Main Menu

July, 2022

 

নবীনগরে নোয়াফের ঈদ পুনমিলর্নী ও নৌকা ভ্রমণ অনুষ্ঠিত

মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়া নবীনগরের একঝাঁক সাহসী অনলাইন এ্যাক্টিভিস্ট নিয়ে গঠিত “অনিয়ম যেখানে প্রতিবাদ সেখানে” স্লোগান কে বুকে ধারণ করা নবীনগর অনলাইন এ্যাক্টিভিস্ট ফোরামের আয়োজনে নৌকা ভ্রমণের মধ্য দিয়ে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ১৩ই জুলাই বুধবার সকাল ১১ টায় নবীনগর লঞ্চঘাট থেকে নৌকা ভ্রমণ শুরু হয়ে জেলা সদরের ভাদুঘর পার্কে মধ্যাহৃ ভোজের পর আলোচনা সভা শেষে রসুলপুর পার্কে এসে লটারির মধ্যে বিজয়ী ১০ জনকে পুরস্কার বিতরণ করে পূনরায় সন্ধ্যা ৮ টায় নবীনগর লঞ্চঘাটে এসে নৌকা ভ্রমণ শেষ হয়। এসময় সংগঠনের সভাপতি সফিকুল ইসলাম শফিক ও সাধারণ সম্পাদকRead More


সরাইলে এক মাদ্রাসার শিক্ষার্থীর আত্মহত্যা

মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার কালিকচ্ছ এলাকায় সুমাইয়া আক্তার মীম (১৪) নামে এক মাদ্রাসার শিক্ষার্থীর আত্মহত্যা করেছে বলে জানা গেছে। আজ বৃহস্পতিবার (১৪ জুলাই) সকালে উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের বারজীবিপাড়ার সেনপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। সে মৎস্যজীবি মোঃ রফিক মিয়া’র মেয়ে। কিশোরীর পরিবার সূত্রে জানা যায়, সকালে ঘুম থেকে উঠে সে আবার ঘুমাতে যায়। পরে তার কক্ষে গিয়ে দেখা যায়, সুমাইয়া তার নিজ কক্ষে গলায় ফাঁশ দিয়ে ঝুলে আছে। সে স্থানীয় মদিনাতুল ইসলাম মহিলা মাদ্রাসায় মেশকা (এস এস সি সমমান) শ্রেণীর ছাত্রী ছিলেন বলে জানায় পরিবারের লোকজন। খবর পেয়েRead More


সরাইলে সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের ৩য় মৃত্যু বার্ষিকী পালিত

মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ যথাযত মর্যাদায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে আজ বৃহস্পতিবার দুপুরে কালিকচ্ছ দলীয় কার্যালয়ে সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের ৩য় মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। উপজেলা জাতীয় পার্টির সভাপতি হুমায়ুন কবির’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এমদাদুল হক সালেক’র সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সরাইল-আশুগঞ্জ আসনের সাবেক দুইবারের সাংসদ এডঃ জিয়াউল হক মৃধা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অরুয়াইল ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন ভুইয়া, কালিকচ্ছ ইউপি চেয়ারম্যান মোঃ ছায়েদ হোসেন প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জিয়াউল হক মৃধা বলেন, সাবেক রাষ্ট্র নায়ক হুসেইন মুহম্মদRead More


সরাইলে চাইনিজবার প্রীতি মিনি ফুটবল টুর্নামেন্টের খেলা

মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ “মাদক ছেড়ে, খেলতে চল” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা চুন্টা ইউনিয়নে মঙ্গলবার বিকালে করাতকান্দি ইয়ং জেনারেশন উদ্যোগে চাইনিজবার প্রীতি মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা করাতকান্দি বাগান বাড়ি সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়েছে। । ফাইনাল টুর্নামেন্টে সাংবাদিক সামছুল হকের সঞ্চালনায় চুন্টা ইউনিয়নের বিশিষ্ট সমাজসেবক হাজী ইকরাম আলীর সভাপতিত্বে ফাইনাল এ টুর্নামেন্টে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটি প্রধান যুগ্ম মহাসচিব এড. আব্দুল হামিদ (ভাসানী)। বিশেষ অতিথি ছিলেন সরাইল টেলিভিশন জার্নালিস্ট এসোশিয়েশনের সভাপতি মোহাম্মদ শফিকুর রহমান, সাধারণ সম্পাদক মোহাম্মদ মাসুদ। অন্যণ্য অতিথির মধ্যে উপস্থিত ছিলেনRead More


শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট ভোট হবে ২০ জুলাই, জরুরি অবস্থা জারির পর ঘোষণা স্পিকারের

বুধবার ভোরে কলম্বো থেকে পালিয়ে মলদ্বীপের ভেলানা বিমানবন্দরে পৌঁছন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে। জনরোষ এড়াতে দেশ ছেড়ে পালিয়েছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে। প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিঙ্ঘে অস্থায়ী প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেও বিক্ষোভকারীদের একাংশের হুমকির শিকার তিনিও। এই পরিস্থিতিতে আগামী ২০ জুলাই নয়া শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচন হবে বলে বুধবার জানিয়েছেন সে দেশের পার্লামেন্টের স্পিকার য়ুপা অবেবর্ধনে। প্রেসিডেন্ট গোতাবায়া দেশ ছাড়ার পর বুধবারই জরুরি অবস্থা জারি হয়েছে শ্রীলঙ্কায়। অশান্তি ঠেকাতে রাজধানী কলম্বো-সহ বেশ কিছু এলাকায় নানা বিধিনিষেধ জারি করেছে পুলিশ। যদিও তা উপেক্ষা করেই চলছে বিক্ষোভ। গোতাবায়া শ্রীলঙ্কা ছেড়ে মলদ্বীপে আশ্রয় নিয়েছেন বলেRead More


নবীনগরে ঈদ পূনর্মিলনী অনুষ্ঠানে তৃনমূল নেতা-কর্মীরা এমপি বুলবুলকে আওয়ামীলীগের সভাপতি দেখতে চায়

মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি: ব্রা‏হ্মণবাড়িয়ার ৫ নবীনগরের সংসদ সদস্য মো. এবাদুল করিম বুলবুল কে আসন্ন উপজেলা আওয়ামীলীগের সভাপতি হিসেবে দেখতে চায় বলে ঘোষণা দিয়েছেন উপজেলার তৃনমূল আওয়ামীলীগের নেতা-কর্মীরা। আজ ১২ জুলাই মঙ্গলবার নবীনগর উপজেলা পরিষদ অডিটরিয়ামে অনুষ্ঠিত ঈদ পূনর্মিলনী অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতা-কর্মীরা তাদের শুভেচ্ছা বক্তব্যে এসব কথা বলেন। ঈদ পূনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগরের সংসদ সদস্য মো. এবাদুল করিম বুলবুল। নবীনগর উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি এড. সুজিত কুমার দেবের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়াম্যান মো. মনিরুজ্জামান মনির, জেলাRead More


নবীনগর প্রেক্লাবের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও সাংবাদিক আরজুকে সংবর্ধনা প্রদান 

মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি :: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে আজ সোমবার সন্ধ্যায় প্রেসক্লাবে  ঈদ পুনর্মিলনী আড্ডা ও নবীনগরের কৃতি সন্তান  ব্রাহ্মণবাড়িয়া  প্রেসক্লাবের সাবেক সভাপতি,  বিটিভি ও দৈনিক ইত্তেফাকের ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি মোঃ আরজু মিয়া,  বসুন্ধরা মিডিয়া অ্যাওয়ার্ড ২০২১ অর্জন করায় নবীনগর প্রেসক্লাবের পক্ষ থেকে  সংবর্ধনা দেওয়া হয়েছে। প্রেসক্লাব সভাপতি জালাল উদ্দিন মনিরের  সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আবু কামাল খন্দকার , নবীনগর মহিলা কলেজের অধ্যক্ষ ও প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কান্তি কুমার ভট্টাচার্য্য, প্রেসক্লাবের সহ-সভাপতি তাজুল  ইসলাম চৌধুরী,  প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক Read More


সরাইলের ধর্মতীর্থ এলাকায় দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

মোহাম্মদ মাসুদ, সরাইল। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ঈদের দ্বিতীয় দিনে ধর্মতীর্থ হাওর এলাকায় দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। বিকেল গড়িয়ে সন্ধ্যা তাও রাস্তায় প্রচন্ড জ্যাম হাজার হাজার দর্শনার্থী। সরাইল নাসিরনগর লাখাই আঞ্চলিক সড়কের সরাইল বিজিবি সদর দপ্তরের প্রথম গেইট থেকে শুরু করে ধর্মতীর্থ ব্রিজ পর্যন্ত রাস্তায় প্রচুর যানযট। ঈদের ছুটিতে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন উপজেলা ছাড়াও ভৈরব নরসিংদী থেকে মানুষ ঘুরতে আসে সরাইলের ধর্মতীর্থ ।হাফেজ আলী নেওয়াজ, ইব্রাহিম মৃধা ও জিহাদ আহমেদ নামের তিন বন্ধু মিলে সেখানে প্রথমবারের মতো গড়ে তুলছেন আধুনিক মানের একটি রিসোর্ট ও রেস্টুরেন্ট। তিন বন্ধু মিলে গড়ে তুলেছেন ওই রিসোর্টটি।Read More


নবীনগরে দুই হাজার দুস্থ ও অসহায়দের মাঝে দায়েমী ফাউন্ডেশনের কুরবানির গোস্ত বিতরণ

মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মিনহাজ ওয়েলফেয়ার ফাউন্ডেশন (ইউকে) কর্তৃক আয়োজিত দায়েমী ফাউন্ডেশনের পরিচালনায় প্রতিবছরের মতো দুস্থ ও অসহায়দের মাঝে কুরবানির গোস্ত বিতরণ করা হয়েছে। সোমবার দিনব‍্যপি দায়েমীয়া দরবার শরীফের প্রাঙ্গণে উপজেলার ইব্রাহিমপুর, জাফরপুর, কড়ইবাড়ি, কাঠালিয়া, কাজেল্লা, চুওরিয়া, জগন্নাথপুর, টিয়ারা, নবীনগর পশ্চিম ইউনিয়নের চিত্রি গ্রামের কান্দার পাড়া, দড়ি লাপাং ও পার্শ্ববর্তী মুরাদনগর উপজেলার বলিঘর, সাহেবনগর, কুড়াখাল এলাকার বাছাইকৃত দুই হাজার দুস্থ ও অসহায় পরিবারের মাঝে কুরবানির গোস্ত বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, দায়েমী ফাউন্ডেশনের চেয়ারম্যান হযরত শাহ সুফি সৈয়দ ফয়েজী মোহাম্মদী আহম্মদ উল্লাহ, সহ-সভাপতি নোমান চৌধুরী, সমন্বয়কারীRead More


নবীনগরে মেঘনার ভাঙ্গনে নিঃস্ব আসহায় পরিবার গুলোর সাথে ঈদ করলেন ইউএনও একরামুল ছিদ্দিক

মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি: ব্রা‏হ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার মেঘনার তীরবর্তী পশ্চিম ইউনিয়নের চিত্রীগ্রামের কান্দারপাড়া, চরলাপাং ও দড়ি লাপাং গ্রামের বাড়ি-ঘর মেঘনা নদী গর্ভে বিলিন হয়ে যাওয়া ২শ অসহায় পরিবারের সাথে ঈদ উদযাপন করলেন উপজেলা নির্বাহী অফিসার একরামুল ছিদ্দিক। আজ রবিবার সারা দিন তিনি ভাঙ্গন কবলিত অসহায় পরিবার গুলির মাঝে ঈদের কুরবানীর মাংস,চাল-ডাল,তেল, ও বিভিন্ন খাদ্যসামগ্রী সহ নগদ অর্থ বিলি করেন। অসহায় পরিবার গুলি উপজেলা নির্বাহী অফিসার একরামুল ছিদ্দিকের এই উপহার পেয়ে আবেগ আপ্লুত হয়ে পরেন। এসময় স্থানীয় নদী ভাঙ্গণে নিঃস্ব আসহায় মানুষগুলি জানান, মেঘনার ভাঙ্গণে আমাদের সব কিছু শেষ হয়ে গেছে।Read More


This site is protected by wp-copyrightpro.com