Main Menu

April, 2022

 

বিজয়নগরে দু’পক্ষের সংঘর্ষ:: ১০ জন আহত

বিজয়নগর প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বিয়ে নিয়ে মতবিরোধে দু পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। আজ সোমবার (৪ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় উপজেলার ইছাপুরা ইউনিয়নের ডালপা গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে পাঁচজনকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। আহতরা হলেন— দুলাল মিয়া (৫৫), নুরুজ্জামান (৪৫), লিটন মিয়া (৫৫), রজব আলী (৫০) ও আবু হানিফ (৪৫)। পুলিশ ও প্রত্যেক্ষদর্শীরা জানান , ডালপা গ্রামের বাসিন্দা খুরশিদ মিয়ার মেয়ের সাথে গত ৪/৫ দিন আগে একই গ্রামের দানু মিয়ার ছেলের বিয়ে দেওয়া হয়। কিন্তু খুরশিদের অন্য ভাইয়েরা এই বিয়েতে মত দেয়নি। এ নিয়ে গতকালRead More


ইন্টারনেট পৃথিবীর বৃহৎ লাইব্রেরী -ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী

মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি: ইন্টারনেটকে পৃথিবীর বৃহৎ লাইব্রেরী আখ্যায়িত করে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, জ্ঞানার্জনে ছাত্র-ছাত্রীদের জন্য ডিজিটাল যন্ত্র অপরিহার্য। ডিজিটাল যুগের বাস্তবতায় শিক্ষার্থীদের জ্ঞান ভান্ডার থেকে বিচ্ছিন্ন রাখার সুযোগ নাই। তাদের হাতে মোবাইল ও ইন্টারনেট না পৌঁছানোর অর্থ হচ্ছে তাদেরকে পৃথিবী থেকে বিচ্ছিন্ন রাখা। তাদের অনলাইন ও অফ লাইনে শিক্ষা প্রদানের বিকল্প নেই। তিনি আরো বলেছেন, বৈশ্বিক সভ্যতার চ্যালেঞ্জ মোকাবেলায় ডিজিটাল প্রযুক্তিতে দক্ষতা অর্জন করতেই হবে। সারা পৃথিবীতে ভবিষ্যতে কাগজের বই বলেও কিছু থাকবে না। ডিজিটাল যুগ এড়িয়ে যাওয়ার মানে হবে নিজেকে পৃথিবী থেকে বিচ্ছিন্ন করেRead More


নবীনগরের ঐতিহ্যবাহী ভোলাচং গ্রামের মেলা হবে ইজারাবিহীন

মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে উপজেলার ঐতিহ্যবাহী ভোলাচং গ্রামের পহৈলা বৈশাখের মেলা হবে ইজারা বিহীন। নবীনগর পৌরসভার মেয়র এড. শিব শংকর দাস এক সভায় এ ঘোষণা দেন। জানা যায়, স্থানীয় সাংসদ মো.এবাদুল করিম বুলবুলের নির্দেশে ও নবীনগর পৌরসভার মেয়র এডভোকেট শিব শংকর দাসের সহায়তায় ভোলাচং ঐতিহ্যবাহী মেলা এবার ইজারাবিহীন করা সিদ্ধান্ত নেয়া হয়েছে। গতকাল শুক্রবার ভোলাচং মেলার মাঠে পহেলা বৈশাখ থেকে শুরু হতে যাওয়া মেলাকে কেন্দ্র করে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন নবীনগর পৌরসভার মেয়র এডভোকেট শিব শংকর দাস। এ সময় উপস্থিত ছিলেন শ্রীরামপুর ইউনিয়নRead More


প্রত্যেকটি ছেলে মেয়েকে ডিজিটাল দক্ষতা তৈরি করতে কম্পিউটার ল্যাব তৈরি করে দেয়া হবে– ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী আব্দুর জব্বার

মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি::প্রত্যেকটি ছেলে মেয়ের মধ্যে ডিজিটাল দক্ষতা তৈরি করতে কম্পিউটার ল্যাব তৈরি করে দেয়া হবে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী আব্দুল জব্বার বলেছেন শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শ্যামগ্রাম মোহিনী কিশোর স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ ও বার্ষিক পুরস্কার বিতরণ ও  অপটিক্যাল ফাইবার সংযুক্তি উদ্বোধনী অনুষ্ঠানে  ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এছাড়া তিনি আরো বলেন ছেলে মেয়েদেরকে শিক্ষার পাশাপাশি দক্ষ ভাবে গড়ে তুললে গ্রামের প্রত্যন্ত অঞ্চলে বসে ডলার ইনকাম করতে পারবে আগামী প্রজন্ম। বাংলাদেশ সরকারের প্রশংসায় তিনিRead More


সাবেরা সোবহান স্কুলে টিফিনের টাকায় গরু জবাই করে ভূরিভোজ

ভূরিভোজের আয়োজন করে সাড়া ফেলেছেন ব্রাহ্মণবাড়িয়ার সাবেরা সোবহান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ। এ জন্যে দু’টি গরু জবাই করা হয়। খাসির মাংসের ব্যবস্থাও ছিল। কোনো কারণ ছাড়াই গত বুধবার এ আয়োজন সম্পন্ন হয়। এদিন বিদ্যালয়ে কোনো ক্লাস হয়নি। এমন খানাপিনার আয়োজন বিদ্যালয়ের ইতিহাসে আর কখনো হয়নি বলেই জানান সবাই। তবে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. বদিউজ্জামান ভূঁইয়া বলেন এ জন্যে সাহসের দরকার হয়। তবে গতকাল বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার দিনে শিক্ষার্থীদের হাতে ৫ টাকা দামের ফ্রুটফান নামীয় একটি বিস্কুটের প্যাকেট দেয়া হয়। বিদ্যালয়ের এক ছাত্রী জানায়, সাড়ে ৭টায় স্কুলে যাওয়ারRead More


লন্ড্রীর সামনে দাঁড়ানোয় আশুগঞ্জে সংঘর্ষ, পুলিশ-সাংবাদিকসহ আহত ৩০

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে লন্ড্রীর সামনে দাঁড়ানোকে কেন্দ্র করে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে পুলিশ ও সাংবাদিকসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। শনিবার দুপুর ১২ টার দিকে উপজেলার চরচারতলা এলাকায় এই সংঘর্ষ শুরু হয়। আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন ক্লিনিকসহ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, চরচারতলা এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে আনু সরকার এর বাড়িরর ও শেয়াল বাড়ির লোকজনের সাথে বিরোধ চলছিল। শনিবার এই এলাকার একটি লন্ড্রীর সামনে দাঁড়ানোকে কেন্দ্র করে ফের বাদানুবাদ হয় দুই পক্ষের মধ্যে। এরই জের ধরে শনিবার দুপুর দুই গ্রুপের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্রRead More


নাসিরনগরে অভয়াশ্রমে নির্ভয়ে মাছ শিকার, চলছে অবাধে মা ও পোনা মাছ নিধন

নিজস্ব প্রতিবেদক::: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে দেশীয় প্রজাতির মাছ বিলুপ্তির হাত থেকে রক্ষা করতে নদ-নদী ও বিলে গড়ে তোলা হয়েছে ৮টি অভয়াশ্রম। সরকারি নিয়মানুযায়ী মৎস্য অভয়াশ্রমে আশ্রয় নেওয়া মা মাছসহ যেকোন ধরণের মাছ ধরা নিষিদ্ধ। অথচ এসব অভয়াশ্রমে সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে কারেন্ট জাল, চায়না জাল, বেড় জাল ও হাজারি ছিপ দিয়ে অবাধে মা ও পোনা মাছ শিকার করা হচ্ছে। এ নিয়ে দুটি মৎস্যজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক উপজেলা নির্বাহী ও সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ে লিখিত অভিযোগ দিয়েছে। লিখিত অভিযোগে নাসিরনগর ভিটাডুবি ধীবর সমবায় সমিতির সাধারণ সম্পাদক পরিমল দাস উল্লেখ করেন,Read More


আয়কর আইনজীবী সমিতির নির্বাচন : ৩৮ ভোটে মনা সভাপতি, জহিরুল পেলেন ৪

ব্রাক্ষণবাড়িয়া জেলা আয়কর আইনজীবী সমিতির কার্যকরী পরিষদের নির্বাচন এবং বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত। শনিবার (০২ এপ্রিল) জেলা শহরের কলেজপাড়ায় আয়কর আইনজীবী সমিতির অফিসে দিনব্যাপী এই কার্যক্রম চলে। দুপুরে সাধারণ সভা শেষে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচন শুরু হয়। দুটি পদে ৪জন আইনজীবী প্রতিদ্বন্দ্বিতা করেন। বাকী ৯টি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়া নির্বাচন অনুষ্ঠিত হয়নি। শনিবার অনুষ্ঠিত হওয়া নির্বাচনে ৫০জন ভোটারের মধ্যে ৪২জন ভোটাধিকার প্রয়োগ করে। এরমধ্যে অ্যাডভোকেট মানছুরুল হক মনা ৩৮ভোট পেয়ে সভাপতি পদে জয়লাভ করেন, তার প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট জহিরুল ইসলাম ভূইয়া পেয়েছেন ৪ ভোট। সাধারণ সম্পাদক পদে ৪১টিRead More


বিএনপি আর ষড়যন্ত্রের সুযোগ পাবে না, জনগণ টোকায় টোকায় জবাব দেবে: আইনমন্ত্রী

বিএনপির ষড়যন্ত্রের কথা উল্লেখ করে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, আমরা যখন আমাদের জাতির পিতার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন করার কাজে লিপ্ত ছিলাম, তখন রাতের বেলা আপনারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে খুন করতে পেরেছিলেন। সেই সুযোগ আর পাবেন না, জনগণ সম্পূর্ণ প্রস্তুত। আপনাদের ষড়যন্ত্র জনগণ টোকায় টোকায় জবাব দেবে। শুক্রবার (০১ এপ্রিল) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কসবা টি. আলী বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে আয়োজিত পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর বাংলাদেশ ছিল রাজাকার- আল শামসদের ঘাঁটি। তারা দেশটাকে চালাত। যারা মা-বোনদের ইজ্জতRead More


নবীনগরে ইটবাহী ট্রাক্টর উল্টে চালকের মুত্যু

মিঠু সূত্রধর পলাশ : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ইটবাহী ট্রাক্টর উল্টে গিয়ে চালকের মুত্যু হয়েছে। সকালে পৌর এলাকার আলীয়াবাদ পশ্চিম পাড়ার রাস্তায় ট্রাক্টরটি নিয়ন্ত্রন হারিয়ে উল্টে গিয়ে খালের পাশে গাছের সাথে আটকে যায়। ওই সময় চালক দুলাল মিয়া গাছের ও ট্রাক্টরের চাপায় পড়ে ঘটনাস্থলেই মারা যায় । খবর পেয়ে নবীনগর থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন এসে লাশ উদ্ধার করে। নিহত ওই যুবক নবীনগর পৌর এলাকার নারায়ণপুর গ্রামের গেন্দু মিয়ার ছেলে। ট্রাক্টরটি উপজেলার সাদেকপুর থেকে ইট নিয়ে নবীনগর সদরে আসছিল। এলাকাবাসী অভিযোগ করে বলেন, মাত্র আট ফুট প্রস্তের এই রাস্তাটি দিয়ে দিনরাতRead More


This site is protected by wp-copyrightpro.com