July, 2022
নবীনগরে মুজিব বর্ষ উপলক্ষে ঘর পেলেন ৫৫ টি ভূমিহীন ও গৃহহীন পরিবার
মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি:মুজিব বর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ভূমিহীন ও গৃহহীনদের জমিসহ ঘর নির্মাণ কর্মসূচির আওতায় ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বীরগাঁও,কৃষ্ণনগর ও লাউর ফতেহপুর ইউনিয়নের ৫৫ পরিবার জমিসহ ঘর পেয়েছেন। এ নিয়ে এ উপজেলায় মোট ৬২০ টি গৃহহীন পরিবার প্রধানমন্ত্রীর এই উপহার পেলেন। গতকাল বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন করার পর পরই নবীনগর উপজেলা পরিষদ কনফারেন্স রুমে উপস্থিত ৫৫ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষে জমির দলিল ও ঘর হস্তান্তর করেন, উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামানRead More
নবীনগরে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় এক অনুকরণীয় সম্প্রীতি সভা অনুষ্ঠিত
মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখার লক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত৷ আজ মঙ্গলবার দুপুরে নবীনগর উপজেলা পরিষদ কনফারেন্স রোমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার একরামুল ছিদ্দিক। এসময় শান্তি ও সম্প্রীতি বজায় রাখার আহবান জানিয়ে বক্তব্য রাখেন, নবীনগর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এডভোকেট সুজিত কুমার দেব, সহকারী কমিশনার (ভূমি) মোশারফ হোসাইন, নবাগত ইন্সপেক্টর (তদন্ত) মো. সোহেল, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সামসুল আলম, পূজা উদযাপন পরিষদ সভাপতি অজন্ত কুমার ভদ্র, অধ্যক্ষ এনামুল হক কুতুবী, অধ্যক্ষ মাওলানা রফিকুল ইসলাম, সিনিয়র সাংবাদিক গৌরাঙ্গ দেবনাথRead More
নবীনগরে সালিশি বৈঠকে সংঘর্ষে আহত আরও একজন মারা গেছেন
মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বড়াইল ইউনিয়নের মেরাতুলি গ্রামে সালিশকারকদের উপর হামলার ঘটনায় আহত মেরাতুলি গ্রামের সফর আলীর ছেলে আরাফাত (২০) নামের আরও একজন মারা গেছেন। সোমবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে এ ঘটনায় রোববার ভোরে বল্লমের আঘাতে মেরাতুলি গ্রামের মালেক সর্দারের ছেলে শাহ আলম (৪২) নামের এক ব্যক্তি নিহত হন। এ নিয়ে ওই হামলায় দুজনের মৃত্যু হলো। এদিকে দুই মৃত্যুর ঘটনায় গোটা গ্রাম মানুষ শুন্য হয়েছে গেছে। প্রতিটি বাড়ির ঘরে ঝুলছে তালা। গ্রামে টহল দিচ্ছে পুলিশ। সরেজমিনে জানা যায়, মেরাতুলিRead More
সরাইলে যুমনা গ্রপের প্রয়াত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম এর দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে , মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
মোহাম্মদ মাসুদ, সরাইল। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে যুগান্তর স্বজন সমাবেশ, আলোচনা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় দৈনিক যুগান্তরের সরাইল প্রতিনিধি মোঃ মুরাদ খান এর উদ্যোগে উপজেলার কাটানিশার বাজার সংলগ্ন মুরাদ খান গণ পাঠাগার মিলনায়তনে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। সরাইল প্রেসক্লাবের সভাপতি মোঃ আইয়ুব খানের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুইবারের সাবেক এমপি জাপা নেতা এডভোকেট জিয়াউল হক মৃধা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোঁয়াগাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মনসুর আহমেদ, সরাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহবুব খান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন যুগান্তর পত্রিকার সরাইলRead More
এসএসসি শুরু ১৫ সেপ্টেম্বর, এইচএসসি নভেম্বরে
বন্যার কারণে স্থগিত হওয়া এসএসসি পরীক্ষা আগামী ১৫ সেপ্টেম্বর শুরু হবে। আর এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে নভেম্বরে। আজ এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। রোববার (১৭ জুলাই) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে শিক্ষামন্ত্রী বলেন, সিলেটে বন্যার কারণে এসএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছিল। বর্তমানে বন্যার সার্বিক পরিস্থিতি উন্নতির দিকে আছে। যদিও সিলেট অঞ্চলে এখনও কিছু শিক্ষাপ্রতিষ্ঠান বন্যার্তদের আশ্রয়স্থল হিসেবে ব্যবহৃত হচ্ছে। তিনি বলেন, আমরা আশা করছি এ মাসের শেষ নাগাদ আশ্রয়কেন্দ্রগুলোকে পরীক্ষার কেন্দ্র হিসেবে ব্যবহার উপযোগী করা হবে। কিছু এলাকায় বন্যারRead More
নবীনগরে সালিশি সভায় কথা-কাটাকাটির জেরে বল্লমের আঘাতে নিহত ১
মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় সালিশি সভায় বাকবিতন্ডার জেরে বল্লমের আঘাতে শাহ আলম (৩৫) নামে এক ফার্নিচার ব্যবসায়ী নিহত হয়েছেন। রোববার (১৭ জুলাই) ভোরে ঢাকা মেডিকেল হাসপাতালে তাকে মৃত ঘোষণা করা হয়। নিহত শাহ আলম উপজেলার বড়াইল ইউনিয়নের মৃত মালেক সরদারের ছেলে। নিহতের চাচাতো ভাই কামাল মিয়া অভিযোগ করে বলেন, শুক্রবার স্থানীয় জাহের মিয়ার ছেলে বাহার মিয়া ও সফর মিয়ার ছেলে আরাফাতের মধ্যে ঝগড়া হয়। বিষয়টি মীমাংসা করতে শনিবার রাতে এলাকার জাহের মিয়ার উঠানে সালিশি সভা হয়। সালিশে জিয়া নামে একজন না আসায়, সভায় উপস্থিত শাহ আলম এরRead More
নবীনগরে এক শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ চুরি
মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পাইলট উচ্চ বিদ্যালয়ের সন্মানিত শিক্ষক মরহুম আব্দুল লতিফের নবীনগর পৌর এলাকার ৪নং ওয়ার্ডের বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা সংগঠিত হয়েছে। গতকাল শুক্রবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। জানা যায়, বাড়িতে থাকা মরহুম লতিফ মাষ্টারের মেয়ের জামাই বশির শিকদারের ২০ ভুড়ি স্বর্ণ ও নগদ সারে ৩ লাখ টাকা সহ একটি মোবাইল ফোন বাড়ির জানালার গ্রিল ভেঙ্গে ঘরে ডুকে ষ্টীলের আলমারির তালা ভেঙ্গে ২০ ভুড়ি স্বর্ণ ও নগদ সারে ৩লাখ টাকা নিয়ে যায় দুর্ধর্ষ চুরের দল। বাড়ির মালিক আব্দুল লতিফ মাষ্টারের মেয়ের জামাই বশির শিকদার জানান, আমারRead More
ব্রাহ্মণবাড়িয়ায় কার-সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৪
ব্রাহ্মণবাড়িয়ায় প্রাইভেটকার ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। শনিবার ১৬ জুলাই দুপুর সাড়ে ১১ টায় কুমিল্লা-সিলেট মহাসড়কের উজানিসার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় অটোরিকশার চার যাত্রী আহত হয়েছেন। নিহতরা হলেন, সিএনজির চালক চাঁন বাদশা (৫০) ও জেলার কসবা উপজেলার খাড়েরা ইউনিয়নের আব্দু মিয়ার ছেলে বিল্লাল হোসেন (৪৫)। খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুখেন্দু বসু ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, একটি প্রাইভটকার কুমিল্লার দিকে যাচ্ছিল। পথিমধ্যে উজানিসার এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকসার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজির চালক সহ সবাই আহত হন। তাদেরকেRead More
“জাতীয় পার্টি করতে হলে, জিএম কাদেরের নেতৃত্বে করতে হবে:: এড. আব্দুল হামিদ খান (ভাসানী)
মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ যথাযত মর্যাদায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে চুন্টা সেনবাড়ির সামনে বৃহস্পতিবার বিকালে সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের ৩য় মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। উপজেলার চুন্টা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি হাজী বাহার মিয়ার সভাপতিত্বে ও চুন্টা ইউনিয়ন যুব সংহতির সভাপতি অসিম দেবের সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটি প্রধান যুগ্ম মহাসচিব এড. আব্দুল হামিদ খান (ভাসানী)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অরুয়াইল ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন ভুইয়া, প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এড. আব্দুল হামিদ বলেন, সাবেক রাষ্ট্র নায়ক হুসেইনRead More
নবীনগরে বিপুল পরিমান ইয়াবা সহ মাদক সম্রাট লিটন দেব ও তার স্ত্রী গ্রেপ্তার
মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কুখ্যাত মাদক ব্যবসায়ী লিটন দেব কে আবারো বিপুল পরিমন ইয়াবা ট্যাবলেট সহ আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে নবীনগর পৌরএলকার মধ্যপাড়া তার নিজ বাড়ি থেকে লিটন দেব(৪৬) ও তার স্ত্রী মনিরাণী দেব(৪০) সহ আরেক মাদক ব্যবসায়ী মাইনুল ইসলাম(৩০) কে মাদক বেচা-কেনা করার সময় আটক করেন পুলিশ। নবীনগর থানা সূত্রে জানা যায়, কুখ্যাত মাদক ব্যবসায়ী লিটন দেবের বিরুদ্ধে নবীনগর থানায় ১৫টি ও তার স্ত্রীর মনি রাণী দেবের বিরুদ্ধে ৭টি মাদকের মামলা রয়েছে। তার মধ্যে একটি মাদকের মামলার ওয়ারেন্ট আসায় লিটন দেবের বাসায় বৃহস্পতিবার রাতেRead More



















