Main Menu

Wednesday, November 3rd, 2021

 

ব্রাহ্মণবাড়িয়ায় বালতির পানিতে শিশুর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ায় বালতিতে রাখা পানিতে পড়ে তাসনিম নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সকালে সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের পারুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের রমজান মিয়ার মেয়ে। শিশুটির পরিবার জানায়, সকালে তাসনিম ঘরের ভেতর বালতিতে জমা করে রাখা রাখা পানি নিয়ে খেলা করার সময় সবার অগোচরে বালতিতে পরে যায়। এ সময় পরিবারের লোকজন তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।


This site is protected by wp-copyrightpro.com