May, 2022
কালিকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন সম্পন্ন
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার ” কালিকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয়” এর ম্যানেজিং কমিটির নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। বুধবার (১৮ মে) সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সাধারণ অভিভাবক সদস্য পদে ৬ জন প্রতিদ্বন্দীতা করেন। এদের মধ্যে ৪ জন নির্বাচিত হয়েছেন। সাধারণ অভিভাবক সদস্য পদে নির্বাচিতরা হলেন মোঃ আইয়ুব খান, অহিদুজ্জামান লস্কর, মোশারফ হোসেন ও কামরুজ্জামান সজল। এছাড়া সংরক্ষিত মহিলা সদস্য পদে দিপু দেব বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচনে প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন সরাইল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সহিদ খালিদ জামিল খান।
আগামী ২০মে শুভ উদ্বোধন করবেন এমপি এবাদুল করিম বুলবুল
নবীনগর পৌরবাসীর কাঙ্খিত ড্রাম্পিং ষ্টেশন উদ্বোধনের অপেক্ষায়
মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর বাসীর বহুল কাঙ্খিত স্যানিটারী ল্যান্ডফিল্ড ও পায়ঃ বর্জ্য পরিশোধানাগার ড্রাম্পিং ষ্টেশন উদ্বোধনের অপেক্ষোয়। লক্ষাধীক মানুষেল জনদূর্ভোগ লাগবে প্রায় ৮ কোটি ৫০ লক্ষ টাকা ব্যায়ে নির্মিত হয়েছে এ ড্রাম্পিং ষ্টেশন। যা আগামী ২০মে উদ্বোধন করবেন স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ এবাদুল করিম বুলবুল। এতদিন ডাম্পিং স্টেশন চালু না হওয়ায় যত্রতত্র ময়লা আবর্জনা ফেলছিল নবীনগর পৌরসভা। শহরের বাসা বাড়ি ও প্রতিষ্ঠানের বর্জ্য সংগ্রহ করে তা তিতাস ও বুড়ি নদীর পাড়ে ফেলে নদীকে বানানো হচ্ছে ময়লার ভাগাড়। এতে করে যেমন হুমকির মুখে পড়ছে পরিবেশ তেমনি দুর্ভোগে পড়ছেRead More
বিজয়নগরে ৩দিন ব্যাপী ভূমি ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ শুরু
বিজয়নগর প্রতিনিধি::স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আওতায় উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের অধীনে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় ই মিউটেশন অনলাইন ভূমি উন্নয়ন কর সংগ্রহ এবং ভূমি ব্যবস্থাপনা বিষয়ে ৩ দিন ব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে। মঙ্গলবার (১৭ মে) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার সহকারী কমিশনার ভূমি এর কার্যালয়ের কারিগরি তত্ত্বাবধানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও জাইকার অর্থায়নে উপজেলা পরিষদ এ কর্মশালার আয়োজন করেন। অনলাইনে ই-নামজারি ও ভূমি সেবা বিষয়ে অবহিতকরন কর্মশালার প্রথম দিনে উপস্থিত থেকে ভূমি ব্যবস্থাপনা বিষয়ে আলোচনা করেন বিজয়নগর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রাবেয়া আসফার সায়মা। প্রশিক্ষণে প্রকল্প অফিসারRead More
সরাইলে বঙ্গবন্ধু ও “বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট- বালক, বালিকা (অনূর্ধ্ব-১৭)এবং “বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণি অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে শেখ রাসেল স্টেডিয়ামে বালক, বালিকাদের এ খেলা অনুষ্ঠিত হয়েছে। বিপুল উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে শিক্ষার্থীরা এই টুর্নমেন্টের ফাইনাল খেলা সরাইল ইউনিয়ন পরিষদের বালিকাকে হারিয়ে পানিশ্বর ইউনিয়ন পরিষদের বালিকা দল ০-২ গোলে ও শাহবাজপুর বালককে হারিয়ে নোয়াগাও বালক দল ০-১ বিজয়ী হয়েছে। টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর । উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ভারপ্রাপ্ত) সহকারী কমিশনারRead More
ব্রাহ্মণবাড়িয়া পৌর বিএনপি’র ৬নং ওয়ার্ডের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আরও সুসংহত করার লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া পৌর বিএনপি’র আওতাধীন বিভিন্ন ওয়ার্ড পুনঃগঠিত করা হচ্ছে। এরই অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার ৬নং ওয়ার্ড বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে দক্ষিণ পৈরতলার শেখ জালাল মাজার এলাকায় এই সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক জিল্লুর রহমান। সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক ও সাবেক কমিশনার হাবিবুর রহমান হাবু’র সভাপতিত্বে এতে প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা (কচি)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য জহিরুল হক খোকনRead More
ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ইমারত নির্মাণ অনুমোদন ও ভবনের গুণগতমান নিশ্চিতকরণ কমিটির সভা অনুষ্ঠিত
ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ইমারত নির্মাণ অনুমোদন ও ভবনের গুণগতমান নিশ্চিতকরণ কমিটির সভা গতকাল সোমবার সকাল ১১টায় পৌরসভার অস্থায়ী কার্যালয়ের মেয়র কক্ষে অনুষ্ঠিত হয়েছে। পৌর মেয়র মিসেস নায়ার কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আঃ কুদ্দূস, পরিবেশ অধিদপ্তর প্রতিনিধি সহকারী পরিচালক বিসল চক্রবর্তী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স প্রতিনিধি মোঃ তৌফিকুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার শহর পরিকল্পনাবিদ জান্নাতুল ফেরদৌস আরা, বাংলাদেশ ইন্সটিটিউট অব প্ল্যানার্স প্রতিনিধি অধ্যাপক ড. আদিল মুহাম্মদ খান, ইন্সটিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অব বাংলাদেশ প্রতিনিধি মোঃ ইখতেশামুল কামাল। সভা সঞ্চালনা করেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃRead More
নবীনগরে পচা মাংস বিক্রির অভিযোগে কসাইকে কারাদণ্ড
মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পচা মাংস বিক্রির অভিযোগে আকরাম মিয়া (৩৮) নামের এক কসাইকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে আরও পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। সোমবার (১৬ মে) দুপুরে নবীনগর পৌর বাজারে অভিযান চালিয়ে এ আদেশ দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোশারফ হোসেন। আকরাম নবীনগর পৌরসভার উত্তর পাড়ার সৈয়দ আহমেদের ছেলে। মোশারফ হোসেন জানান, অভিযান চলাকালে এক ব্যবসায়ীর কাছে থাকা মাংস খাওয়ার অনুপযোগী বলে জানান ভ্যাটেনারি সার্জন। পরে মাংস বিক্রেতা অপরাধ স্বীকার করায় তাকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একইRead More
সরাইল মহিলা কলেজের সভাপতি, মাহফুজ আলী
মোহাম্মদ মাসুদ, সরাইল। সরাইল মহিলা কলেজের নির্বাহী কমিটির সভাপতি হলেন রাজনৈতিক ব্যক্তিত্ব ও সমাজসেবক মাহফুজ আলী। গত ১৪ এপ্রিল শনিবার কলেজের প্রতিষ্ঠাতাদের এক সভায় সর্বসম্মতিক্রমে তাঁকে দায়িত্ব বুঝিয়ে দিয়েছেন সাবেক সভাপতি মো. আইয়ুব খান। সরাইল মহিলা কলেজের অন্যতম প্রতিষ্ঠাতা মাহফুজ আলী উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক আহবায়ক ও আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। কলেজ সূত্র জানায়, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, কুমিল্লা-এর কলেজ পরিদর্শক প্রফেসর জহিরুল ইসলাম পাটোয়ারী স্বাক্ষরিত ৫ সদস্যের ওই কমিটির অনুমোদন হয় গত ২৭ এপ্রিল বুধবার। কলেজ কর্তৃপক্ষ পত্র পেয়েছেন ১২ মে বৃহস্পতিবার। শনিবার বিকেলে প্রথম সভায় সাবেকRead More
ত্রিপুরার মুখ্যমন্ত্রী পদে শপথ মানিক সাহার, অনুষ্ঠানে শেষে হাজির বিজেপির বিদ্রোহীরা
ডেস্ক ২৪:: ত্রিপুরায় মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন মানকি সাহা। বিপ্লব দেব মুখ্যমন্ত্রী পদে ইস্তফার পরদিনই নতুন মুখ্যমন্ত্রী পেয়ে গেল ত্রিপুরা। রবিবার নতুন মুখ্যমন্ত্রী শপথ গ্রহণের সময় হাজির ছিলেন না উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেব বর্মন ও বিদ্রোহী মন্ত্রী রামপ্রসাদ পাল। তাঁরা অনুষ্ঠানে শেষে হাজির হন। ফলে শপথ অনুষ্ঠানে কাঁটা রয়েই গেল। বিজেপির দাবি, সমস্যা মিটে গিয়েছে। কোনও বিদ্রোহ নেই। শনিবার হঠাৎ করেই ত্রিপুরা মুখ্যমন্ত্রী বিপ্লব দেব ইস্তফা দেন। তিনি নিজেই রাজ্যপালকে লেখা এক লাইনের চিঠিতে জানিয়ে দেন, তিনি মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দিচ্ছেন। পরে সাংবাদিকদের প্রশ্নেকর উত্তরে তিনি জানান, ত্রিপুরার বিধানসভা নির্বাচনের আগেRead More
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর সোনার বাংলার স্বপ্ন বাস্তবায়নে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে- এবাদুল করিম বুলবুল এমপি
মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধিঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সোনার বাংলার স্বপ্ন দেখেছিলেন। তারই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর সোনার বাংলার স্বপ্ন বাস্তবায়নে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।২০৪১ সনে বাংলাদেশ উন্নত দেশে পরিণত হবে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সলিমগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এবাদুল করিম বুলবুল এমপি ।আজ রবিবার দুপুরে অত্র বিদ্যালয় প্রাঙ্গনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি দেওয়ান আবতাবুল আলমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লাRead More



















