April, 2022
বিজয়নগরে জেলেদের মাঝে ভেড়া বিতরণ
মো,জিয়াদুল হক বাবু ঃ বিজয়নগরে প্রশিক্ষণ প্রাপ্ত জেলেদের মাঝে বেড়া বিতরণ করা হয়েছে। আজ বুধবার সকালে উপজেলার চর ইসলামপুর ইউনিয়ন পরিষদে বৃহত্তর কুমিল্লা জেলায় মৎস্য উন্নয়ন (২য় সংশোধিত) প্রকল্পের আওতায় নিবন্ধিত ২০ জন প্রশিক্ষণ প্রাপ্ত জেলেদের মধ্যে দুইটি করে মোট চল্লিশ টি ভেড়া বিতরণ করা হয়েছে। উপজেলা মৎস্য অফিসার মো, মনিরুজ্জামান এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এ,এইচ ইরফান উদ্দিন আহমেদ। এসময় সংশ্লিষ্ট ইউনিয়নের মেম্বারবৃন্দ ও মৎস্য অফিসের কর্মকর্তা, কর্মচারীরা উপস্হিত ছিলেন।
নবীনগরে পরকীয়ার জেরে খুন হন ফার্নিচার ব্যবসায়ী সুমন
মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি::নবীনগরে আতিকুর রহমান সুমন (২৮) নামের এক ফার্নিচার ব্যবসায়ীকে গুলি করে হত্যার ঘটনায় শরিফ মিয়া (২২) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।আজ বুধবার (৬ এপ্রিল) রাত পৌনে ৯টার দিকে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত শরিফ মিয়া উপজেলার শিবপুর ইউনিয়নের বাঘাউড়া গ্রামের মারফত আলীর ছেলে। নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রশিদ জানান, নিহত ফার্নিচার ব্যবসায়ী আতিকুর রহমান সুমনের বাড়ি মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলিপুর গ্রামে। বেশ কয়েক বছর ধরে তিনি নবীনগরে বসবাস করে ফার্নিচারের ব্যবসা করে আসছিলেন। এরই সুবাদে স্থানীয় শরিফ মিয়ার স্ত্রী সাথির সঙ্গে তার পরকীয়া প্রেমের সম্পর্কRead More
নবীনগরে পাঁচ ব্যবসায়ীকে জরিমানা
মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়ার নবীনগওে পাঁচ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালত জরিমানা করেছেন।আজ বুধবার দুপুরে উপজেলার জিনদপুর ইউনিয়নের বাঙ্গরা বাজারে এ ঘটনা ঘটে। জানা যায়,উপজেলা সহাকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.মোশারফ হোসাইন বাঙ্গরা বাজারের বিভিন্ন মুদি মালের দোকানে ব্যবসায়ীরা মূল্য তালিকা প্রদর্শন না করায়,বিভিন্ন পণ্যের মেয়াদ না থাকায় এবং রমজান উপলক্ষে সাধারন ক্রেতাদের কাছ থেকে অধিক মূল্য রাখায় ও মিষ্টির দোকানের প্যাকেটে’র ওজন বেশি থাকায় ভ্রাম্যমাণ আদালতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮, ৪৬ এবং ৫১ ধারা লঙ্ঘনের দায়ে মোট ০৫ টি মামলায় ০৫ জন ব্যবসায়ীকে ৪১ হাজার টাকা জরিমানা করাRead More
আখাউড়ায় বিদ্যালয়ের সামনে ভাগাড়, অসুস্থ হচ্ছে শিক্ষার্থীরা
পরিস্থিতি বোঝাতে পকেট থেকে আতরের শিশি বের করে দেখালেন শিক্ষক রাজু আহমেদ মামুন। আক্ষেপের সুরে বলেন, ‘একে তো গরম। তার ওপর মাঝে মাঝে বিদ্যুৎ থাকে না। সঙ্গে যোগ হয়েছে দুর্গন্ধ। সব মিলিয়ে ক্লাসে থাকা। ‘ ষষ্ঠ শ্রেণি পড়ুয়া বুশরা তালুকদারের সঙ্গে যোগ করে বলল, ‘গন্দের কারণে ক’দিন আগে ত আমি বমি কইরা দিছি। গন্দের কারণে ইস্কুলে আইতাম মন চায় না। ‘ সহপাঠী নাজিয়া সুলতানা তোহা সেদিনের ঘটনা বর্ণনা করে বলে, ‘আমরা তারে বাড়িত লইয়া গেছি। গন্দের কারণে অনেকে ইস্কুলে আইয়ে না। ‘ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর এলাকার বাংলাদেশ রেলওয়ে উচ্চ বিদ্যালয়েRead More
ফের নিউমার্কেটে পণ্য না নেয়ায় নারীর সাথে অশোভন আচরণ
ফের ব্রাহ্মণবাড়িয়া শহরের অন্যতম বিপনীকেন্দ্র নিউমার্কেটে পণ্য দেখে না নেয়ার অভিযোগ তুলে এক নারীর সাথে অশোভন আচরণ করা হয়েছে বলে তথ্য পাওয়া গেছে। শহরের শিমরাইলকান্দি এলাকার ওই নারী জেলা বিএনপির এক শীর্ষ নেতার চাচাতো ভাইয়ের স্ত্রী। বুধবার রাত ৮টা ও ১০টায় দুদফায় এসব ঘটনা ঘটে। তবে চেষ্টা করেও ওই নারীর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। যদিও দোকান মালিক দাউদ আহমেদ সবুজ দাবি করেছেন, ওই নারীর সাথে কোন অশোভনীয় ঘটনা ঘটেনি। পাশের “চাঁদের হাট” নামের দোকানের মালিক ও শিমরাইলকান্দি এলাকার বাসিন্দা অণিক এসব ঘটনার সৃষ্টি করেছেন। এ ঘটনার অডিও রেকর্ডসহ সিসিটিভিRead More
কসবায় এনামুল হক খানের বিচারের দাবিতে সড়ক অবরোধ
কসবায় এনামুল হক খান নামের এক ব্যক্তি সন্ত্রাসী কার্যক্রম করছে দাবি করে তার বিচারের দাবিতে দাবিতে কুমিল্লা-সিলেট মহাসড়ক অবরোধ করেছে গ্রামবাসী। মঙ্গলবার বেলা সোয়া একটার দিকে সৈয়দাবাদ এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষুব্ধ গ্রামবাসী। এতে সড়কের উভয় পাশে দীর্ঘ যানযটের সৃষ্ট হয়। এর আগে, একই স্থানে মহাসড়কের পাশে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে বক্তারা বলেন, সৈয়দাবাদ গ্রামের মৃত শহীদুল হক খানের ছেলে এনামুল হক খান। গ্রামে সন্ত্রাসী বাহিনী গড়ে তুলে অত্যাচার করে আসছে। এরই জেরে গত ৩০ মার্চ স্থানীয় বাজারে পাইপগান ও দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে দলবল নিয়ে মৃত আব্দুর রউফ ভূঞার ছেলেদেরRead More
নবীনগরে ইউএনও’র মোবাইল নম্বর ক্লোন করে চাঁদা দাবি
মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সরকারি মোবাইল নম্বর ক্লোন করে চাঁদা দাবির ঘটনা ঘটেছে। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. একরামুল ছিদ্দিক নিজে সামাজিক যোগাযোগ মাধ্যমে উপজেলা বাসীকে জানিয়েছেন। সোমবার (৪ এপ্রিল) ফেসবুকে এক পোস্টে ইউএনও জানান, আমার নাম পরিচয় ব্যবহার করে ইউপি চেয়ারম্যানসহ বিভিন্ন লোকের কাছে চাঁদাসহ অন্যান্য আর্থিক সুবিধা দাবি করা হচ্ছে। এর সাথে আমার বা আমার অফিসের কোনো সংশ্লিষ্টতা নাই। এ বিষয়ে সকলকে সতর্ক থাকার জন্য পরামর্শ দেয়া হল। বিষয়টি নজরে আসার পর তিনি উপজেলার সর্বস্তরের জনসাধারণের উদ্দেশ্যে সতর্কতামূলক বার্তা হিসেবে ফেসবুকে এRead More
নবীনগরে তিতাস নদীর পাড় দখল করে দোকান নির্মাণের চেষ্টা ::প্রশাসনের উচ্ছেদ অভিযান ও মালামাল জব্দ
মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভার লঞ্চঘাট এলাকায় শহররক্ষা বাঁধের নিচের জায়গা দখল করে দোকানপাট নির্মাণের করার অভিযোগে মালামাল জব্দ করেছেন প্রশাসন। আজ সোমবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের নাকের ডগায় প্রভাবশালী একটি মহলের নির্দেশে হকার্সলীগের নামে তিতাস নদীর পাড়ের জায়গা দখল করে এই স্থাপনা নির্মাণ করা হচ্ছিল। খবর পেয়ে সোমবার দুপুরে সরজমিনে পরিদর্শন আসেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার ভূমি মো. মোশারফ হোসাইন। তিনি দ্রুত এই স্থাপনা ভাঙ্গার নির্দেশ দেন এবং দোকানপাট নির্মাণের মালামাল জব্দ করেন।এসময় তিনি অবৈধ ভাবে নদীর পাড় দখলে জড়িতরে বিরুদ্ধে ব্যবস্থা নেয়ারRead More
ব্রাহ্মণবাড়িয়ায় নিউমার্কেটে দাম কম বলায় শিক্ষিকা-প্রবাসীকে মারধর, ২০ হাজারে রফাদফা
ব্রাহ্মণবাড়িয়া শহরের প্রধান পোষাক বিপনী কেন্দ্র নিউমার্কেটে থ্রিপিসের দাম কম বলায় কামরুল ইসলাম নামে এক প্রবাসীকে মারধর ও ২৬ হাজার টাকা ছিনিয়ে নেয়ার ঘটনা ঘটেছে। এসময় তার বোন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা মরিয়ম আক্তারকেও মারধরের অভিযোগ পাওয়া গেছে। সোমবার বিকালে সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। পরে পুলিশের উপস্থিতিতে নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক কালাম মিয়া ২০ হাজার টাকায় ঘটনাটি রফাদফা করেন। কামরুলের বোন মেরকুটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মরিয়ম আক্তার জানান, কামরুল ইসলাম সদ্য শেষ হওয়া নির্বাচনে নবীনগর উপজেলার বিদ্যাকুট ইউপির ৫নং ওয়ার্ড থেকে সাধারন সদস্য নির্বাচিত হয়েছেন।Read More
নবীনগরে ফার্নিচার ব্যবসায়ীকে গুলি করে হত্যা :: আইনশৃঙ্খলার ব্যাপক অবনতি
মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আতিকুর রহমান সুমন (২৮) নামে এক ফার্নিচার ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (০৪ এপ্রিল) ভোর ৫টার দিকে উপজেলার শিবপুর ইউনিয়নের বাঘাউড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সুমন মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলিপুর গ্রামের মৃত আবু মিয়ার ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়,উপজেলার বাঘাউড়া গ্রামের বাজারে সুমনের একটি ফার্নিচারের দোকান আছে। তিনি ওই গ্রামের একটি বাড়িতে বেশ কয়েক বছর ধরে ভাড়া থাকতেন। গতকাল সোমবার ভোরে সেহরি খাওয়ার জন্য ঘুম থেকে উঠেন তিনি। সেহরি খেয়ে ঘর থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে কে বা কারা তাকে গুলি করে।Read More



















