Sunday, March 20th, 2022
নবীনগরে প্রতিবন্ধী মেয়েকে ধর্ষনের অভিযোগ
মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি::নবীনগর উপজেলার জিনদপুর ইউনিয়নে প্রতিবন্ধী এক মেয়ে (১৯) ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় শনিবার রাতে ওই মেয়ের মা বাদী হয়ে নবীনগর থানায় লিখিত অভিযোগ করেন। মামলার বাদী বলেন, জন্মগতভাবেই তাঁর মেয়ে শারীরিক প্রতিবন্ধী। ওর পা দুর্বল হওয়ায় হাঁটতে কষ্ট হয়,আর কথাও স্পষ্ট নয়। মেয়েটির বাবা মারা গেছেন দীর্ঘদিন হয়েছে । শনিবার (১৯ মার্চ) মেয়েটির মা বাড়ি থেকে প্রয়োজনীয় কাজে অন্যত্র চলে যাওয়ার সুযোগে নিয়ে প্রতিবেশী মোহাম্মদ ইসমাঈল (লাল শাহ) (৪৮) বিকেলে তাঁর বাড়িতে এসে নিজ ঘরে তাঁর মেয়েকে জোরপূর্বক ধর্ষণ করেন। নাম প্রকাশেRead More
সরাইলে সাবেক রাষ্ট্র পতি এরশাদের ৯৩ তম জন্মদিন পালিত
মোহাম্মদ মাসুদ, সরাইল ্ ॥ ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্র পতি প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের ৯৩ তম জন্মদিন পালিত হয়েছে। এই উপলক্ষে কালিকচ্ছ বাজার জাতীয় পার্টির কার্যালয়ে আজ রবিবার সকাল ১১ টায় সাবেক ইউ,পি চেয়ারম্যান হুমায়ুন কবিরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা সাবেক সংসদ সদস্য এডভোকেট জিয়াউল হক মৃধা । অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক ফজলুল হক মৃধা, কালীকচ্ছ ইউ,পি চেয়ারম্যান মোঃ সায়েদ হোসেন, অরুযাইল ইউপি চেয়ারম্যান মো. মোশারফ হোসেন ভূইয়া, ওলামা পার্টির নেতা সিফায়েতRead More
নাত জামাইয়ের রোজগারে চলে তিন বিধবার- সংসার তাদের, নেই কোন ঘরবাড়ি
মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি::৭৫ বছরের বৃদ্ধা কুশুম্ব বলা সরকার। বয়সের ভারে ন্যুব্জ। স্বামী হরিদাস সরকারকে হারিয়েছেন ত্রিশ বছর আগে। দুটি মেয়ে বিনা রানী সরকার,বেবি রানী সরকার এরাও বিধবা! বড় মেয়ে বিনা সরকারের একমাত্র সন্তান সম্পা সরকার। বড় নাতনী সম্পাকে কে বিয়ে দিয়েছেন বছর সাতেক আগে। সেও স্বামী সন্তান সহ আশ্রিত কুশুম্ব সরকারের পরিবারে। এখন এই নাতনী ও নাত জামাইয়ের আয় রোজগারে চলে কুশুম্ব বালার ৮ জনের বৃহৎ সংসার। নাতনী সম্পা পেটের দায়ে ইট ভাংগা শ্রমিকের কাজ করেন। নাত জামাই দুলাল সরকার পেশায় কাঠ মিস্ত্রি। প্রতিদিন কাজ থাকেনা, তাই নৈমিত্তিক আয়Read More
বিজয়নগরে মোরগ বহনকারী পিকাপ ভ্যান থেকে ফেন্সিডিল উদ্ধার
বিজয়নগর প্রতিনিধি:: বিজয়নগরে একটি পিকাপভ্যান থেকে ৩শ বোতল বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার (২০ মার্চ) সকালে চান্দুরা এলাকায় চান্দুরা হিফজুল কুরআন মডেল মাদরাসা সামনে রাস্তায় পিকাপভ্যানটি আটক করে তল্লাশি চালিয়ে ফেন্সিডিল উদ্বার করা হয়েছে । পুলিশ জানায়, উপজেলার হরষপুর ইউনিয়নের পাইকপাড়া বাজার থেকে দেওয়ান বাজার সম্মুখে আসা একটি পিকাপ খুলনা মেট্রো-ন-১১-১৪৩১ কে পুলিশ সংকেত দিলে গাড়িটি না থামাইয়া দ্রুত গতিতে পালিয়ে যেতে চাইলে চান্দুরা এলাকায় গিয়ে চান্দুরা হিফজুল কুরআন মডেল মাদরাসা সামনে গাড়িটি রেখে গাড়ির চালক পালিয়ে যায়। পরে গাড়িটি তল্লাশি করে ৩শত বোতল ফেন্সিডিল উদ্ধার করে পুলিশ। Read More



















