা অবিনাশ চন্দ্র উচ্চ বিদ্যালয় অভিভাবক প্রতিনিধি নির্বাচন সম্পন্ন হয়েছে। বুধবার (১৯ অক্টোবর) সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত চলে ভোট গ্রহণের কাজ। বিদ্যালয়ের ৩ টি বুথে ভোট গ্রহণ করা হয়। এখানে ভোটার সংখ্যা ৮৮৯, ৪টি অভিভাবক প্রতিনিধি সদস্যের জন্য লড়েছেন ৮ জন প্রার্থী। এছাড়াও সংরক্ষিত ১ জন নারী সদস্যের জন্য লড়েছেন ২ জন প্রার্থী। ৮৮৯ জন ভোটারের মধ্যে ভোট সংগ্রহ হয়েছে ৭৬২টি। সদস্য পদে বিজয়ীরা হলো, ৫০২ ভোট পেয়ে প্রথম হয়েছেন ইয়াসিন মিয়া, ৪৫৯ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন জিয়াউর রহমান, ৩৭৩Read More


সরাইল ধর্মতীর্থ গনহত্যা দিবস পালিত

মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ ব্রাহ্মণবাড়িয়া সরাইলের কালিকচ্ছ ইউনিয়নের ধর্মতীর্থ এলাকার গনহত্যা দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (১৮ অক্টোবর) বিকেলে সরাইল নাসিরনগর লাখাই আঞ্চলিক মহাসড়কের কালিকচ্ছ ধর্মতীর্থ এলাকায় এই গনহত্যা দিবস পালিত হয়েছে। বিকেলে সরাইল উপজেলা প্রশাসন, সরাইল মুক্তিযোদ্ধা কমান্ড, স্থানীয় মুক্তিযোদ্ধা ও জনপ্রতিনিধিদের পক্ষথেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। এসময় সাবেক উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মাহফুজ আলী’র সঞ্চালনায় ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ইসমত আলী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক দুইবারের সাংসদ এডঃ জিয়াউল হক মৃধা। এছাড়াও বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহীদ খালিদ জামিল খান,Read More


জেলা পরিষদ নির্বাচন : ব্রাহ্মণবাড়িয়ায় ১০ কোটি টাকার ভোট বাণিজ্য

এক ভোট দুই লাখ টাকা। ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার সর্বোচ্চ রেট। আর এটি উঠেছে সরাইলে। সেখানে ৪ সদস্য প্রার্থী পাল্লা দিয়ে ভোট কিনেছেন। সাধারণ সদস্য প্রার্থী কয়েকজনের খরচ কোটি টাকা। ৫০ লাখ টাকা খরচ করেছেন আরও বেশ কয়েকজন প্রার্থী। নারী সদস্য প্রার্থীরাও কম যাননি। ভোটের লড়াইয়ে তাদেরও খরচ করতে হয়েছে ৪০/৪৫ লাখ টাকা। এর বাইরে কোনো কোনো প্রার্থী এলাকার প্রভাবশালী জনপ্রতিনিধি, নেতাদেরও টাকা দিয়েছেন। নির্বাচনী প্রচারের খরচাপাতি এই হিসাবের বাইরে। ভোট বাণিজ্যের এ বিষয়টিকে দুঃখজনক বলে মন্তব্য করেন সুশাসনের জন্য নাগরিক সুজনের সাধারণ সম্পাদক ড. বদিউল আলম মজুমদার।Read More


ব্যাপক আয়োজনে হবে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সম্মেলন, চলছে প্রস্তুতি

আগামী ২ নভেম্বর ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সম্মেলন সফল করার লক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে জেলা শিল্পকলা একাডেমিতে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামী লীগ সভাপতি ও সম্মেলন প্রস্তুতি কমিটির চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপির সভাপতিত্বে ও জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক মাহাবুবুল বারী চৌধুরী মন্টুর সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সহসভাপতি মো.হেলাল উদ্দিন, তাজ মো.ইয়াছিন, মুজিবুর রহমান বাবুল, জাতীয় পরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম ভূঞা, যুগ্ম-সম্পাদক গোলাম মহিউদ্দিন খান খোকন, সাংগঠনিক সম্পাদক এড.মাহবুবুল আলমRead More


কসবায় সাধারণ সদস্য পদে বিপুল ভোটে আবদুল আজিজের জয়

ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনের সাধারণ সদস্য পদে বিপুল ভোটে প্রতিদ্বন্দ্বি প্রার্থীকে পরাজিত করে প্রথমবারের মতো কোনো নির্বাচনে জয়লাভ করলেন কসবার যুবনেতা মোঃ আবদুল আজিজ। জেলা পরিষদের ৭ নম্বর সাধারণ ওয়ার্ডে (কসবা উপজেলা) তালা প্রতিক নিয়ে আবদুল আজিজ প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তিনি ৯১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মোঃ জহিরুল হক খাঁন হাতি প্রতিকে পেয়েছেন ৫১ ভোট। গত সোমবার (১৭ অক্টোবর) কড়া নিরাপত্তা ব্যবস্থা ও উৎসবমুখর পরিবেশে কসবা উপজেলা পরিষদ মিলনায়তনে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ইভিএমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে বেসরকারিভাবে প্রকাশিত ফলাফলে তিনি এ অভূতপূর্ব বিজয়Read More


নয়নের মাঝখানে সাইফুল … আবুল খায়ের টিটু

পুরো নাম মো. সাইফুল ইসলাম রিপন। আমরা ব্যাচম্যাটরা সাইফুল নামেই ডাকতাম। হ্যা, ডাকতাম। সাইফুল নেই আজ এক বছর হল। গত বছর ১৯ অক্টোবর চলে চিরতরে চলে যায় বন্ধু আমার। বন্ধুবিয়োগে কীভাবে শোকগাথা লিখতে হয় আমার জানা নেই। কিন্তু আমার বয়সী কোন বন্ধুবিয়োগ মেনে নেয়া, বিশ্বাস করা অত্যন্ত কঠিন। অবেলার সকল মৃত্যুই মেনে নেয়া কঠিন। সে কারণে সাইফুলের চলে যাওয়ার এক বছর পরও তার চলে যাওয়া আমার কাছে অবিশ্বাস্যই ঠেকে। কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে সাইফুলের সাথে আমরা ইংরেজি বিভাগে পড়তাম। সে থেকে পরিচয়। বন্ধুত্ব। নিপাট ভদ্র ছেলে সাইফুল ছিল বন্ধু অন্তপ্রাণ। আমরাওRead More


ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ নির্বাচনের নবীনগর উপজেলার ফলাফল

মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ নির্বাচনের নবীনগর উপজেলার ৮ নং কেন্দ্রে ফলাফল হলো, চেয়ারম্যান পদে আল মামুন সরকার (আনারস প্রতিকে) ১৮৬ ভোট, সফিকুল আলম (মোটর সাইকেল) ৯৭ ভোট। সদস্য পদে মো. নাছির উদ্দিন (অটোরিক্সা) ১৪৫ ভোট, আবুল হোসেন আজাদ (টিউবওয়েল) ৭৬ ভোট বোরহান উদ্দিন আহম্মেদ( তালা) ৫৮ ভোট, সফিকুল ইসলাম (সিলিং ফ্যান) ৩ ভোট। সংরক্ষিত আসনে (মহিলা) নুরুন্নাহার বেগম (মাইক) ১৩৩ ভোট, সনি আক্তার সূচি (ফুটবল) ১১৫ ভোট, মোছেনা বেগম (দোয়াত কলম) ২২ ভোট, শিউলী আক্তার (বই) ১৪ ভোট।


ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের নতুন চেয়ারম্যান আল মামুন সরকার

ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আল মামুন সরকার বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তিনি আনারস প্রতীকে ৮২২ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী শফিকুল আলম মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ৫৫৩ ভোট। ব্রাহ্মণবাড়িয়া জেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. জিল্লুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে সোমবার (১৭ অক্টোবর) সকাল ৯টা থেকে ৯টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। ভোটগ্রহণ চলে দুপুর ২টা পর্যন্ত। সবকটি কেন্দ্রেই ইভিএমের মাধ্যমে ভোট নেওয়া হয়েছে। ভোটগ্রহণ চলাকালে কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। ভোটকেন্দ্রের নিরাপত্তায় ৩৬২ জন পুলিশ সদস্যRead More


বিজয়নগরে এসিআই মটরস এর সোনালিকা ডে ও মতবিনিময় সভা

বিজয়নগর প্রতিনিধি :: প্রতিবছরের ন্যায় এবছরও ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সোনালিকা ট্রাক্টরের দিনব্যাপি ফ্রি সার্ভিসিং ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এসিআই মটরস-এর আয়োজনে শনিবার (১৪ অক্টোবর) উপজেলার ইছাপুরা ইউনিয়নের আড়িয়ল উচ্চ বিদ্যালয় মাঠে সোনালিকা ডে-২০২২ পালন উপলক্ষে ফ্রি সার্ভিসিং ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সোনালিকা ট্রাক্টরের কিশোরগঞ্জ রিজিয়নের কর্মকর্তা,কর্মচারীবৃন্দ, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও এসিআই মটরসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এবং সোনালিকা ট্রাক্টরের মালিকসহ ড্রাইভারগণ উপস্থিত ছিলেন। দিনব্যাপি ৭৫টি সোনালিকা ট্রাক্টরের ফ্রি সার্ভিসিং করার পাশাপাশি ড্রাইভার ও মালিকদের বিভিন্ন ধরনের খেলাধুলা ও পুরস্কার বিতরণ ও সম্মাননা সহ নানা কর্মসূচির মধ্যদিয়েRead More


আল মামুন সরকার জোর করে জয় ছিনিয়ে নিতে নানা অবৈধ তৎপরতা চালিয়ে যাচ্ছে_ শফিকুল আলম এমএসসি

ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের দাবীতে সংবাদ সম্মেলন করেছেন স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী শফিকুল আলম এমএসসি। শনিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্যে তিনি বলেন, আসন্ন নির্বাচনকে ঘিরে তার প্রতিদ্বন্ধি প্রার্থী আল মামুন সরকার জোর করে জয় ছিনিয়ে নিতে নানা অবৈধ তৎপরতা চালিয়ে যাচ্ছে। যা এখন ওপেন সিক্রেট। তিনি আরো অভিযোগ করে বলেন, ২০১৭ সালে জনপ্রতিনিধিদের ভোটে চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার আমাকে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থীর তকমা দিয়ে দলীয় পদ পদবী থেকে শুরু করে সকল রাজনৈতিকRead More


This site is protected by wp-copyrightpro.com