Main Menu

May, 2022

 

সরাইলে ট্রাক চাপায় পথচারীর মৃত্যু

মোহাম্মদ মাসুদ, সরাইল। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ঢাকা সিলেট মহাসড়কের শাহবাজপুর এলাকায়  মাটি ভর্তি ট্রাকের চাপায় অমূল্য কর (৭০) নামের এক পথচারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।   শুক্রবার ( ২০ মে ) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার শাহবাজপুর ১নম্বর গেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত অমূল্য কর (৭০) উপজেলার শাহবাজপুর ইউনিয়নের শাহবাজপুর দীঘির পাড় পশ্চিম পাড়া এলাকার প্রকাশ কর’র ছেলে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরস  জানায়, সকালে অমুল্য কর (৭০) নিজ বাড়ী হইতে শাহবাজপুর বাজারে যাওয়ার পথে সিলেটগামী একটি ট্রাক (ঢাকা মেট্রোঃ -ট-২২-১২৮২) গাড়িটির অজ্ঞাতনামা চালক বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে যাচ্ছিলেন। এসময় অমুল্য কর রাস্তার পাশRead More


নবীনগর পৌরসভার ডাম্পিং ষ্টেশনের শুভ উদ্বোধন করলেন এমপি এবাদুল করিম বুলবুল

মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি:অবশেষে বর্জ্য থেকে মুক্তি পেতে যাচ্ছে নবীনগর পৌরবাসী। আজ ২০ মে শুক্রবার বিকেলে নবীনগর পৌর এলাকায় কনিকাড়া ব্রিজ সংলগ্ন নব নির্মিত ডাম্পিং ষ্টেশনের শুভ উদ্বোধন করলেন ব্রাহ্মণবাড়িয়া ৫ নবীনগরের সংসদ সদস্য মোহাম্মদ এবাদুল করিম বুলবুল। জানা যায়,জমি অধিক গ্রহন সহ প্রায় সারে ৮কোটি টাকা ব্যয়ে এই নবীনগর পৌর বাসীর কাঙ্খিত এই ডাম্পিং ষ্টেশনটি নির্মান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া ৫ নবীনগরের সংসদ সদস্য মোহাম্মদ এবাদুল করিম বুলবুল,উপজেলা চেয়ারম্যান মো. মনিরুজ্জামন মনির,পৌর মেয়র এড.শিব শংকর দাস,ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেক সহ আরো অনেকেই। এ সময় সংসদRead More


সরাইলের শ্রেষ্ঠ অধ্যক্ষ- মোখলেছুর রহমান 

মোহাম্মদ মাসুদ,সরাইল।।জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ উপলক্ষে এ বছর ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হয়েছেন মো.মোখলেছুর রহমান।তিনি সরাইল হাওরাঞ্চলের আলোর শিখা নামে পরিচিত আবদুস সাত্তার ডিগ্রি কলেজের অধ্যক্ষ। এর আগেও তিনি এ উপজেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ হয়েছিলেন। বৃহস্পতিবার সন্ধ্যায় সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা  (ভারপ্রাপ্ত) ও উপজেলা পর্যায়ে জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন কমিটির আহ্বায়ক ফারহানা নাসরিন এবং সরাইল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও একই কমিটির সদস্য সচিব খালেদ জামিল খান স্বাক্ষরিত পত্রে এ তথ্য জানা গেছে। ২০১৪ সালের ৩ নভেম্বর তিনি অরুয়াইল আবদুস সাত্তার ডিগ্রি  কলেজের অধ্যক্ষ হন। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা খালেদ জামিল খানRead More


সরাইলে ঝড়ে মেঘনা নদীতে মালবাহী নৌকা ডুবি

মোহাম্মদ, মাসুদ,   সরাইল।। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ঝড়ের কবলে পড়ে মেঘনা নদীতে মাজু মাঝি নামের মালবাহী একটি স্টিলবডি নৌকা  ডুবে গেছে। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার পানিশ্বর ও নরসিংপুর এলাকার মাঝামাঝি মেঘনা নদীর পূর্বপাড়ে ট্রলারটি ডুবে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, ভৈরব বাজার থেকে মালামাল নিয়ে ট্রলারটি ভৈরবঘাট থেকে ছেড়ে ব্রাক্ষণবাড়ীয়ার সরাইল উপজেলার অরুয়াইল বাজারের উদ্দেশে যাওয়ার সময় বৈশাখী ঝড়ের কবলে পড়ে ডুবে যায়। নৌকার পরিচালক উপজেলার অরুয়াইল গ্রামের বাসিন্দা আলী মিয়া জানায়, ভৈরব বাজার থেকে সরাইল উপজেলার অরুয়াইল বাজার ব্যবসায়ীদের মালামাল নিয়ে আজ বিকেলে ট্রলারটি ভৈরব বাজার ঘাট থেকে ছেড়ে নরসিংপুর এলাকারRead More


নবীনগরে ভুয়া সেনা সদস্য গ্রেপ্তার

মিঠু সূত্রধর পলাশ,  নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া নবীনগর পৌর সদর বাজারের   অগ্রণী  ব্যাংকের নিচ তলা থেকে ভুয়া সেনা সদস্য পরিচয় দিয়ে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগে এক প্রতারককে আটক করেছে পুলিশ। গ্রেপ্তার কৃত মোঃ মনির মিয়া (৩০) নেত্রকোনা জেলা সদর উপজেলার নাগড়া গ্রামের আব্দুর রহমানের ছেলে। প্রতারক মনির মিয়ার বিরুদ্ধে বাদী হয়ে গতকাল বৃহস্প্রতিবার বিকেলে নবীনগর থানায় মামলা করেন নবীনগর সোহাতা গ্রামের হেলাল মিয়ার স্ত্রী বিলকিস বেগম। পুলিশ ও বাদী সূত্রে জানাযায়,গত ১২ মে বৃহস্প্রতিবার বাদী বিলকিস ও তার ফুফু নিলুফা বেগম নবীনগর আসে স্বর্ণ বিক্রয় করতে। স্বর্ণের দোকানে তাদের স্বর্ণ বিক্রয় করতেRead More


ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশের উদ্যোগে ৬০০ পরিবারের মাঝে জরুরী খাদ্য সহয়তা প্রদান

ওয়ার্ল্ড কনসার্নের (বাংলাদেশ) সমন্বিত উন্নয়ন প্রকল্পের আওতায় ৬০০ টি কোভিড-১৯ ও ক্ষতিগ্রস্থ হতদরিদ্র পরিবারের মাঝে জরুরী খাদ্য সহয়তা প্রদান করা হয়েছে। বুধবার সকালে সুহিলপুর রফিক মাষ্টার বাড়িস্থ ওয়ার্ল্ড কনসার্ন অফিস প্রাঙ্গণে “কোভিড-১৯ এ ক্ষতিগ্রস্থ পরিবার সমূহেরজন্য জরুরীখাদ্য সহয়তা শীর্ষক এক অনুষ্ঠানের আয়োজন করা হয় । এসময় সুহিলপুর ইউনিয়নের তিনটি গ্রাম-হিন্দুপাড়া, পারুলিয়াপাড়া, উত্তরসুহিলপুরগ্রামের ৬০০ টি কোভিড-১৯ ও ক্ষতিগ্রস্থ হতদরিদ্র পরিবারের মাঝে জরুরী খাদ্য সহয়তা প্রদান করা হয়। প্রতিটি পরিবারকে ২০ কেজিচাল, ১ কেজি মসুর ডাল, ১ কেজি লবণ, ২ কেজি পেঁয়াজ ও ২ কেজি আলু প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথিRead More


বিদেশে সুনামের পর বাংলা টিভি বাংলাদেশে জনপ্রিয় হয়ে উঠেছে

ব্রাহ্মণবাড়িয়ায় বাংলা টিভির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ব্রাহ্মণবাড়িয়ায় সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা ও স্বাস্থ্য উপকরণ বিতরণ, আলোচনা সভা,শুভেচ্ছা বিনিময়, কেক কাটার মধ্য দিয়ে বাংলা টিভির ৬ষ্ট বর্ষে পদার্পন অনুষ্ঠান হয়েছে। গতকাল বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন মিলনায়তনে অনুষ্ঠানের আয়োজন করা হয়। ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি ও টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক রিয়াজউদ্দিন জামির সভাপতিত্বে অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর বিভূতি ভূষণ দেবনাথ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আশরাফ আহমেদ রাসেল, অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মোঃ শাহীন, ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ডাঃ মোঃ আবু সাঈদ, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন, ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্টRead More


বিজয়নগরে ৩দিনব্যাপী ভূমি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কোর্স সম্পন্ন

বিজয়নগর প্রতিনিধি :: ভূমি সংশ্লিষ্ট কর্মকর্তা এবং কর্মচারীদের ভূমি ব্যবস্থাপনা বিষয়ক ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১৯ মে) উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার সহকারী কমিশনার ভূমি এর কার্যালয়ের কারিগরি তত্ত্বাবধানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও জাইকার অর্থায়নে উপজেলা পরিষদ এ কর্মশালার এ সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। প্রশিক্ষনে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের ভূমি সংশ্লিষ্ট কর্মকর্তা এবং কর্মচারী, ইউনিয়ন ভূমি সহকারী, উপ-সহকারী কর্মকর্তা, সার্ভেয়ার, রাজস্ব সহকারী পেশকার, সার্টিফিকেট সহকারীসহ সমপর্যায়ের কর্মচারীবৃন্দ, ইউপি চেয়ারম্যানগণ অংশগ্রহন করেন। সমাপনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ এইচ ইরফান উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে ও প্রশিক্ষণেরRead More


জনশুমারী ও গৃহগণনা সঠিকভাবে নিশ্চিত করা হলে এ তথ্য বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে — ব্রাহ্মণবাড়িয়া পৌর মেয়র নায়ার কবির

“জনশুমারিতে তথ্য দিন, পরিকল্পিত উন্নয়নে অংশ নিন” এই শ্লোগানে জনশুমারী ও গৃহগণনা ২০২২ উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা স্থায়ী শুমারী/ জরিপ কমিটির সভা বুধবার সকাল ১০টায় ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা কার্যালয়ে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা ও পরিসংখ্যান ব্যুরোর আয়োজনে অনুষ্ঠিত হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র মিসেস নায়ার কবির এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আঃ কুদ্দূস, আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সোপানুল ইসলাম সোপান, উবায়দুল মোকতাদির চৌধুরী মহিলা কলেজের অধ্যক্ষ পার্থ তলাপাত্র, আনন্দময়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আবু জামাল, আদর্শ কেজি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দা রোখসানা বেগম,Read More


সরাইলে ৩ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ি গ্রেফতার

মোহাম্মদ মাসুদ,  সরাইল।    ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশ বিশ্বরোড এলাকা থেকে ৩ কেজি গাঁজাসহ মোঃ আকাশ মিয়া (১৯) নামে এক মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেছে । গ্রেফতারকৃত আকাশ মিয়া জেলার সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের পাঠান পাড়া এলাকার দুলাল মিয়ার ছেলে। খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশ সূত্রে জানা যায় , এসআই নজরুল ইসলাম,এএস আই হেলালসহ একদল পুলিশ বুধবার (১৮ মে) বিকাল ৩টা ৪৫ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিজান চালায়। এসময় ঢাকা-সিলেট মহাসড়কের খাঁটিহাতা বিশ্বরোড মোড়ে লাবিবা পরিবহনের কাউন্টারের সামনে অভিযান চালায় পুলিশ।  অভিযানে মোঃ আকাশ মিয়া নামে এক মাদক কারবারিকে গ্রেফতারRead More


This site is protected by wp-copyrightpro.com